news editor
১৫ জুন ২০২৬, ২:৩৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বেতগাড়ীতে ‘মীরবাড়ী’ নামে নতুন ইউনিয়নের গেজেট প্রকাশ, পুনর্গঠন হলো আরও ৫ ইউনিয়ন

মোঃ তরিকুল ইসলাম, ভ্রাম্যমাণ প্রতিনিধি: বগুড়ার শিবগঞ্জ উপজেলায় ‘মীরবাড়ী’ নামে নতুন একটি ইউনিয়ন পরিষদ গঠন এবং উপজেলার আরও পাঁচটি ইউনিয়ন পুনর্গঠন করে সরকার গেজেট প্রকাশ করেছে। রবিবার (১৪ জুন ২০২৬) বগুড়া জেলা প্রশাসক তৌফিকুর রহমান স্বাক্ষরিত গেজেট থেকে এ তথ্য জানা গেছে।

গেজেট অনুযায়ী, শিবগঞ্জ উপজেলার তিনটি ইউনিয়নের অংশ নিয়ে নতুন ‘মীরবাড়ী’ ইউনিয়ন পরিষদ গঠন করা হয়েছে। একই সঙ্গে শিবগঞ্জ পৌরসভার সীমানা সম্প্রসারণ ও প্রশাসনিক পুনর্বিন্যাসের কারণে বিহার, রায়নগর, বুড়িগঞ্জ, কিচক ও আটমুল ইউনিয়ন পরিষদ পুনর্গঠন করা হয়েছে।
নতুন গঠিত মীরবাড়ী ইউনিয়ন পরিষদে ফেনীগ্রাম, সৈয়দপুর, চন্দনপুর, দোপাড়া, তেয়াইল, গোরনা, ধামাহার, বাদলদিঘী, বেতগাড়ী, রামকান্দি, চকগোপাল, ডাবুর, চককানু, হরিপুর ও গোপিনাথপুরসহ মোট ১৫টি মৌজা অন্তর্ভুক্ত করা হয়েছে। এ ইউনিয়নের মোট জনসংখ্যা ১৮ হাজার ৯২৪ জন।
পুনর্গঠিত বিহার ইউনিয়ন পরিষদে সংসারদিঘী, দোবিলা, সোলাগাড়ী, নারায়ণশহর, ধামাহার, ভাসুবিহার, পারলক্ষিপুর, পনরটিকা, বিহার ও আলীগ্রামসহ মোট ১০টি মৌজা অন্তর্ভুক্ত হয়েছে। এ ইউনিয়নের জনসংখ্যা ২১ হাজার ২১ জন।
বুড়িগঞ্জ ইউনিয়ন পরিষদে নিশ্চিতপুর, কাটলাল, ছাতড়া, বিলহামলা, পঞ্চদাস, খাদইল, চকঝিনাহার, রাজারগাড়ী, জামুর, কামতারা, বড়াইল, দক্ষিণ বেলাই, ত্রিলোচন ও বেলভুজা—মোট ১৪টি মৌজা অন্তর্ভুক্ত করা হয়েছে। এ ইউনিয়নের জনসংখ্যা ২৩ হাজার ১৩ জন।
রায়নগর ইউনিয়ন পরিষদে রায়নগর, দক্ষিণ কৃষ্ণপুর, করতকোলা, সুদামপুর, চন্ডিজান, নিমারপাড়া, চন্ডিহারা, অনন্তবালা, নাগরকান্দি, মহাস্থানগড়, কাজীপুর, ঘাগুরদুয়ার, দৌলতপুর, দক্ষিণ শ্যামপুর, সেকেন্দ্রাবাদ ও হাজরাবাড়ীসহ মোট ১৬টি মৌজা অন্তর্ভুক্ত হয়েছে। এ ইউনিয়নের জনসংখ্যা ৩০ হাজার ৭৫১ জন।
কিচক ইউনিয়ন পরিষদে শালদহ, সোলাগাড়ী, আউশগাঁও, মহিষট্ট, চিলইল, ধারিয়া, গাংগইট, কারুন্ডা, উত্তর বেলাই, আপশন, পালিহার, কিচক, মাদারগাছি, গাড়িয়ারপাড়া, খামটা, পাতাইর, মাটিয়ান ও চল্লিশছত্রসহ মোট ১৮টি মৌজা অন্তর্ভুক্ত করা হয়েছে। এ ইউনিয়নের জনসংখ্যা ২৮ হাজার ৪৬৯ জন।
আটমুল ইউনিয়ন পরিষদে সাদুরিয়া, পুটখুর কাটগড়া, বড় বেলঘড়িয়া, পরমান্দপুর, কুড়াহার, আতাহার, নান্দুরা, আটমুল ও জগদিশসহ মোট ৯টি মৌজা অন্তর্ভুক্ত করা হয়েছে। তবে গেজেটে মোট ১০টি মৌজার উল্লেখ রয়েছে। এ ইউনিয়নের জনসংখ্যা ২০ হাজার ৪২৩ জন।
সরকারি গেজেটে বলা হয়েছে, নতুন ইউনিয়ন গঠন ও বিদ্যমান ইউনিয়নগুলোর পুনর্গঠনের ফলে শিবগঞ্জ উপজেলার প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে। পাশাপাশি স্থানীয় জনগণ সরকারি সেবা আরও সহজে ও দ্রুততার সঙ্গে গ্রহণ করতে পারবেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুন্সিগঞ্জে ওএমএস চাল-আটা নিয়ে অনিয়ম, ডিলার,আটা মিলার ও খাদ্য কর্তৃপক্ষের যোগসাজোসে কালোবাজারি সিন্ডিকেট, হেনস্তার শিকার অনুসন্ধানী টিম 

