news editor
১১ মে ২০২৬, ১০:১২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

প্রধানমন্ত্রী আন্তরিকভাবে দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছেন

বিশ্বনাথ প্রতিনিধি আফজাল মিয়া : প্রধানমন্ত্রীর উপদেষ্টা (প্রতিমন্ত্রীর পদমর্যাদা) ও বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির বলেছেন, দেশের সার্বিক উন্নয়নের জন্য আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান আন্তরিক ভাবে কাজ করছেন। ইতোমধ্যে রাস্তা, কালভার্ড, স্কুল, কলেজ ও মাদ্রাসাসহ উন্নয়নের ব্যাপক পরিকল্পনার উদ্যোগ নেয়া হয়েছে। আর এই উন্নয়নের পরিকল্পনা অনুযায়ি আমিও উদ্যোগ নিয়েছি, বাজেট আসলে আমরা সবাই মিলে জনস্বার্থে কাজ করবো। তিনি আজ সোমবার সকালে সিলেটের বিশ্বনাথে সংযুক্ত আরব আমিরাতের সহায়তায় উপজেলার রামপামা ইউনিয়নের আমতৈল এলাকার ১,২,৩ ও ৪ নং ওয়ার্ডের ২শত জন অসহায় ও দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথাগুলো বলেন।

এসময় বাসিয়া নদীর সীমানা নির্ধারণ না করে খনন কাজ সম্পর্কে তিনি সাংবাদিকদের প্রশ্নে জবাবেব আরও বলেন, এনিয়ে ইতোমধ্যে প্রশাসন ও ডিসির সাথে আলাপ হয়েছে। নদীর সীমানার বিষয়টি খনন কাজের প্রকল্পের ফান্ড রয়েছে। পানি কমে গেলে উদ্যোগ নিয়ে কাজ শুরু করা হবে। আর রেজুলেশন ঠিক করে অবৈধ দখলমুক্ত করা হবে। আমাদের প্রধানমন্ত্রী পরিবেশের বিষয়ে কঠোর অবস্থানে রয়েছেন। তিনি বলেন পরিবেশ নষ্টকারিদের কোনো ছাড় দেয়া হবেনা।
বিশ্বনাথ উপজেলা অডিটোরিয়াম হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে কুলছুম রুবি’র সভাপতিত্বে, সহকারি কমিশনার (ভূমি) মোহাম্মদ লুৎফুর রহমান ও যুবদল নেতা রুমেল আলীর যৌথ পরিচালনায় খাদ্য সামগ্রী বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সংযুক্ত আরব আমিরাত ঢাকার দুতাবাস ও বিদেশী সহায়তা অফিসের পরিচালক রাশেদ আল- মাইল আল-জাবি, বাংলাদেশ এডুকেশন এন্ড টেকনোলজি সোসাইটির চেয়ারম্যান মুহাম্মদ এনামুল হক খন্দকার।
এসময় উপস্থিত ছিলেন, বিশ^নাথ উপজেলা বিএনপির সহসভাপতি আব্বাস আলী, লামাকাজি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া, বিশ^নাথ উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি নাজমুল ইসলাম রুহেল, বিশ^নাথ উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মনির মিয়া, বিএনপি নেতা জয়নাল আবেদীন, আমেরিকা প্রবাসী মুজিব আহমদ মনির, খাজাঞ্চি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এটিএম নূর উদ্দিন, বিএনপি নেতা বাদশা মিয়া, রফিকুল আলম ইকবাল, মতছির আলী, মাহতাব উদ্দিন, হারিছ আলী, বিশ^নাথ উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মুসলিম আলী, যুবদল নেতা আব্দুল কাইয়ুম, জাহাঙ্গীর আলম, আব্দুল আহাদ, আফতাব উদ্দিন, তারেক আহমদ, জাকির হোসেন, মাসুক মিয়া, নজরুল ইসলাম, সুলতান মারজান, মহিলা দলের নেত্রী ঝুমুর সুলতানা, নুরুন নাহার ইয়াছমিন, বিশ^নাথ উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা সাজ্জাদ আলী শিপলু, ছাত্রদল নেতা সাফি আহমেদ, আলমগীর ও আফজল হোসেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার কৃতিসন্তান আব্দুল্লাহ আল ফারুক ২৫তম বিসিএস (পুলিশ) ফোরামের সাধারণ সম্পাদক নির্বাচিত

