news editor
৮ মে ২০২৬, ৮:০৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভারত সরকারকে সাহায্য করতে চাই, ফ্যাসিস্ট হাসিনাকে ফেরত পাঠান: রাশেদ প্রধান

নিজস্ব প্রতিবেদক: জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, “ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল ভারতে অবৈধভাবে অবস্থানরত বাংলাদেশিদের ফেরত পাঠাতে ঢাকার সহযোগিতা চেয়েছেন। আমরা এই বিষয়ে ভারত সরকারকে আন্তরিকভাবে সাহায্য করতে চাই। তাই সবার আগে গণহত্যাকারী ফ্যাসিস্ট শেখ হাসিনাকে ফেরত পাঠান।”

জাগপা মুখপাত্র আরও বলেন, “ভারতের হিন্দুত্ববাদী নেতা শুভেন্দু অধিকারী বলেছেন—হাসিনা ওয়াজেদ বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী, তিনি শাহজালাল বিমানবন্দরে নামবেন এবং তাঁকে স্যালুট দিয়ে নিয়ে যেতে হবে। দয়া করে হাসিনা ওয়াজেদকে শাহজালাল বিমানবন্দরে পাঠান; আমরা তাঁকে সসম্মানে ‘স্যালুট’ দিয়ে জেলখানায় পৌঁছে দেব। গণহত্যাকারী এই ফ্যাসিস্টের জন্য ফাঁসির কাষ্ঠ প্রস্তুত আছে। জুলাই গণঅভ্যুত্থানের হাজারো শহীদ পরিবার, আহত যোদ্ধা এবং দেশের আপামর জনতা শুভেন্দু অধিকারীর প্রিয় হাসিনা ওয়াজেদের বিচার দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে।”

আজ শুক্রবার (৮ মে) সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ও সচেতন নাগরিক সমাজের প্রতিনিধিদের যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে আপ বাংলাদেশের আহ্বায়ক কমিটির কেন্দ্রীয় সদস্য লায়ন উমার রাযী, ফেনী জেলার যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সাইফ উদ্দিন, বাংলাদেশ কল্যাণ পার্টি ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক মোঃ সামছুল ইসলাম, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ ঢাকা মহানগর উত্তরের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি নাঈম আল ইসলাম ও সামিরুল ইসলাম রাকিব, ন্যাশনাল পিপলস পার্টি নারায়ণগঞ্জ জেলার আহ্বায়ক মাহমুদ আল শামস ও ওসমান গণি, কুষ্টিয়া জেলা যুব অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক মোঃ কাউছার আলম, জাগো তারুণ্যের সভাপতি ইমরান হাসান রাহুল, বিশিষ্ট ব্যবসায়ী আকরাম হোসেন, ইঞ্জিনিয়ার মোহাম্মদ আরিফুর রহমান ও নাদিম আহমেদ, সাবেক ছাত্রনেতা ও ব্যাংক কর্মকর্তা সামস মিলন, ছাত্রনেতা আল আমিন সজিবসহ শতাধিক নেতৃবৃন্দ আনুষ্ঠানিকভাবে জাগপায় যোগদান করেন।

যোগদানকৃতদের স্বাগত জানিয়ে রাশেদ প্রধান বলেন, “দেশের এই ক্রান্তিলগ্নে মজলুম সংগঠন জাগপায় যোগদানের মাধ্যমে প্রমাণ হয়েছে, আপনারা ক্ষমতার ভাগাভাগি নয় বরং মানবিক ও ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়তে চান। আমরা ঐক্যবদ্ধভাবে গণভোটের রায় বাস্তবায়নের সংগ্রামে লিপ্ত হব। বর্তমান বিএনপিকে দেখলে মনে হয় তারা ভারতের নির্দেশে, আওয়ামী লীগের রেখে যাওয়া অসমাপ্ত কার্যক্রম সমাপ্ত করতে চায়। কথা বার্তা পরিষ্কার, গণভোটের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন না হলে ক্ষমতাসীন সরকারকে গণআন্দোলনের মুখোমুখি হতে হবে।”

যুব জাগপা সভাপতি নজরুল ইসলাম বাবলুর সঞ্চালনায় যোগদান অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, জাগপা সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন, প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ শফিকুল ইসলাম, ভিপি মো: মুজিবুর রহমান প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুন্সিগঞ্জে ওএমএস চাল-আটা নিয়ে অনিয়ম, ডিলার,আটা মিলার ও খাদ্য কর্তৃপক্ষের যোগসাজোসে কালোবাজারি সিন্ডিকেট, হেনস্তার শিকার অনুসন্ধানী টিম 

মুগদা বড় মসজিদ সংলগ্ন উচ্ছেদকৃত স্থানে দোকান নির্মাণ

“পেশার আগে মানুষ: সাংবাদিক, পুলিশ ও শিক্ষকও হাসতে চান, বাঁচতে চান”

পরিবেশ সুরক্ষা ও সরকারের বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে অংশীদার হলো শিবগঞ্জ উপজেলা (বগুড়া) কল্যাণ সমিতি, ঢাকা।

টেকসই উন্নয়নে দক্ষ ব্যবস্থাপক অপরিহার্য: অতিথি গ্রুপের ম্যানেজার কর্মশালায় লায়ন সাইফুল ইসলাম সোহেল

পাবনায় ওএমএসের চাল-আটা কালোবাজারির অভিযোগে নারী ডিলারের বিরুদ্ধে এজাহার

রেশনিং ওএমএস চাল-আটা কালোবাজারে বিক্রিতে ডিলারদের বাধ্য করছেন অসাধু কর্মকর্তারা!

সাইবার সচেতনতা বাড়াতে কাজ করছেন তরুণ উদ্যোক্তা নাজমুল হক সজীব

খাদ্য অধিদপ্তরের অদৃশ্য শক্তির বলে কুষ্টিয়া ফেলে সিরাজগঞ্জে যোগদানের নেপথ্যে কী?

হাইওয়ে পুলিশের প্রধান হিসেবে যোগ দিলেন নন্দীগ্রামের কৃতি সন্তান ফারুক আহমেদ

১০

মায়ের মৃত্যুকে পরিকল্পিত হত্যাকাণ্ড দাবি করে দোষীদের শাস্তির চায় সন্তানরা

১১

বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ, জয়পুরহাট সাংগঠনিক জেলার উদ্যোগে যুব সমাবেশ-২০২৬ অনুষ্ঠিত

১২

এইচএসসির প্রথম দিনে কুমিল্লা বোর্ডে অনুপস্থিত ১৭৯৫ পরীক্ষার্থী, বহিষ্কার ১

১৩

গাইবান্ধার রুমন হত্যা মামলার প্রধান দুই আসামি গাজীপুর থেকে গ্রেফতার

১৪

বগুড়ার সাবগ্রাম ইউনিয়নে ভিডব্লিউবি কার্ডধারীদের মাঝে চাল বিতরণ উদ্বোধন

১৫

কুমিল্লায় নবাগত ডিসি রোজি আক্তারকে ফুলেল শুভেচ্ছা, বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্টের মতবিনিময়

১৬

ব্র্যাক মাইক্রোফাইন্যান্স এর অর্থায়নে চকরিয়ায় বিনামূল্যে গাছের চারা বিতরণ

১৭

ঈদগাঁওয়ে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ

১৮

মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় থুপসারা সেলিমীয়া দাখিল মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

১৯

ছাতকে বালু উত্তোলনের মহোৎসব, কোটি টাকার সিন্ডিকেটের অভিযোগ

২০