news editor
১৯ জুন ২০২৬, ১:৩৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বেনাপোলের ৫ শতাধিক নারী উপকৃত হচ্ছেন আলোকিত নারী উন্নয়ন সংস্থার মাধ্যমে

সেলিম রেজা তাজ,স্টাফ রিপোর্টারঃ যশোরের বেনাপোলে নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলা, কর্মদক্ষতা বৃদ্ধি এবং সামাজিক কল্যাণমূলক কার্যক্রমকে এগিয়ে নিতে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ ও প্রশিক্ষণ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে। স্থানীয় ৫ শতাধিকের বেশি নারীদের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং তাদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলার লক্ষ্যেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
‎বৃহস্পতিবার (১৮ জুন) বিকেলে বেনাপোল পৌর বিয়ে বাড়ি অডিটোরিয়ামে আলোকিত নারী উন্নয়ন সংস্থা আয়োজিত অনুষ্ঠানে এই প্রশিক্ষণ ও সেলাই মেশিন বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
‎সংস্থাটির সভাপতি মোস্তাফিজ্জোহা সেলিম-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে ওয়াহিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নিয়াজ মাখদুম। এছাড়াও বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ অনুষ্ঠানে অংশ নেন।
‎
‎অনুষ্ঠানে বক্তারা বলেন, একটি দেশের টেকসই উন্নয়নে নারীর অংশগ্রহণ অপরিহার্য। নারীদের অর্থনৈতিকভাবে সক্ষম করে তুলতে এবং সমাজে তাদের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় কারিগরি ও কর্মমুখী শিক্ষার কোনো বিকল্প নেই। সেলাই প্রশিক্ষণ ও বিনামূল্যে সেলাই মেশিন বিতরণের মতো উদ্যোগ নারীদের আত্মনির্ভরশীল হওয়ার পাশাপাশি পরিবার ও সমাজের অর্থনৈতিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
‎প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে ওয়াহিদ বলেন, বর্তমান সময়ে নারীদের দক্ষতা উন্নয়ন ও আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা অত্যন্ত প্রয়োজন। সরকারি ও বেসরকারি উদ্যোগের সমন্বয়ে এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম আরও সম্প্রসারণ করা গেলে অনেক নারী ঘরে বসেই আয় করার সুযোগ পাবেন এবং নিজেদের পরিবারের আর্থিক সচ্ছলতায় ভূমিকা রাখতে পারবেন।
‎
‎সভাপতির বক্তব্যে মোস্তাফিজ্জোহা সেলিম বলেন, আলোকিত নারী উন্নয়ন সংস্থা দীর্ঘদিন ধরে নারীদের দক্ষতা উন্নয়ন, আত্মকর্মসংস্থান সৃষ্টি ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও আরও বৃহৎ পরিসরে নারীদের জন্য বিভিন্ন কর্মমুখী প্রশিক্ষণ ও সহায়তামূলক কার্যক্রম পরিচালনা করা হবে।
‎উদ্বোধনী অনুষ্ঠান শেষে নির্বাচিত প্রশিক্ষণার্থীদের মাঝে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ করা হয় এবং আনুষ্ঠানিকভাবে প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়। অনুষ্ঠানে প্রায় ৫ শতাধিক নারী প্রশিক্ষণার্থী ও সদস্য উপস্থিত ছিলেন। অংশগ্রহণকারীরা এ উদ্যোগকে সময়োপযোগী ও নারীর ক্ষমতায়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে অভিহিত করেন।
‎

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার কৃতিসন্তান আব্দুল্লাহ আল ফারুক ২৫তম বিসিএস (পুলিশ) ফোরামের সাধারণ সম্পাদক নির্বাচিত

১

ডিএমপির মিডিয়া বিভাগের নতুন ডিসি আক্তার হোসেন

২

জাল টিপসই দিয়ে খাদ্যবান্ধবের ৪০০ বস্তা চাল আত্মসাতের চেষ্টা, ডিলার আটক

৩

তালাশ টিমের মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের বিরুদ্ধে ক্যান্সার গবেষক অধ্যক্ষ ডা. এস এম সরওয়ারের সংবাদ সম্মেলন ও তীব্র প্রতিবাদ

৪

বগুড়ায় সমবায় সমিতির মালিকের বিরুদ্ধে ১২ লাখ টাকার চেক জালিয়াতির লিগ্যাল নোটিশ

৫

এখনো আমি উঠে দাঁড়াই —মায়া এঞ্জুলো, অনুবাদ : আমি

৬

দিনাজপুরে OMS চাল-আটা বিক্রিতে ব্যাপক অনিয়ম: তদারককিহীন ডিলারদের স্বেচ্ছাচারিতা, নীরব কর্তৃপক্ষ ‎

৭

ঠাকুরগাঁওয়ে OMS ডিলার নিয়োগে অনিয়ম: চাল-আটা নিয়ে চরম ভোগান্তি ও ক্ষোভ

৮

‘মিলেমিশে খাওয়া’ হলো না, বরখাস্ত ৩ খাদ্য কর্মকর্তা

৯

ভাঙ্গুড়ায় নকল দুধ তৈরির কারখানায় অভিযান, এক ব্যক্তির কারাদণ্ড ও অর্থদণ্ড

১০

পাঁচবিবিতে উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

১১

ঠাকুরগাঁওয়ে অসহায় কৃষক পরিবারের ফসলের পরিচর্যা ও সংগ্রহে এগিয়ে এলো আনসার-ভিডিপি

১২

মুন্সিগঞ্জে ওএমএস চাল-আটা নিয়ে অনিয়ম, ডিলার,আটা মিলার ও খাদ্য কর্তৃপক্ষের যোগসাজোসে কালোবাজারি সিন্ডিকেট, হেনস্তার শিকার অনুসন্ধানী টিম 

১৩

মুগদা বড় মসজিদ সংলগ্ন উচ্ছেদকৃত স্থানে দোকান নির্মাণ

১৪

“পেশার আগে মানুষ: সাংবাদিক, পুলিশ ও শিক্ষকও হাসতে চান, বাঁচতে চান”

১৫

পরিবেশ সুরক্ষা ও সরকারের বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে অংশীদার হলো শিবগঞ্জ উপজেলা (বগুড়া) কল্যাণ সমিতি, ঢাকা।

১৬

টেকসই উন্নয়নে দক্ষ ব্যবস্থাপক অপরিহার্য: অতিথি গ্রুপের ম্যানেজার কর্মশালায় লায়ন সাইফুল ইসলাম সোহেল

১৭

পাবনায় ওএমএসের চাল-আটা কালোবাজারির অভিযোগে নারী ডিলারের বিরুদ্ধে এজাহার

১৮

রেশনিং ওএমএস চাল-আটা কালোবাজারে বিক্রিতে ডিলারদের বাধ্য করছেন অসাধু কর্মকর্তারা!

১৯

সাইবার সচেতনতা বাড়াতে কাজ করছেন তরুণ উদ্যোক্তা নাজমুল হক সজীব

২০