news editor
২৩ মে ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মদনে দুই এসএসসি পরীক্ষার্থী পরীক্ষা দিয়ে ফেরার পথে পিটিয়ে গুরুতর আহত থানায় অভিযোগ

মোঃ আলম খান,নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোণার মদনে এসএসসি পরীক্ষা দিয়ে ফেরার পথে আব্দুল্লাহ ও আইনুল্লাহ নামের দুই এসএসসি পরিক্ষার্থীকে পিটিয়ে আহত করার লিখিত অভিযোগ পাওয়া গেছে। আহত আব্দুল্লাহ অবস্থা আশঙ্কা জনক থাকায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ঘটনায় গতকাল ২১মে বৃহস্পতিবার রাতে আব্দুল্লাহ পিতা শফিকুর রহমান দুই জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আসামী করে মদন থানায় একটি অভিযোগ দিয়েছেন। এর আগে বুধবার (২০ মে) মদন পৌরসদরের পরীক্ষার কেন্দ্র মদন আদর্শ পাবলিক উচ্চ বিদ্যালয়ে সামনে এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়,আহত আব্দুল্লাহ,আইনুল্লাহ জাহাঙ্গীরপুর তহুরা আমিন সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ও চানগাও চকপাড়ার বাসিন্দা। অভিযুক্ত সিয়াম একই বিদ্যালয়ের শিক্ষার্থী ও মদন ইউনিয়ন কান্দাপাড়া এলাকার বাসিন্দা। কিছুদিন পূর্বে সামাজিক যোগাযোগ মাধ্যম (ফেইসবুক) পোস্ট নিয়ে আব্দুল্লাহ এবং সিয়ামের মধ্যে তর্কবিতর্ক হয়। এরই জেরে গত বুধবার সিয়াম তার লোকজন নিয়ে আব্দুল্লাহর উপর হামলা করে। এ সময় বেধরক মারপিট করলে আব্দুল্লাহ ও আইনুল্লাহ আহত হয়। পরে স্থানীয় লোকজন ও সহপাঠীরা তাদের উদ্ধার করে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক আব্দুল্লাহ অবস্থা আশংকা জনক থাকায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়। সেখানেও অবস্থার অবনতি হলে ডাক্তারগণ উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন।

এ বিষয়ে আব্দুল্লাহ পিতা শফিকুর রহমান এ প্রতিনিধিকে জানান,আমার ছেলে মাথায় আঘাত পাওয়ায় দুই চোখে ঝাপসা দেখছে। শারীরিক অবস্থা অবনতির দিকে যাওয়ায় ময়মনসিংহ মেডিকেল থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল নিয়ে যাচ্ছি। এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ দিয়েছি। আমি এই ঘটনার তদন্তসহ সুষ্ঠু বিচার চাই।

অভিযুক্ত সিয়ামের বাবা বাবুল মাস্টার জানান,‘ কিছুদিন আগে নাকি আমার ছেলেকে ওরা (আব্দুল্লাহসহ কয়েকজন) মারধর করেছিল। সেই বিষয়টি আমি আগে জানতাম না। বুধবার তাদের মধ্যে একটু ঝামেলা হয়েছে। ঘটনাটি সমাধানের জন্য আব্দুল্লাহ বাবার সাথে আমি কথা বলেছি।

মদন থানার (ওসি তদন্ত) অসীম কুমার দাস জানান, ভুক্তভোগী পরিবারে পক্ষ থেকে একটি লিখিত অভিযোগের প্রেক্ষিতে পরবর্তী আইনগত ব্যবস্থা পক্রিয়াধীন রয়েছে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার কৃতিসন্তান আব্দুল্লাহ আল ফারুক ২৫তম বিসিএস (পুলিশ) ফোরামের সাধারণ সম্পাদক নির্বাচিত

১

ডিএমপির মিডিয়া বিভাগের নতুন ডিসি আক্তার হোসেন

২

জাল টিপসই দিয়ে খাদ্যবান্ধবের ৪০০ বস্তা চাল আত্মসাতের চেষ্টা, ডিলার আটক

৩

তালাশ টিমের মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের বিরুদ্ধে ক্যান্সার গবেষক অধ্যক্ষ ডা. এস এম সরওয়ারের সংবাদ সম্মেলন ও তীব্র প্রতিবাদ

৪

বগুড়ায় সমবায় সমিতির মালিকের বিরুদ্ধে ১২ লাখ টাকার চেক জালিয়াতির লিগ্যাল নোটিশ

৫

এখনো আমি উঠে দাঁড়াই —মায়া এঞ্জুলো, অনুবাদ : আমি

৬

দিনাজপুরে OMS চাল-আটা বিক্রিতে ব্যাপক অনিয়ম: তদারককিহীন ডিলারদের স্বেচ্ছাচারিতা, নীরব কর্তৃপক্ষ ‎

৭

ঠাকুরগাঁওয়ে OMS ডিলার নিয়োগে অনিয়ম: চাল-আটা নিয়ে চরম ভোগান্তি ও ক্ষোভ

৮

‘মিলেমিশে খাওয়া’ হলো না, বরখাস্ত ৩ খাদ্য কর্মকর্তা

৯

ভাঙ্গুড়ায় নকল দুধ তৈরির কারখানায় অভিযান, এক ব্যক্তির কারাদণ্ড ও অর্থদণ্ড

১০

পাঁচবিবিতে উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

১১

ঠাকুরগাঁওয়ে অসহায় কৃষক পরিবারের ফসলের পরিচর্যা ও সংগ্রহে এগিয়ে এলো আনসার-ভিডিপি

১২

মুন্সিগঞ্জে ওএমএস চাল-আটা নিয়ে অনিয়ম, ডিলার,আটা মিলার ও খাদ্য কর্তৃপক্ষের যোগসাজোসে কালোবাজারি সিন্ডিকেট, হেনস্তার শিকার অনুসন্ধানী টিম 

১৩

মুগদা বড় মসজিদ সংলগ্ন উচ্ছেদকৃত স্থানে দোকান নির্মাণ

১৪

“পেশার আগে মানুষ: সাংবাদিক, পুলিশ ও শিক্ষকও হাসতে চান, বাঁচতে চান”

১৫

পরিবেশ সুরক্ষা ও সরকারের বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে অংশীদার হলো শিবগঞ্জ উপজেলা (বগুড়া) কল্যাণ সমিতি, ঢাকা।

১৬

টেকসই উন্নয়নে দক্ষ ব্যবস্থাপক অপরিহার্য: অতিথি গ্রুপের ম্যানেজার কর্মশালায় লায়ন সাইফুল ইসলাম সোহেল

১৭

পাবনায় ওএমএসের চাল-আটা কালোবাজারির অভিযোগে নারী ডিলারের বিরুদ্ধে এজাহার

১৮

রেশনিং ওএমএস চাল-আটা কালোবাজারে বিক্রিতে ডিলারদের বাধ্য করছেন অসাধু কর্মকর্তারা!

১৯

সাইবার সচেতনতা বাড়াতে কাজ করছেন তরুণ উদ্যোক্তা নাজমুল হক সজীব

২০