news editor
৯ মে ২০২৬, ৮:০৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মনোহরদীতে শান্তি ও সহাবস্থান জোরদারে নাগরিক প্ল্যাটফর্ম গঠনের উদ্যোগ

নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর মনোহরদীতে শান্তি, সম্প্রীতি ও সামাজিক সহাবস্থান নিশ্চিত করতে বৃহত্তর পরিসরে নাগরিক প্ল্যাটফর্ম গঠনের সিদ্ধান্ত নিয়েছে পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) মনোহরদী। একইসঙ্গে আগামী জুন মাসে আন্তঃধর্মীয় নাগরিক সংলাপ আয়োজনেরও ঘোষণা দেওয়া হয়েছে।

শনিবার (০৯ মে) মনোহরদী উপজেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত পিএফজির ত্রৈমাসিক সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অংশ নেন।

পিস অ্যাম্বাসেডর ও বিএনপি নেতা মো. আরিফুল ইসলাম ভুঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভা সঞ্চালনা করেন পিএফজির কোঅর্ডিনেটর ও সাংবাদিক নেতা কাজী আনোয়ার কামাল। এতে বক্তব্য রাখেন দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের ফিল্ড কো-অর্ডিনেটর রিপন আচার্য, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সাইদুর রহমান তসলিম, রাজনীতিবিদ এমদাদুল হক টিটো, নারগিছ সুলতানা, জনপ্রতিনিধি এম সুলতান উদ্দিন, শিক্ষকনেতা এ.টি.এম. আশ্রাফুল আলম, আতাহার আলী, সাংবাদিক কামরুল ইসলাম, সনজন কুমার রায়, মো. বোরহান উদ্দিন, সরকার মো. ফারুক হোসেন, সাংবাদিক মীর ছালেহা (কাঞ্চি), মোবারক হোসেনসহ অনেকে।

সভায় বক্তারা বলেন, বর্তমান সময়ে সামাজিক সম্প্রীতি বজায় রাখতে সকল শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত অংশগ্রহণ জরুরি। বিভেদ ও অসহিষ্ণুতা দূর করে শান্তিপূর্ণ সমাজ গঠনে নাগরিক উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

তারা আরও বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সহনশীলতার চর্চা বাড়াতে স্থানীয় পর্যায়ে সচেতনতা ও সংলাপভিত্তিক কার্যক্রম জোরদার করা প্রয়োজন।

সভায় পিএফজির চলমান কার্যক্রম আরও গতিশীল করার পাশাপাশি মনোহরদীতে শান্তি ও সামাজিক স্থিতিশীলতা রক্ষায় বৃহত্তর নাগরিক ঐক্য গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়। একইদিনে ওয়াইপিএজি ও ওয়েভ-এর পৃথক সভাও অনুষ্ঠিত হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার কৃতিসন্তান আব্দুল্লাহ আল ফারুক ২৫তম বিসিএস (পুলিশ) ফোরামের সাধারণ সম্পাদক নির্বাচিত

১

ডিএমপির মিডিয়া বিভাগের নতুন ডিসি আক্তার হোসেন

২

জাল টিপসই দিয়ে খাদ্যবান্ধবের ৪০০ বস্তা চাল আত্মসাতের চেষ্টা, ডিলার আটক

৩

তালাশ টিমের মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের বিরুদ্ধে ক্যান্সার গবেষক অধ্যক্ষ ডা. এস এম সরওয়ারের সংবাদ সম্মেলন ও তীব্র প্রতিবাদ

৪

বগুড়ায় সমবায় সমিতির মালিকের বিরুদ্ধে ১২ লাখ টাকার চেক জালিয়াতির লিগ্যাল নোটিশ

৫

এখনো আমি উঠে দাঁড়াই —মায়া এঞ্জুলো, অনুবাদ : আমি

৬

দিনাজপুরে OMS চাল-আটা বিক্রিতে ব্যাপক অনিয়ম: তদারককিহীন ডিলারদের স্বেচ্ছাচারিতা, নীরব কর্তৃপক্ষ ‎

৭

ঠাকুরগাঁওয়ে OMS ডিলার নিয়োগে অনিয়ম: চাল-আটা নিয়ে চরম ভোগান্তি ও ক্ষোভ

৮

‘মিলেমিশে খাওয়া’ হলো না, বরখাস্ত ৩ খাদ্য কর্মকর্তা

৯

ভাঙ্গুড়ায় নকল দুধ তৈরির কারখানায় অভিযান, এক ব্যক্তির কারাদণ্ড ও অর্থদণ্ড

১০

পাঁচবিবিতে উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

১১

ঠাকুরগাঁওয়ে অসহায় কৃষক পরিবারের ফসলের পরিচর্যা ও সংগ্রহে এগিয়ে এলো আনসার-ভিডিপি

১২

মুন্সিগঞ্জে ওএমএস চাল-আটা নিয়ে অনিয়ম, ডিলার,আটা মিলার ও খাদ্য কর্তৃপক্ষের যোগসাজোসে কালোবাজারি সিন্ডিকেট, হেনস্তার শিকার অনুসন্ধানী টিম 

১৩

মুগদা বড় মসজিদ সংলগ্ন উচ্ছেদকৃত স্থানে দোকান নির্মাণ

১৪

“পেশার আগে মানুষ: সাংবাদিক, পুলিশ ও শিক্ষকও হাসতে চান, বাঁচতে চান”

১৫

পরিবেশ সুরক্ষা ও সরকারের বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে অংশীদার হলো শিবগঞ্জ উপজেলা (বগুড়া) কল্যাণ সমিতি, ঢাকা।

১৬

টেকসই উন্নয়নে দক্ষ ব্যবস্থাপক অপরিহার্য: অতিথি গ্রুপের ম্যানেজার কর্মশালায় লায়ন সাইফুল ইসলাম সোহেল

১৭

পাবনায় ওএমএসের চাল-আটা কালোবাজারির অভিযোগে নারী ডিলারের বিরুদ্ধে এজাহার

১৮

রেশনিং ওএমএস চাল-আটা কালোবাজারে বিক্রিতে ডিলারদের বাধ্য করছেন অসাধু কর্মকর্তারা!

১৯

সাইবার সচেতনতা বাড়াতে কাজ করছেন তরুণ উদ্যোক্তা নাজমুল হক সজীব

২০