news editor
১৫ মে ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মহাস্থানগড়ে শতবর্ষী বৈশাখী মেলা শুরু আধ্যাত্মিকতা, ইতিহাস ও লোকজ সংস্কৃতির মিলনমেলায় মুখর পুন্ড্রনগর

মোঃ তরিকুল ইসলাম, ভ্রাম্যমাণ প্রতিনিধি: বগুড়ার শিবগঞ্জ উপজেলার ঐতিহাসিক মহাস্থানগড় এলাকায় শুরু হয়েছে শত বছরের ঐতিহ্যবাহী বৈশাখী মেলা। বৈশাখ মাসের শেষ বৃহস্পতিবার (১৪ মে, ২০২৬) হযরত শাহ সুলতান বলখী (র.)-এর মাজারকে কেন্দ্র করে আয়োজিত এ মেলায় আধ্যাত্মিক আবহ ও লোকজ সংস্কৃতির মেলবন্ধনে মুখর হয়ে উঠেছে প্রাচীন বাংলার রাজধানী পুন্ড্রনগর।

বৃহস্পতিবার মেলা প্রাঙ্গণ ঘুরে দেখা যায়, দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত সাধু-সন্ন্যাসী, বাউল ও ফকিরদের পদচারণায় সরগরম হয়ে উঠেছে পুরো এলাকা। মাজারসংলগ্ন স্থানে দলবদ্ধভাবে পরিবেশিত হচ্ছে মারফতি, জারি, সারি ও মুর্শিদি গান। এসব গানের আসরে ভিড় করছেন হাজারো দর্শনার্থী। আধ্যাত্মিক সাধনার টানে অনেকে কয়েকদিন আগেই অস্থায়ী আস্তানা গেড়ে মেলা প্রাঙ্গণে অবস্থান নিয়েছেন।
স্থানীয়দের ভাষ্যমতে, ইংরেজ আমল থেকেই এ মেলার রয়েছে বিশেষ ঐতিহাসিক গুরুত্ব। লোকমুখে প্রচলিত আছে, ব্রিটিশবিরোধী আন্দোলনের অন্যতম নেতা মজনু শাহ মহাস্থানগড়কে কেন্দ্র করেই ফকির বিদ্রোহ পরিচালনা করেছিলেন। সেই ঐতিহাসিক স্মৃতি ও ঐতিহ্যকে ধারণ করেই প্রতি বছর বৈশাখের শেষ বৃহস্পতিবার এ মিলনমেলার আয়োজন করা হয়।
নারায়ণগঞ্জ থেকে আগত হাবিবুর রহমান ফকির বলেন, “গুরুর প্রতি ভক্তি ও আধ্যাত্মিক সাধনার জন্য আমরা প্রতি বছর এখানে আসি। শুধু দেশ নয়, ভারত থেকেও অনেক সাধু-সন্ন্যাসী এই উৎসবে যোগ দেন।”
মেলার অন্যতম প্রধান আকর্ষণ ঐতিহ্যবাহী ‘মহাস্থানের কটকটি’। মেলাকে ঘিরে জমে উঠেছে কেনাবেচাও। স্থানীয় কটকটি ব্যবসায়ী শহিদুল ইসলাম জানান, বছরের অন্য সময়ের তুলনায় এ দিনে কয়েক গুণ বেশি বিক্রি হয়। একদিনেই কয়েক কোটি টাকার কটকটি বিক্রির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি মাটির তৈজসপত্র, খেলনা ও গৃহস্থালি পণ্যের দোকানেও ছিল উপচে পড়া ভিড়।
মেলার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ব্যাপক ব্যবস্থা গ্রহণ করেছে প্রশাসন। শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুজ্জামান জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পাঁচ শতাধিক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। এছাড়াও যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে পোশাকধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা নজরদারিও জোরদার করা হয়েছে।
ঐতিহ্য, ইতিহাস, আধ্যাত্মিকতা ও লোকজ সংস্কৃতির অনন্য মেলবন্ধনে মহাস্থানগড়ের বৈশাখী মেলা আবারও হয়ে উঠেছে হাজারো মানুষের প্রাণের উৎসব।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার কৃতিসন্তান আব্দুল্লাহ আল ফারুক ২৫তম বিসিএস (পুলিশ) ফোরামের সাধারণ সম্পাদক নির্বাচিত

১

ডিএমপির মিডিয়া বিভাগের নতুন ডিসি আক্তার হোসেন

২

জাল টিপসই দিয়ে খাদ্যবান্ধবের ৪০০ বস্তা চাল আত্মসাতের চেষ্টা, ডিলার আটক

৩

তালাশ টিমের মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের বিরুদ্ধে ক্যান্সার গবেষক অধ্যক্ষ ডা. এস এম সরওয়ারের সংবাদ সম্মেলন ও তীব্র প্রতিবাদ

৪

বগুড়ায় সমবায় সমিতির মালিকের বিরুদ্ধে ১২ লাখ টাকার চেক জালিয়াতির লিগ্যাল নোটিশ

৫

এখনো আমি উঠে দাঁড়াই —মায়া এঞ্জুলো, অনুবাদ : আমি

৬

দিনাজপুরে OMS চাল-আটা বিক্রিতে ব্যাপক অনিয়ম: তদারককিহীন ডিলারদের স্বেচ্ছাচারিতা, নীরব কর্তৃপক্ষ ‎

৭

ঠাকুরগাঁওয়ে OMS ডিলার নিয়োগে অনিয়ম: চাল-আটা নিয়ে চরম ভোগান্তি ও ক্ষোভ

৮

‘মিলেমিশে খাওয়া’ হলো না, বরখাস্ত ৩ খাদ্য কর্মকর্তা

৯

ভাঙ্গুড়ায় নকল দুধ তৈরির কারখানায় অভিযান, এক ব্যক্তির কারাদণ্ড ও অর্থদণ্ড

১০

পাঁচবিবিতে উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

১১

ঠাকুরগাঁওয়ে অসহায় কৃষক পরিবারের ফসলের পরিচর্যা ও সংগ্রহে এগিয়ে এলো আনসার-ভিডিপি

১২

মুন্সিগঞ্জে ওএমএস চাল-আটা নিয়ে অনিয়ম, ডিলার,আটা মিলার ও খাদ্য কর্তৃপক্ষের যোগসাজোসে কালোবাজারি সিন্ডিকেট, হেনস্তার শিকার অনুসন্ধানী টিম 

১৩

মুগদা বড় মসজিদ সংলগ্ন উচ্ছেদকৃত স্থানে দোকান নির্মাণ

১৪

“পেশার আগে মানুষ: সাংবাদিক, পুলিশ ও শিক্ষকও হাসতে চান, বাঁচতে চান”

১৫

পরিবেশ সুরক্ষা ও সরকারের বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে অংশীদার হলো শিবগঞ্জ উপজেলা (বগুড়া) কল্যাণ সমিতি, ঢাকা।

১৬

টেকসই উন্নয়নে দক্ষ ব্যবস্থাপক অপরিহার্য: অতিথি গ্রুপের ম্যানেজার কর্মশালায় লায়ন সাইফুল ইসলাম সোহেল

১৭

পাবনায় ওএমএসের চাল-আটা কালোবাজারির অভিযোগে নারী ডিলারের বিরুদ্ধে এজাহার

১৮

রেশনিং ওএমএস চাল-আটা কালোবাজারে বিক্রিতে ডিলারদের বাধ্য করছেন অসাধু কর্মকর্তারা!

১৯

সাইবার সচেতনতা বাড়াতে কাজ করছেন তরুণ উদ্যোক্তা নাজমুল হক সজীব

২০