news editor
৮ জুন ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পরিচালক হলেন যশোরের শান্তনু ইসলাম সুমিত

মেহেদী হাসান রিপন,স্টাফ রিপোর্টার: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ২৫ সদস্যের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ চূড়ান্ত হয়েছে। ঢাকার ক্লাব ক্যাটাগরি থেকে রেকর্ড সংখ্যক ভোট পেয়ে পরিচালক নির্বাচিত হয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক ও বিসিবির অ্যাডহক কমিটির প্রধান তামিম ইকবাল। আজই নতুন পরিচালকদের ভোটে নির্ধারিত হতে যাচ্ছে বিসিবির নতুন সভাপতি, যেখানে সর্বোচ্চ ভোট পাওয়া তামিম ইকবালের নামই সবার শীর্ষে রয়েছে।

ক্যাটাগরি-২ অর্থাৎ ঢাকার ক্লাব ক্যাটাগরির মোট ৭৬টি ভোটের মধ্যে ৭৪টি ভোট কাস্ট হয়। এর মধ্যে সর্বোচ্চ ৭৩টি ভোট পেয়ে চমক দেখিয়েছেন তামিম ইকবাল। এই ক্যাটাগরি থেকে পরিচালক পদে আরও নির্বাচিত হয়েছেন সাঈদ ইব্রাহিম আহমেদ (৭২ ভোট), ইশরাফিল খসরু (৭২ ভোট), মাসুদুজ্জামান (৭০ ভোট), ইয়াসির ফয়সাল (৬৮ ভোট), ফাহিম সিনহা (৬৬ ভোট), শানিয়ান তানিম (৬৬ ভোট), আসিফ রাব্বানী (৬৪ ভোট), মির্জা ইয়াসির আব্বাস (৬৩ ভোট), রফিকুল ইসলাম বাবু (৫৩ ভোট), ড. শামীম (৪১ ভোট) এবং সাকেফ আহমেদ সালাম।

অন্য দিকে, জেলা ও বিভাগীয় ক্যাটাগরি-১ থেকে মোট ১০ জন পরিচালক নির্বাচিত হয়েছেন। ঢাকা বিভাগ থেকে সাইদ বিন জামান ও এস এম আব্দুল্লাহ আল ফুয়াদ, চট্টগ্রাম থেকে সাবেক প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু ও মঈন উদ্দিন এবং খুলনা থেকে শান্তনু ইসলাম সুমিত ও শফিকুল আলম তুহিন পর্ষদে জায়গা করে নিয়েছেন। এছাড়া রাজশাহী থেকে মীর শাকরুল আলম সীমান্ত, রংপুর থেকে মির্জা ফয়সল আমীন, সিলেট থেকে আব্দুল কাইয়ুম চৌধুরি এবং বরিশাল বিভাগ থেকে মিজানুর রহমান পরিচালক নির্বাচিত হয়েছেন।

বিশেষ সংস্থা ও সাবেক ক্রিকেটারদের ক্যাটাগরি-৩ থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর। এছাড়া জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) কোটায় মনোনীত হয়ে পরিচালনা পর্ষদে যুক্ত হয়েছেন শেখ মোঃ রুহুল আমিন এবং মোঃ সরফরাজ আহমেদ।
২৫ সদস্যের এই নতুন পর্ষদ গঠনের পর এখন ক্রিকেট ভক্তদের চোখ আজ অনুষ্ঠিত হতে যাওয়া সভাপতি নির্বাচনের দিকে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঠাকুরগাঁওয়ে ঘুরতে নিয়ে গিয়ে কিশোরীকে গণধর্ষণ প্রেমিকসহ গ্রেফতার৩

দুদকের মামলায় দুবাইয়ে গ্রেফতার বেনজীর আহমেদ

টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ১০ গ্রেনেড, ২৮ রাউন্ড গুলি ও ২ কেজি গাঁজা উদ্ধার

দেয়াল নির্মাণে বাধা ও প্রাণনাশের হুমকির অভিযোগ, ৯৯৯-এ কল করে সহায়তা নিলেন জমির মালিক রাজাপুর থানায় লিখিত অভিযোগ

নরসিংদীতে গৃহবধূকে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগ, দেবর-দেবরানির বিরুদ্ধে থানায় অভিযোগ

দেশের সাধারণ ও খেটে খাওয়া মানুষের কল্যাণেই এ বাজেট : এমপি তাহসিনা রুশদীর

‘এগিয়ে চলো ব্রাজিল’, ম্যাচের আগে নেইমারের বার্তা

কমলগঞ্জে হযরত শাহ আজম (রহ.) হিফজুল কুরআন দরগাহ মাদ্রাসায় মোশাররফ হোসেন ও সেলিম আহমদকে বর্ণাঢ্য সংবর্ধনা

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লেন সহ লবণের ন্যূনতম দাম ১৫ টাকা, সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হবে ১০০ শয্যা চকরিয়ার জনসভায় প্রধানমন্ত্রী তারেক রহমানের একাধিক প্রতিশ্রুতি

কুমিল্লায় বাংলাদেশ সাংবাদিক সমিতির গুণিজন সম্মাননা অনুষ্ঠান অনুষ্ঠিত

১০

বিশ্বনাথে এনসিপির পরিচিতি সভা অনুষ্ঠিত

১১

একবেলা খাবার আর ৫০ টাকার বিনিময়ে বিকিয়ে যাওয়া মুসার শৈশব

১২

কুমিল্লা দাউদকান্দিতে ১০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৩

শিক্ষক মাস্টার কুতুব উদ্দিনের স্মরণে যশোরে দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৪

আগামী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল মজিদ সরকার আলোচনায়

১৫

সাবেক এমপি অধ্যক্ষ মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর ইন্তেকাল দুধরচকীর শোক প্রকাশ

১৬

ঈদগাঁও উপজেলার প্রশাসনিক অবকাঠামো নির্মাণ সহ বেশ কিছু দাবি ছিল প্রধানমন্ত্রীর কাছে

১৭

কালাইয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী আব্দুল বারী

১৮

ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজের উদ্যোগে মানিকগঞ্জের শিবালয়ে মাছচাষিদের প্রশিক্ষণ

১৯

রাজবাড়ীর বালিয়াকান্দি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. মান্নান ফকির (৩১) নামে এক ভ্যানচালকের মৃ-ত্যু হয়েছে

২০