news editor
৩০ ডিসেম্বর ২০২৫, ১২:২৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বগুড়ায় লোটো শোরুম ম্যানেজার পিন্টু হত্যা মামলার আসামি মোক্তার গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক:বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার লোটো শোরুমের ম্যানেজার পিন্টু আকন্দ (৩৮) হত্যা মামলার অন্যতম প্রধান আসামি মোঃ মোক্তার হোসেন (৩৫) কে গ্রেপ্তার করেছে র‍্যাব। গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) টঙ্গি পূর্ব থানার স্টেশন রোড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
র‍্যাব সূত্রে জানা যায়, গত ২২ ডিসেম্বর দিনগত রাতে দুপচাঁচিয়া সিও অফিস মোড় সংলগ্ন খন্দকার মার্কেটে অবস্থিত লোটো শোরুম বন্ধ করার সময় ৬–৭ জন দুষ্কৃতিকারী শোরুমে প্রবেশ করে। কথাবার্তার একপর্যায়ে তারা পিন্টু আকন্দকে জোরপূর্বক টানাহেঁচড়া করে শোরুমের সামনে রাখা একটি সাদা রঙের HIACE মাইক্রোবাসে তুলে নিয়ে যায়।
ভিকটিমের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলেও দুষ্কৃতিকারীরা তাকে অপহরণ করে নওগাঁ সড়কের দিকে পালিয়ে যায়। পরে সিসিটিভি ফুটেজে দেখা যায়, অপহরণে ব্যবহৃত মাইক্রোবাসটির রেজিস্ট্রেশন নম্বর ঢাকা মেট্রো-চ-১৫-৩২৬৮।
পরদিন বগুড়ার আদমদীঘি থানার ছাতিয়ানগ্রাম ইউনিয়নের কোমরভোগ-কোমরপুরগামী পাকা রাস্তার পাশে একটি পুকুরের উত্তর দিকে পিন্টু আকন্দের মরদেহ উদ্ধার করা হয়। তার নাক-মুখে স্কচটেপ লাগানো ছিল এবং শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়।
এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে ২৩ ডিসেম্বর দুপচাঁচিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা নম্বর-১৪/২০২৫, ধারাঃ ৩৬৪/৩০২/৩৪ (দণ্ডবিধি ১৮৬০)।
ঘটনার পর থেকে আসামিরা পলাতক থাকলেও রহস্য উদঘাটনে তদন্তে নামে র‍্যাব-১২ সিপিএসসি বগুড়া। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‍্যাব-১২ ও র‍্যাব-১ (সিপিসি-২, উত্তরা) এর যৌথ অভিযানে গাজীপুর থেকে প্রধান আসামি মোক্তার হোসেনকে গ্রেপ্তার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি জানান, অনলাইন জুয়া সংক্রান্ত বিরোধ থেকেই এই অপহরণ ও হত্যাকাণ্ড সংঘটিত হয়। ভিকটিম পিন্টু আকন্দ অনলাইন জুয়ার প্ল্যাটফর্ম 1xBet-এর এজেন্ট ছিলেন। অভিযুক্তরা অনলাইন জুয়ায় বড় অঙ্কের টাকা হারিয়ে এজেন্টশিপ দখলের পরিকল্পনা করে এবং একপর্যায়ে পিন্টুকে শ্বাসরোধ করে হত্যা করে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার কৃতিসন্তান আব্দুল্লাহ আল ফারুক ২৫তম বিসিএস (পুলিশ) ফোরামের সাধারণ সম্পাদক নির্বাচিত

১

ডিএমপির মিডিয়া বিভাগের নতুন ডিসি আক্তার হোসেন

২

জাল টিপসই দিয়ে খাদ্যবান্ধবের ৪০০ বস্তা চাল আত্মসাতের চেষ্টা, ডিলার আটক

৩

তালাশ টিমের মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের বিরুদ্ধে ক্যান্সার গবেষক অধ্যক্ষ ডা. এস এম সরওয়ারের সংবাদ সম্মেলন ও তীব্র প্রতিবাদ

৪

বগুড়ায় সমবায় সমিতির মালিকের বিরুদ্ধে ১২ লাখ টাকার চেক জালিয়াতির লিগ্যাল নোটিশ

৫

এখনো আমি উঠে দাঁড়াই —মায়া এঞ্জুলো, অনুবাদ : আমি

৬

দিনাজপুরে OMS চাল-আটা বিক্রিতে ব্যাপক অনিয়ম: তদারককিহীন ডিলারদের স্বেচ্ছাচারিতা, নীরব কর্তৃপক্ষ ‎

৭

ঠাকুরগাঁওয়ে OMS ডিলার নিয়োগে অনিয়ম: চাল-আটা নিয়ে চরম ভোগান্তি ও ক্ষোভ

৮

‘মিলেমিশে খাওয়া’ হলো না, বরখাস্ত ৩ খাদ্য কর্মকর্তা

৯

ভাঙ্গুড়ায় নকল দুধ তৈরির কারখানায় অভিযান, এক ব্যক্তির কারাদণ্ড ও অর্থদণ্ড

১০

পাঁচবিবিতে উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

১১

ঠাকুরগাঁওয়ে অসহায় কৃষক পরিবারের ফসলের পরিচর্যা ও সংগ্রহে এগিয়ে এলো আনসার-ভিডিপি

১২

মুন্সিগঞ্জে ওএমএস চাল-আটা নিয়ে অনিয়ম, ডিলার,আটা মিলার ও খাদ্য কর্তৃপক্ষের যোগসাজোসে কালোবাজারি সিন্ডিকেট, হেনস্তার শিকার অনুসন্ধানী টিম 

১৩

মুগদা বড় মসজিদ সংলগ্ন উচ্ছেদকৃত স্থানে দোকান নির্মাণ

১৪

“পেশার আগে মানুষ: সাংবাদিক, পুলিশ ও শিক্ষকও হাসতে চান, বাঁচতে চান”

১৫

পরিবেশ সুরক্ষা ও সরকারের বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে অংশীদার হলো শিবগঞ্জ উপজেলা (বগুড়া) কল্যাণ সমিতি, ঢাকা।

১৬

টেকসই উন্নয়নে দক্ষ ব্যবস্থাপক অপরিহার্য: অতিথি গ্রুপের ম্যানেজার কর্মশালায় লায়ন সাইফুল ইসলাম সোহেল

১৭

পাবনায় ওএমএসের চাল-আটা কালোবাজারির অভিযোগে নারী ডিলারের বিরুদ্ধে এজাহার

১৮

রেশনিং ওএমএস চাল-আটা কালোবাজারে বিক্রিতে ডিলারদের বাধ্য করছেন অসাধু কর্মকর্তারা!

১৯

সাইবার সচেতনতা বাড়াতে কাজ করছেন তরুণ উদ্যোক্তা নাজমুল হক সজীব

২০