(ভ্রাম্যমাণ) প্রতিনিধি: বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা ইউনিয়নের মুরাদপুর গ্রামে (বুধবার) ৬ মে
মির এন্ড রুবেল এলপিজি অটো গ্যাস স্টেশনের সামনে রংপুর টু ঢাকা গামী মহাসড়কের উপর চেকপোস্ট করাকালীন ৩ কেজি গাঁজা ও ২টি কালো রঙের স্কুলব্যাগসহ ২ গ্রেফতার।
গ্রেফতারকৃত আসামীরা হলো, মোহাম্মাদ আলী (৬৫), পিতা মৃত ছদের উদ্দিন ও মোঃ ফজল হক, পিতা মোঃ হযরত আলী, উভয় সাং মধুপুর নতুনপাড়া, উপজেলা: বেলকুচি, জেলা: সিরাজগঞ্জদ্বয়কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ১নং আসামীর বিরুদ্ধে ৫ টি ও ২নং আসামীর বিরুদ্ধে ১টি মাদক মামলা আছে।
তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রেন ইনচার্জ সারওয়ার পারভেজ জানান
মন্তব্য করুন