news editor
১৩ জুন ২০২৬, ৯:০২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাজেটকে স্বাগত জানাতে মোকামতলায় মিছিল, প্রস্তুতি সভায় বিএনপি নেতাদের ব্যাপক কর্মসূচির ঘোষণা

মোঃ তরিকুল ইসলাম, ভ্রাম্যমাণ প্রতিনিধি: জাতীয় বাজেটকে স্বাগত জানিয়ে আগামীকাল শুক্রবার বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলায় অনুষ্ঠিতব্য স্বাগত মিছিল সফল করতে প্রস্তুতি সভা করেছে ময়দানহাট্টা ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।বৃহস্পতিবার (১১ জুন ২০২৬) অনুষ্ঠিত এ প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন ময়দানহাট্টা ইউনিয়ন বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম সাজু। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়দানহাট্টা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ নয়ন মন্ডল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন শিবগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি রাসেল মাহমুদ সবুজ।

সভায় বক্তারা বলেন, জাতীয় বাজেটকে স্বাগত জানিয়ে আয়োজিত কর্মসূচি সফল করতে ইতোমধ্যে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। নেতাকর্মীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে সাংগঠনিক কার্যক্রমও জোরদার করা হয়েছে।
নেতৃবৃন্দ আরও জানান, বিএনপি নেতা মাহবুব আলম মানিকের নির্দেশনায় কর্মসূচি বাস্তবায়নে সর্বাত্মক প্রস্তুতি নেওয়া হয়েছে। এদিকে, অনুষ্ঠানে স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন প্রতিমন্ত্রী মীর শাহে আলম-এর উপস্থিতি নিশ্চিত হওয়ায় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা আরও বেড়েছে।
প্রস্তুতি সভায় আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আইনুল হক, সিনিয়র সহ-সভাপতি সামিউল বাবী সাকি, সহ-সভাপতি সুজাউদ্দৌলা সুজা, সিনিয়র সহ-সভাপতি মোঃ মনসুর রহমান, দপ্তর সম্পাদক আহসান হাবিব বাবুলসহ বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
সভা শেষে আগামীকালের স্বাগত মিছিল সর্বাত্মকভাবে সফল করার লক্ষ্যে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানানো হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার কৃতিসন্তান আব্দুল্লাহ আল ফারুক ২৫তম বিসিএস (পুলিশ) ফোরামের সাধারণ সম্পাদক নির্বাচিত

১

ডিএমপির মিডিয়া বিভাগের নতুন ডিসি আক্তার হোসেন

২

জাল টিপসই দিয়ে খাদ্যবান্ধবের ৪০০ বস্তা চাল আত্মসাতের চেষ্টা, ডিলার আটক

৩

তালাশ টিমের মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের বিরুদ্ধে ক্যান্সার গবেষক অধ্যক্ষ ডা. এস এম সরওয়ারের সংবাদ সম্মেলন ও তীব্র প্রতিবাদ

৪

বগুড়ায় সমবায় সমিতির মালিকের বিরুদ্ধে ১২ লাখ টাকার চেক জালিয়াতির লিগ্যাল নোটিশ

৫

এখনো আমি উঠে দাঁড়াই —মায়া এঞ্জুলো, অনুবাদ : আমি

৬

দিনাজপুরে OMS চাল-আটা বিক্রিতে ব্যাপক অনিয়ম: তদারককিহীন ডিলারদের স্বেচ্ছাচারিতা, নীরব কর্তৃপক্ষ ‎

৭

ঠাকুরগাঁওয়ে OMS ডিলার নিয়োগে অনিয়ম: চাল-আটা নিয়ে চরম ভোগান্তি ও ক্ষোভ

৮

‘মিলেমিশে খাওয়া’ হলো না, বরখাস্ত ৩ খাদ্য কর্মকর্তা

৯

ভাঙ্গুড়ায় নকল দুধ তৈরির কারখানায় অভিযান, এক ব্যক্তির কারাদণ্ড ও অর্থদণ্ড

১০

পাঁচবিবিতে উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

১১

ঠাকুরগাঁওয়ে অসহায় কৃষক পরিবারের ফসলের পরিচর্যা ও সংগ্রহে এগিয়ে এলো আনসার-ভিডিপি

১২

মুন্সিগঞ্জে ওএমএস চাল-আটা নিয়ে অনিয়ম, ডিলার,আটা মিলার ও খাদ্য কর্তৃপক্ষের যোগসাজোসে কালোবাজারি সিন্ডিকেট, হেনস্তার শিকার অনুসন্ধানী টিম 

১৩

মুগদা বড় মসজিদ সংলগ্ন উচ্ছেদকৃত স্থানে দোকান নির্মাণ

১৪

“পেশার আগে মানুষ: সাংবাদিক, পুলিশ ও শিক্ষকও হাসতে চান, বাঁচতে চান”

১৫

পরিবেশ সুরক্ষা ও সরকারের বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে অংশীদার হলো শিবগঞ্জ উপজেলা (বগুড়া) কল্যাণ সমিতি, ঢাকা।

১৬

টেকসই উন্নয়নে দক্ষ ব্যবস্থাপক অপরিহার্য: অতিথি গ্রুপের ম্যানেজার কর্মশালায় লায়ন সাইফুল ইসলাম সোহেল

১৭

পাবনায় ওএমএসের চাল-আটা কালোবাজারির অভিযোগে নারী ডিলারের বিরুদ্ধে এজাহার

১৮

রেশনিং ওএমএস চাল-আটা কালোবাজারে বিক্রিতে ডিলারদের বাধ্য করছেন অসাধু কর্মকর্তারা!

১৯

সাইবার সচেতনতা বাড়াতে কাজ করছেন তরুণ উদ্যোক্তা নাজমুল হক সজীব

২০