news editor
১০ জুন ২০২৬, ১:০৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ভূরুঙ্গামারীতে সড়ক দুর্ঘটনা মোটরসাইকেল আরোহী গুরুতর আহত, ক্ষুব্ধ জনতার আগুনে পুড়ল বাস

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম)প্রতিনিধিঃ কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সড়ক দুর্ঘটনাকে কেন্দ্র করে ক্ষুব্ধ জনতা একটি ঢাকাগামী যাত্রীবাহী বাসে আগুন ধরিয়ে দিয়েছে। সোমবার রাত আটটার দিকে উপজেলার আন্ধারীঝাড় ইউনিয়নের হাফিজিয়া মাদ্রাসা সংলগ্ন কুড়িগ্রাম-ভূরুঙ্গামারী মহাসড়কে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, আব্দুল হামিদ চৌধুরী (৭৫) নামের এক মোটরসাইকেল চালক পার্শ্ববর্তী সড়ক থেকে মহাসড়কে ওঠার সময় ‘স্বাধীন পরিবহন’-এর একটি বাস তাকে ধাক্কা দেয়। এতে তিনি মারাত্মকভাবে আহত হন। দুর্ঘটনায় তার একটি পা থেঁতলে যায় এবং মাথায় গুরুতর আঘাত লাগে।
এ ঘটনায় উত্তেজিত জনতা বাসটিতে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে নাগেশ্বরী উপজেলা ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ততক্ষণে বাসটির বিভিন্ন অংশ পুড়ে যায়।
ঘটনার কারণে সড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
স্বাধীন পরিবহনের কাউন্টার ম্যানেজার সফি জানান, যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া বাসটি দুর্ঘটনার শিকার হওয়ার পর এতে আগুন ধরিয়ে দেওয়া হয়।
ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু সাজ্জাদ মোহাম্মদ সায়েম বলেন, গুরুতর আহত অবস্থায় ওই ব্যক্তিকে হাসপাতালে আনা হলে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ভূরুঙ্গামারী থানার ওসি আজিম উদ্দিন বলেন, ঘটনাস্থলে পুলিশ অবস্থান করছে এবং সড়কে যান চলাচল স্বাভাবিক করতে কাজ চলছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঠাকুরগাঁওয়ে ঘুরতে নিয়ে গিয়ে কিশোরীকে গণধর্ষণ প্রেমিকসহ গ্রেফতার৩

দুদকের মামলায় দুবাইয়ে গ্রেফতার বেনজীর আহমেদ

টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ১০ গ্রেনেড, ২৮ রাউন্ড গুলি ও ২ কেজি গাঁজা উদ্ধার

দেয়াল নির্মাণে বাধা ও প্রাণনাশের হুমকির অভিযোগ, ৯৯৯-এ কল করে সহায়তা নিলেন জমির মালিক রাজাপুর থানায় লিখিত অভিযোগ

নরসিংদীতে গৃহবধূকে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগ, দেবর-দেবরানির বিরুদ্ধে থানায় অভিযোগ

দেশের সাধারণ ও খেটে খাওয়া মানুষের কল্যাণেই এ বাজেট : এমপি তাহসিনা রুশদীর

‘এগিয়ে চলো ব্রাজিল’, ম্যাচের আগে নেইমারের বার্তা

কমলগঞ্জে হযরত শাহ আজম (রহ.) হিফজুল কুরআন দরগাহ মাদ্রাসায় মোশাররফ হোসেন ও সেলিম আহমদকে বর্ণাঢ্য সংবর্ধনা

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লেন সহ লবণের ন্যূনতম দাম ১৫ টাকা, সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হবে ১০০ শয্যা চকরিয়ার জনসভায় প্রধানমন্ত্রী তারেক রহমানের একাধিক প্রতিশ্রুতি

কুমিল্লায় বাংলাদেশ সাংবাদিক সমিতির গুণিজন সম্মাননা অনুষ্ঠান অনুষ্ঠিত

১০

বিশ্বনাথে এনসিপির পরিচিতি সভা অনুষ্ঠিত

১১

একবেলা খাবার আর ৫০ টাকার বিনিময়ে বিকিয়ে যাওয়া মুসার শৈশব

১২

কুমিল্লা দাউদকান্দিতে ১০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৩

শিক্ষক মাস্টার কুতুব উদ্দিনের স্মরণে যশোরে দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৪

আগামী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল মজিদ সরকার আলোচনায়

১৫

সাবেক এমপি অধ্যক্ষ মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর ইন্তেকাল দুধরচকীর শোক প্রকাশ

১৬

ঈদগাঁও উপজেলার প্রশাসনিক অবকাঠামো নির্মাণ সহ বেশ কিছু দাবি ছিল প্রধানমন্ত্রীর কাছে

১৭

কালাইয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী আব্দুল বারী

১৮

ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজের উদ্যোগে মানিকগঞ্জের শিবালয়ে মাছচাষিদের প্রশিক্ষণ

১৯

রাজবাড়ীর বালিয়াকান্দি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. মান্নান ফকির (৩১) নামে এক ভ্যানচালকের মৃ-ত্যু হয়েছে

২০