news editor
১৭ মার্চ ২০২৬, ২:০৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ভোলায় অসহায় বৃদ্ধার পাশে মানবিকতার হাত বাড়ালেন প্রফেসর ড. রশিদুল হাসান

নিজস্ব প্রতিবেদকঃ মানবিকতা এখনো বেঁচে আছে-তারই এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন প্রফেসর ড. ইঞ্জিনিয়ার মোঃ রশিদুল হাসান।

ভোলার এক অসহায় ও দুস্থ বৃদ্ধার দুঃখ–কষ্টের খবর জানতে পেরে তার পাশে দাঁড়িয়ে মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন তিনি।

জানা যায়, দীর্ঘদিন ধরে চরম কষ্ট ও অভাবের মধ্যে জীবনযাপন করছিলেন ওই বৃদ্ধা। বয়সের ভারে ন্যুব্জ হয়ে পড়া এই নারী জীবনের শেষ প্রান্তে এসে নানান প্রতিকূলতার সঙ্গে লড়াই করে দিন পার করছিলেন। ঠিক এমন সময় তার দুর্দশার কথা জানতে পারেন ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস) এর সায়েন্স ও ইন্জিনিয়ারিং অনুষদের ডীন প্রফেসর ড. ইঞ্জিনিয়ার মোঃ রশিদুল হাসান।

বিষয়টি জানার পর তিনি গভীর সহমর্মিতা প্রকাশ করেন এবং দ্রুত তার পাশে দাঁড়ানোর উদ্যোগ নেন।

পরবর্তীতে প্রফেসর ড. ইঞ্জিনিয়ার মোঃ রশিদুল হাসানের পক্ষ থেকে তার প্রতিনিধিরা বৃদ্ধার জন্য আর্থিক সহায়তা ও প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দেন। এই সহায়তা পেয়ে বৃদ্ধা আবেগাপ্লুত হয়ে পড়েন।

স্থানীয় বাসিন্দারা জানান, সমাজের একজন সচেতন ও মানবিক মানুষ হিসেবে প্রফেসর ড. রশিদুল হাসান সবসময় অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেন। তার এই উদ্যোগ শুধু একটি মানুষকে সহায়তা করাই নয়, বরং সমাজে মানবিক মূল্যবোধ জাগ্রত করার এক অনন্য উদাহরণ।

সমাজসেবীরা মনে করেন, প্রফেসর ড. ইঞ্জিনিয়ার মোঃ রশিদুল হাসানের মতো সমাজের বিত্তবান ও সচেতন মানুষ যদি এভাবে এগিয়ে আসেন, তাহলে অসংখ্য অসহায় মানুষের জীবনেও স্বস্তি ও আশার আলো ফিরে আসবে। মানবিক দায়বদ্ধতা থেকে নেওয়া এমন উদ্যোগ সমাজকে আরও সুন্দর ও সহমর্মিতাপূর্ণ করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এ ধরনের মানবিক কর্মকাণ্ড ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেছেন এলাকাবাসী। একই সঙ্গে সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানানো হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুন্সিগঞ্জে ওএমএস চাল-আটা নিয়ে অনিয়ম, ডিলার,আটা মিলার ও খাদ্য কর্তৃপক্ষের যোগসাজোসে কালোবাজারি সিন্ডিকেট, হেনস্তার শিকার অনুসন্ধানী টিম 

মুগদা বড় মসজিদ সংলগ্ন উচ্ছেদকৃত স্থানে দোকান নির্মাণ

“পেশার আগে মানুষ: সাংবাদিক, পুলিশ ও শিক্ষকও হাসতে চান, বাঁচতে চান”

পরিবেশ সুরক্ষা ও সরকারের বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে অংশীদার হলো শিবগঞ্জ উপজেলা (বগুড়া) কল্যাণ সমিতি, ঢাকা।

টেকসই উন্নয়নে দক্ষ ব্যবস্থাপক অপরিহার্য: অতিথি গ্রুপের ম্যানেজার কর্মশালায় লায়ন সাইফুল ইসলাম সোহেল

পাবনায় ওএমএসের চাল-আটা কালোবাজারির অভিযোগে নারী ডিলারের বিরুদ্ধে এজাহার

রেশনিং ওএমএস চাল-আটা কালোবাজারে বিক্রিতে ডিলারদের বাধ্য করছেন অসাধু কর্মকর্তারা!

সাইবার সচেতনতা বাড়াতে কাজ করছেন তরুণ উদ্যোক্তা নাজমুল হক সজীব

খাদ্য অধিদপ্তরের অদৃশ্য শক্তির বলে কুষ্টিয়া ফেলে সিরাজগঞ্জে যোগদানের নেপথ্যে কী?

হাইওয়ে পুলিশের প্রধান হিসেবে যোগ দিলেন নন্দীগ্রামের কৃতি সন্তান ফারুক আহমেদ

১০

মায়ের মৃত্যুকে পরিকল্পিত হত্যাকাণ্ড দাবি করে দোষীদের শাস্তির চায় সন্তানরা

১১

বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ, জয়পুরহাট সাংগঠনিক জেলার উদ্যোগে যুব সমাবেশ-২০২৬ অনুষ্ঠিত

১২

এইচএসসির প্রথম দিনে কুমিল্লা বোর্ডে অনুপস্থিত ১৭৯৫ পরীক্ষার্থী, বহিষ্কার ১

১৩

গাইবান্ধার রুমন হত্যা মামলার প্রধান দুই আসামি গাজীপুর থেকে গ্রেফতার

১৪

বগুড়ার সাবগ্রাম ইউনিয়নে ভিডব্লিউবি কার্ডধারীদের মাঝে চাল বিতরণ উদ্বোধন

১৫

কুমিল্লায় নবাগত ডিসি রোজি আক্তারকে ফুলেল শুভেচ্ছা, বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্টের মতবিনিময়

১৬

ব্র্যাক মাইক্রোফাইন্যান্স এর অর্থায়নে চকরিয়ায় বিনামূল্যে গাছের চারা বিতরণ

১৭

ঈদগাঁওয়ে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ

১৮

মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় থুপসারা সেলিমীয়া দাখিল মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

১৯

ছাতকে বালু উত্তোলনের মহোৎসব, কোটি টাকার সিন্ডিকেটের অভিযোগ

২০