মুগদা বড় মসজিদ সংলগ্ন উচ্ছেদকৃত স্থানে দোকান নির্মাণ

“পেশার আগে মানুষ: সাংবাদিক, পুলিশ ও শিক্ষকও হাসতে চান, বাঁচতে চান”

পরিবেশ সুরক্ষা ও সরকারের বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে অংশীদার হলো শিবগঞ্জ উপজেলা (বগুড়া) কল্যাণ সমিতি, ঢাকা।

টেকসই উন্নয়নে দক্ষ ব্যবস্থাপক অপরিহার্য: অতিথি গ্রুপের ম্যানেজার কর্মশালায় লায়ন সাইফুল ইসলাম সোহেল

পাবনায় ওএমএসের চাল-আটা কালোবাজারির অভিযোগে নারী ডিলারের বিরুদ্ধে এজাহার

রেশনিং ওএমএস চাল-আটা কালোবাজারে বিক্রিতে ডিলারদের বাধ্য করছেন অসাধু কর্মকর্তারা!

সাইবার সচেতনতা বাড়াতে কাজ করছেন তরুণ উদ্যোক্তা নাজমুল হক সজীব

খাদ্য অধিদপ্তরের অদৃশ্য শক্তির বলে কুষ্টিয়া ফেলে সিরাজগঞ্জে যোগদানের নেপথ্যে কী?

হাইওয়ে পুলিশের প্রধান হিসেবে যোগ দিলেন নন্দীগ্রামের কৃতি সন্তান ফারুক আহমেদ

১০

মায়ের মৃত্যুকে পরিকল্পিত হত্যাকাণ্ড দাবি করে দোষীদের শাস্তির চায় সন্তানরা

১১

বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ, জয়পুরহাট সাংগঠনিক জেলার উদ্যোগে যুব সমাবেশ-২০২৬ অনুষ্ঠিত

১২

এইচএসসির প্রথম দিনে কুমিল্লা বোর্ডে অনুপস্থিত ১৭৯৫ পরীক্ষার্থী, বহিষ্কার ১

১৩

গাইবান্ধার রুমন হত্যা মামলার প্রধান দুই আসামি গাজীপুর থেকে গ্রেফতার

১৪

বগুড়ার সাবগ্রাম ইউনিয়নে ভিডব্লিউবি কার্ডধারীদের মাঝে চাল বিতরণ উদ্বোধন

১৫

কুমিল্লায় নবাগত ডিসি রোজি আক্তারকে ফুলেল শুভেচ্ছা, বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্টের মতবিনিময়

১৬

ব্র্যাক মাইক্রোফাইন্যান্স এর অর্থায়নে চকরিয়ায় বিনামূল্যে গাছের চারা বিতরণ

১৭

ঈদগাঁওয়ে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ

১৮

মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় থুপসারা সেলিমীয়া দাখিল মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

১৯

ছাতকে বালু উত্তোলনের মহোৎসব, কোটি টাকার সিন্ডিকেটের অভিযোগ

২০