news editor
৩ জুন ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বেনাপোলে এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা, আহত ৪

মেহেদী হাসান রিপন, স্টাফ রিপোর্টার:যশোরের বেনাপোল বাজার এলাকায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী-এর গাড়ি বহরে হামলার অভিযোগ উঠেছে। আজ বুধবার (৩ জুন) দুপুর সোয়া ১টার দিকে এ হামলার ঘটনা ঘটে। এনসিপির পক্ষ থেকে দাবি করা হয়েছে, হামলায় অন্তত চারজন নেতাকর্মী আহত হয়েছেন।

দলীয় সূত্রে জানা যায়, সীমান্ত পরিস্থিতি ও সাংগঠনিক কর্মসূচির অংশ হিসেবে বেনাপোল সফরে ছিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী। সফরকালে বেনাপোল বাজার এলাকায় পৌঁছালে তার বহর লক্ষ্য করে আকস্মিকভাবে হামলা চালানো হয়। হামলার সময় বহরে থাকা গাড়িগুলোকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ এবং ধাক্কাধাক্কির ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

হামলায় আহতদের মধ্যে রয়েছেন ছাত্রশক্তি নেতা খান মিফতাহুল মোস্তাফিজ অমিত, তাসকিন আহমেদ তাজিম এবং যুবশক্তি নেতা রুপম আহসান অর্নব। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে। তবে তাদের বর্তমান শারীরিক অবস্থার বিষয়ে বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।তবে হামলার সময় গাড়িতে থাকা এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) নাসীরুদ্দীন পাটওয়ারী, যুগ্ম সদস্য সচিব ফরিদুল হক-সহ দলের কেন্দ্রীয় নেতারা নিরাপদে রয়েছেন বলে নিশ্চিত করেছে দলটি।

হামলার পরপরই ঘটনাস্থলে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ ও অন্যান্য নিরাপত্তা বাহিনী সতর্ক অবস্থান নেয়। তবে কারা এই হামলার সঙ্গে জড়িত, হামলার পেছনে কোনো রাজনৈতিক বা অন্য কোনো উদ্দেশ্য ছিল কি না, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার কৃতিসন্তান আব্দুল্লাহ আল ফারুক ২৫তম বিসিএস (পুলিশ) ফোরামের সাধারণ সম্পাদক নির্বাচিত

১

ডিএমপির মিডিয়া বিভাগের নতুন ডিসি আক্তার হোসেন

২

জাল টিপসই দিয়ে খাদ্যবান্ধবের ৪০০ বস্তা চাল আত্মসাতের চেষ্টা, ডিলার আটক

৩

তালাশ টিমের মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের বিরুদ্ধে ক্যান্সার গবেষক অধ্যক্ষ ডা. এস এম সরওয়ারের সংবাদ সম্মেলন ও তীব্র প্রতিবাদ

৪

বগুড়ায় সমবায় সমিতির মালিকের বিরুদ্ধে ১২ লাখ টাকার চেক জালিয়াতির লিগ্যাল নোটিশ

৫

এখনো আমি উঠে দাঁড়াই —মায়া এঞ্জুলো, অনুবাদ : আমি

৬

দিনাজপুরে OMS চাল-আটা বিক্রিতে ব্যাপক অনিয়ম: তদারককিহীন ডিলারদের স্বেচ্ছাচারিতা, নীরব কর্তৃপক্ষ ‎

৭

ঠাকুরগাঁওয়ে OMS ডিলার নিয়োগে অনিয়ম: চাল-আটা নিয়ে চরম ভোগান্তি ও ক্ষোভ

৮

‘মিলেমিশে খাওয়া’ হলো না, বরখাস্ত ৩ খাদ্য কর্মকর্তা

৯

ভাঙ্গুড়ায় নকল দুধ তৈরির কারখানায় অভিযান, এক ব্যক্তির কারাদণ্ড ও অর্থদণ্ড

১০

পাঁচবিবিতে উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

১১

ঠাকুরগাঁওয়ে অসহায় কৃষক পরিবারের ফসলের পরিচর্যা ও সংগ্রহে এগিয়ে এলো আনসার-ভিডিপি

১২

মুন্সিগঞ্জে ওএমএস চাল-আটা নিয়ে অনিয়ম, ডিলার,আটা মিলার ও খাদ্য কর্তৃপক্ষের যোগসাজোসে কালোবাজারি সিন্ডিকেট, হেনস্তার শিকার অনুসন্ধানী টিম 

১৩

মুগদা বড় মসজিদ সংলগ্ন উচ্ছেদকৃত স্থানে দোকান নির্মাণ

১৪

“পেশার আগে মানুষ: সাংবাদিক, পুলিশ ও শিক্ষকও হাসতে চান, বাঁচতে চান”

১৫

পরিবেশ সুরক্ষা ও সরকারের বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে অংশীদার হলো শিবগঞ্জ উপজেলা (বগুড়া) কল্যাণ সমিতি, ঢাকা।

১৬

টেকসই উন্নয়নে দক্ষ ব্যবস্থাপক অপরিহার্য: অতিথি গ্রুপের ম্যানেজার কর্মশালায় লায়ন সাইফুল ইসলাম সোহেল

১৭

পাবনায় ওএমএসের চাল-আটা কালোবাজারির অভিযোগে নারী ডিলারের বিরুদ্ধে এজাহার

১৮

রেশনিং ওএমএস চাল-আটা কালোবাজারে বিক্রিতে ডিলারদের বাধ্য করছেন অসাধু কর্মকর্তারা!

১৯

সাইবার সচেতনতা বাড়াতে কাজ করছেন তরুণ উদ্যোক্তা নাজমুল হক সজীব

২০