১

ডিএমপির মিডিয়া বিভাগের নতুন ডিসি আক্তার হোসেন

২

জাল টিপসই দিয়ে খাদ্যবান্ধবের ৪০০ বস্তা চাল আত্মসাতের চেষ্টা, ডিলার আটক

৩

তালাশ টিমের মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের বিরুদ্ধে ক্যান্সার গবেষক অধ্যক্ষ ডা. এস এম সরওয়ারের সংবাদ সম্মেলন ও তীব্র প্রতিবাদ

৪

বগুড়ায় সমবায় সমিতির মালিকের বিরুদ্ধে ১২ লাখ টাকার চেক জালিয়াতির লিগ্যাল নোটিশ

৫

এখনো আমি উঠে দাঁড়াই —মায়া এঞ্জুলো, অনুবাদ : আমি

৬

দিনাজপুরে OMS চাল-আটা বিক্রিতে ব্যাপক অনিয়ম: তদারককিহীন ডিলারদের স্বেচ্ছাচারিতা, নীরব কর্তৃপক্ষ ‎

৭

ঠাকুরগাঁওয়ে OMS ডিলার নিয়োগে অনিয়ম: চাল-আটা নিয়ে চরম ভোগান্তি ও ক্ষোভ

৮

‘মিলেমিশে খাওয়া’ হলো না, বরখাস্ত ৩ খাদ্য কর্মকর্তা

৯

ভাঙ্গুড়ায় নকল দুধ তৈরির কারখানায় অভিযান, এক ব্যক্তির কারাদণ্ড ও অর্থদণ্ড

১০

পাঁচবিবিতে উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

১১

ঠাকুরগাঁওয়ে অসহায় কৃষক পরিবারের ফসলের পরিচর্যা ও সংগ্রহে এগিয়ে এলো আনসার-ভিডিপি

১২

মুন্সিগঞ্জে ওএমএস চাল-আটা নিয়ে অনিয়ম, ডিলার,আটা মিলার ও খাদ্য কর্তৃপক্ষের যোগসাজোসে কালোবাজারি সিন্ডিকেট, হেনস্তার শিকার অনুসন্ধানী টিম 

১৩

মুগদা বড় মসজিদ সংলগ্ন উচ্ছেদকৃত স্থানে দোকান নির্মাণ

১৪

“পেশার আগে মানুষ: সাংবাদিক, পুলিশ ও শিক্ষকও হাসতে চান, বাঁচতে চান”

১৫

পরিবেশ সুরক্ষা ও সরকারের বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে অংশীদার হলো শিবগঞ্জ উপজেলা (বগুড়া) কল্যাণ সমিতি, ঢাকা।

১৬

টেকসই উন্নয়নে দক্ষ ব্যবস্থাপক অপরিহার্য: অতিথি গ্রুপের ম্যানেজার কর্মশালায় লায়ন সাইফুল ইসলাম সোহেল

১৭

পাবনায় ওএমএসের চাল-আটা কালোবাজারির অভিযোগে নারী ডিলারের বিরুদ্ধে এজাহার

১৮

রেশনিং ওএমএস চাল-আটা কালোবাজারে বিক্রিতে ডিলারদের বাধ্য করছেন অসাধু কর্মকর্তারা!

১৯

সাইবার সচেতনতা বাড়াতে কাজ করছেন তরুণ উদ্যোক্তা নাজমুল হক সজীব

২০