news editor
২৫ জুন ২০২৬, ১:২০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মাইজ পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি কামাল, সহ- সভাপতি আজিজ

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের ঈদগাঁও জালালাবাদের ঐতিহ্যবাহী মাইজ পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ব্যবস্থাপনা কমিটির সভা ২৪ জুন বুধবার দুপুরে অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন ঈদগাঁও উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার ও বিদ্যালয় এডহক কমিটির সভাপতি আবু নছর মোহাম্মদ হাচছান। এতে ব্যবস্থাপনা কমিটির নতুন সভাপতি ও সহ-সভাপতি মনোনীত করা হয় যথাক্রমে মোহাম্মদ কামাল হোসেন ও মুহাম্মদ আব্দুল আজিজ কে। নতুন সভাপতি জালালাবাদ ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের এমইউপি এবং ঈদগাঁও উপজেলা যুবদলের আহ্বায়ক। অন্যদিকে সহ-সভাপতি উক্ত বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রবীণ শিক্ষক। সদস্য সচিব হচ্ছেন বিদ্যালয়টির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ ছৈয়দ নুর।

এতে বক্তব্য রাখেন নব মনোনীত সভাপতি, সহ-সভাপতি, উচ্চ বিদ্যালয় প্রতিনিধি মোঃ রেজাউল করিম, সদস্য আব্দুল্লাহ, নুরুল আমিন ও লুৎফুন নাহার লুৎফা।
সভায় বিদ্যালয়ের লেখাপড়ার মানোন্নয়ন, শিক্ষার্থী ঝরে পড়া রোধ, শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা, মানসম্মত শিক্ষাদান এবং ছাত্র- ছাত্রী বৃদ্ধি করার জন্য বেশ কয়েকটি সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এছাড়া এ প্রতিষ্ঠানে নূরানী শাখা চালু করার দিক- নির্দেশনা দেন এডহক কমিটির সভাপতি। এলাকাবাসীর সহায়তায় এ নূরানী শাখার কার্যক্রম চালু করতে পরামর্শ দেন তিনি। শিক্ষা কর্মকর্তা কর্মরত শিক্ষকদের নতুন আইডিয়া প্রদর্শনের মাধ্যমে শিক্ষক ও অভিভাবকদের বিদ্যালয় মুখী করার আহ্বান জানান। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ ছৈয়দ নুরের সঞ্চালনায় প্রথম সভায় কমিটির অন্য সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইয়াছির আরাফাত মঞ্জু, আবছার কামাল, মোহাম্মদ ছলিম উল্লাহ, রুবি আক্তার ও মোঃ শাহজান।

নব মনোনীত সভাপতি কামাল হোসেন বলেন, বিদ্যালয়ের অসম্পূর্ণ উন্নয়ন কাজ সম্পূর্ণ করতে স্থানীয় সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল এবং জালালাবাদ ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে মঞ্জুরি প্রদানের প্রচেষ্টা চালাবেন।

সহ-সভাপতি আব্দুল আজিজ বলেন, ঐতিহ্যবাহী এর বিদ্যালয়ের হারানো গৌরব পুনরুদ্ধার করতে হলে এলাকার শিক্ষানুরাগী, শিক্ষক, চাকরিজীবী, ব্যবসায়ীসহ সচেতন ব্যক্তিবর্গকে এগিয়ে আসতে হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার কৃতিসন্তান আব্দুল্লাহ আল ফারুক ২৫তম বিসিএস (পুলিশ) ফোরামের সাধারণ সম্পাদক নির্বাচিত

১

ডিএমপির মিডিয়া বিভাগের নতুন ডিসি আক্তার হোসেন

২

জাল টিপসই দিয়ে খাদ্যবান্ধবের ৪০০ বস্তা চাল আত্মসাতের চেষ্টা, ডিলার আটক

৩

তালাশ টিমের মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের বিরুদ্ধে ক্যান্সার গবেষক অধ্যক্ষ ডা. এস এম সরওয়ারের সংবাদ সম্মেলন ও তীব্র প্রতিবাদ

৪

বগুড়ায় সমবায় সমিতির মালিকের বিরুদ্ধে ১২ লাখ টাকার চেক জালিয়াতির লিগ্যাল নোটিশ

৫

এখনো আমি উঠে দাঁড়াই —মায়া এঞ্জুলো, অনুবাদ : আমি

৬

দিনাজপুরে OMS চাল-আটা বিক্রিতে ব্যাপক অনিয়ম: তদারককিহীন ডিলারদের স্বেচ্ছাচারিতা, নীরব কর্তৃপক্ষ ‎

৭

ঠাকুরগাঁওয়ে OMS ডিলার নিয়োগে অনিয়ম: চাল-আটা নিয়ে চরম ভোগান্তি ও ক্ষোভ

৮

‘মিলেমিশে খাওয়া’ হলো না, বরখাস্ত ৩ খাদ্য কর্মকর্তা

৯

ভাঙ্গুড়ায় নকল দুধ তৈরির কারখানায় অভিযান, এক ব্যক্তির কারাদণ্ড ও অর্থদণ্ড

১০

পাঁচবিবিতে উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

১১

ঠাকুরগাঁওয়ে অসহায় কৃষক পরিবারের ফসলের পরিচর্যা ও সংগ্রহে এগিয়ে এলো আনসার-ভিডিপি

১২

মুন্সিগঞ্জে ওএমএস চাল-আটা নিয়ে অনিয়ম, ডিলার,আটা মিলার ও খাদ্য কর্তৃপক্ষের যোগসাজোসে কালোবাজারি সিন্ডিকেট, হেনস্তার শিকার অনুসন্ধানী টিম 

১৩

মুগদা বড় মসজিদ সংলগ্ন উচ্ছেদকৃত স্থানে দোকান নির্মাণ

১৪

“পেশার আগে মানুষ: সাংবাদিক, পুলিশ ও শিক্ষকও হাসতে চান, বাঁচতে চান”

১৫

পরিবেশ সুরক্ষা ও সরকারের বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে অংশীদার হলো শিবগঞ্জ উপজেলা (বগুড়া) কল্যাণ সমিতি, ঢাকা।

১৬

টেকসই উন্নয়নে দক্ষ ব্যবস্থাপক অপরিহার্য: অতিথি গ্রুপের ম্যানেজার কর্মশালায় লায়ন সাইফুল ইসলাম সোহেল

১৭

পাবনায় ওএমএসের চাল-আটা কালোবাজারির অভিযোগে নারী ডিলারের বিরুদ্ধে এজাহার

১৮

রেশনিং ওএমএস চাল-আটা কালোবাজারে বিক্রিতে ডিলারদের বাধ্য করছেন অসাধু কর্মকর্তারা!

১৯

সাইবার সচেতনতা বাড়াতে কাজ করছেন তরুণ উদ্যোক্তা নাজমুল হক সজীব

২০