news editor
২৫ জুন ২০২৬, ১১:৪১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিশ্বনাথের পল্লীতে বালু ও পাথর দিয়ে সরকারি রাস্তা বন্ধ করে দেওয়ার অভিযোগ মসজিদ ও স্কুলে যেতে বিঘ্ন ঘটছে এলাকাবাসীর 

বিশ্বনাথ প্রতিনিধি আফজাল মিয়া : সিলেটের বিশ্বনাথের পল্লীতে বালু, পাথর ও ইট দিয়ে সরকারি রাস্তা বন্ধ করে দেওয়ার এক গুরুতর অবিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার দৌলতপুর ইউনিয়নের দৌলতপুর গ্রামে। এ বিষয়ে ৫ জনকে অভিযুক্ত করে বিশ্বনাথ থানায় অভিযোগ দায়ের করেন একই গ্রামের মৃত: আফতাব মিয়ার পুত্র কামাল মিয়া। এর সত্যতা নিশ্চিত করে থানার অফিসার ইনচার্জ গাজী মো. মাহবুবুর রহমান। জুন বিশ্বনাথ থানায় দায়ের করা লিখিত অভিযোগে বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইউনিয়নের দৌলতপুর গ্রামের মৃত: আফতাব মিয়ার পুত্র কামাল মিয়া দাবী করেন, অভিযুক্তরা উশৃঙ্খল ও খারাপ প্রকৃতির লোক। তারা এলাকায় গায়ের জোরে চলাফেরা করে এবং আইন কানুনের কোন তোয়াক্কা করে না। আমাদের পরিবারের লোকজনসহ আমাদের এলাকার ১০/১২ টি পরিবারের লোকজন স্থানীয় দৌলতপুর ইউনিয়নের দৌলতপুর গ্রামের অভিযুক্তদের বসতবাড়ির পাশে সরকারী রাস্তা দিয়া দৌলতপুর জামে মসজিদ, স্কুল ও মাদ্রাসায় যাওয়া আসা করি। গত ১৬ জুন অভিযুক্ত দৌলতপুর গ্রামের মৃত: ছইল মিয়ার পুত্র আবুল খয়ের (৬৫), একই গ্রামের মৃত: চান মিয়ার পুত্র বাবুল মিয়া (৫৫), ফখরুল মিয়া (৪৫), মৃত: আব্দুল মনাফের পুত্র কুদ্দুছ মিয়া (৫৫) ও ফাহাদ মিয়া (২৮)। উল্লেখিত রাস্তাটি বন্ধ করে ঘর নির্মাণ করার জন্য বালু, পাথর, ইট আনিয়া রাখে। তখন আমরা এলাকার লোকজন অভিযুক্তদেরকে কারণ জিজ্ঞাসা করিলে তারা আমাদের সাথে কথা কাটাকাটি ও তর্ক বিতর্ক করিতে থাকে। কথা কাটাকাটি ও তর্ক বিতর্কের একপর্যায়ে অভিযুক্তরা হুমকী ধামকী প্রদান করে বলে যে, পুনরায় উক্ত বিষয়ে কেউ কথা বললে এ বিষয়ে কিছু জিজ্ঞাসা করিলে মারপিটসহ জানমালের ক্ষতিসাধণ করিবে। অভিযোগে কামাল মিয়া দাবী করেন, উক্ত রাস্তা দিয়ে এলাকারপ্রায় ৭০/৮০জন লোকসহ মসজিদের মুসল্লী, স্কুল ও মাদ্রাসার ছাত্ররা যাতায়াত করে। অভিযুক্তরা সরকারী রাস্তাটি বন্ধ করার ফলে তারা মসজিদ, স্কুল ও মাদ্রাসায় যেতে পারছেন না।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার কৃতিসন্তান আব্দুল্লাহ আল ফারুক ২৫তম বিসিএস (পুলিশ) ফোরামের সাধারণ সম্পাদক নির্বাচিত

১

ডিএমপির মিডিয়া বিভাগের নতুন ডিসি আক্তার হোসেন

২

জাল টিপসই দিয়ে খাদ্যবান্ধবের ৪০০ বস্তা চাল আত্মসাতের চেষ্টা, ডিলার আটক

৩

তালাশ টিমের মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের বিরুদ্ধে ক্যান্সার গবেষক অধ্যক্ষ ডা. এস এম সরওয়ারের সংবাদ সম্মেলন ও তীব্র প্রতিবাদ

৪

বগুড়ায় সমবায় সমিতির মালিকের বিরুদ্ধে ১২ লাখ টাকার চেক জালিয়াতির লিগ্যাল নোটিশ

৫

এখনো আমি উঠে দাঁড়াই —মায়া এঞ্জুলো, অনুবাদ : আমি

৬

দিনাজপুরে OMS চাল-আটা বিক্রিতে ব্যাপক অনিয়ম: তদারককিহীন ডিলারদের স্বেচ্ছাচারিতা, নীরব কর্তৃপক্ষ ‎

৭

ঠাকুরগাঁওয়ে OMS ডিলার নিয়োগে অনিয়ম: চাল-আটা নিয়ে চরম ভোগান্তি ও ক্ষোভ

৮

‘মিলেমিশে খাওয়া’ হলো না, বরখাস্ত ৩ খাদ্য কর্মকর্তা

৯

ভাঙ্গুড়ায় নকল দুধ তৈরির কারখানায় অভিযান, এক ব্যক্তির কারাদণ্ড ও অর্থদণ্ড

১০

পাঁচবিবিতে উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

১১

ঠাকুরগাঁওয়ে অসহায় কৃষক পরিবারের ফসলের পরিচর্যা ও সংগ্রহে এগিয়ে এলো আনসার-ভিডিপি

১২

মুন্সিগঞ্জে ওএমএস চাল-আটা নিয়ে অনিয়ম, ডিলার,আটা মিলার ও খাদ্য কর্তৃপক্ষের যোগসাজোসে কালোবাজারি সিন্ডিকেট, হেনস্তার শিকার অনুসন্ধানী টিম 

১৩

মুগদা বড় মসজিদ সংলগ্ন উচ্ছেদকৃত স্থানে দোকান নির্মাণ

১৪

“পেশার আগে মানুষ: সাংবাদিক, পুলিশ ও শিক্ষকও হাসতে চান, বাঁচতে চান”

১৫

পরিবেশ সুরক্ষা ও সরকারের বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে অংশীদার হলো শিবগঞ্জ উপজেলা (বগুড়া) কল্যাণ সমিতি, ঢাকা।

১৬

টেকসই উন্নয়নে দক্ষ ব্যবস্থাপক অপরিহার্য: অতিথি গ্রুপের ম্যানেজার কর্মশালায় লায়ন সাইফুল ইসলাম সোহেল

১৭

পাবনায় ওএমএসের চাল-আটা কালোবাজারির অভিযোগে নারী ডিলারের বিরুদ্ধে এজাহার

১৮

রেশনিং ওএমএস চাল-আটা কালোবাজারে বিক্রিতে ডিলারদের বাধ্য করছেন অসাধু কর্মকর্তারা!

১৯

সাইবার সচেতনতা বাড়াতে কাজ করছেন তরুণ উদ্যোক্তা নাজমুল হক সজীব

২০