news editor
২৬ মে ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পিস্তল-গুলিসহ ১৭ মামলার আসামি অনি গ্রেফতার

মেহেদী হাসান রিপন,স্টাফ রিপোর্টার: যশোরের আন্ডারওয়ার্ল্ডের অন্যতম শীর্ষ সন্ত্রাসী ও ১৭টি মামলার পলাতক আসামি অনিক হাসান অনি অবশেষে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের জালে বন্দি হয়েছে। সোমবার সন্ধ্যায় শংকরপুর বাবলাতলা এলাকার একটি নির্জন মাছের ঘেরের টংঘরে অভিযান চালিয়ে সহযোগী তানভীর আহমেদসহ তাকে গ্রেফতার করা হয়। এ সময় অনির কোমর থেকে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও ৫ রাউন্ড তাজা গুলি এবং তানভীরের কাছ থেকে একটি চাকু উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম জানান, শংকরপুর এলাকার আলতাফ হোসেনের ছেলে অনিক হাসান অনি ওই অঞ্চলের সাধারণ মানুষের কাছে এক আতঙ্কের নাম। ডিবি পুলিশের ওসি সুজন কুমার মণ্ডলের নেতৃত্বে একটি বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে বাবলাতলা এলাকায় ঘেরাও অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টার সময় ডিবি সদস্যরা তাদের ঝাপটে ধরে কাবু করেন।

পুলিশি রেকর্ড অনুযায়ী, গ্রেফতারকৃত অনির বিরুদ্ধে খুন, অস্ত্র, মাদক চোরাচালান ও চাঁদাবাজিসহ মোট ১৭টি গুরুতর মামলা রয়েছে, যার মধ্যে ৭টি মামলায় তার বিরুদ্ধে আদালতের ওয়ারেন্ট ছিল। তার সহযোগী চাঁচড়া রায়পাড়া এলাকার তানভীরের বিরুদ্ধেও চুরির মামলা রয়েছে। অস্ত্র ও গুলিসহ হাতেনাতে আটকের ঘটনায় নতুন মামলার পর তাদের আদালতে সোপর্দ করা হচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার কৃতিসন্তান আব্দুল্লাহ আল ফারুক ২৫তম বিসিএস (পুলিশ) ফোরামের সাধারণ সম্পাদক নির্বাচিত

১

ডিএমপির মিডিয়া বিভাগের নতুন ডিসি আক্তার হোসেন

২

জাল টিপসই দিয়ে খাদ্যবান্ধবের ৪০০ বস্তা চাল আত্মসাতের চেষ্টা, ডিলার আটক

৩

তালাশ টিমের মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের বিরুদ্ধে ক্যান্সার গবেষক অধ্যক্ষ ডা. এস এম সরওয়ারের সংবাদ সম্মেলন ও তীব্র প্রতিবাদ

৪

বগুড়ায় সমবায় সমিতির মালিকের বিরুদ্ধে ১২ লাখ টাকার চেক জালিয়াতির লিগ্যাল নোটিশ

৫

এখনো আমি উঠে দাঁড়াই —মায়া এঞ্জুলো, অনুবাদ : আমি

৬

দিনাজপুরে OMS চাল-আটা বিক্রিতে ব্যাপক অনিয়ম: তদারককিহীন ডিলারদের স্বেচ্ছাচারিতা, নীরব কর্তৃপক্ষ ‎

৭

ঠাকুরগাঁওয়ে OMS ডিলার নিয়োগে অনিয়ম: চাল-আটা নিয়ে চরম ভোগান্তি ও ক্ষোভ

৮

‘মিলেমিশে খাওয়া’ হলো না, বরখাস্ত ৩ খাদ্য কর্মকর্তা

৯

ভাঙ্গুড়ায় নকল দুধ তৈরির কারখানায় অভিযান, এক ব্যক্তির কারাদণ্ড ও অর্থদণ্ড

১০

পাঁচবিবিতে উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

১১

ঠাকুরগাঁওয়ে অসহায় কৃষক পরিবারের ফসলের পরিচর্যা ও সংগ্রহে এগিয়ে এলো আনসার-ভিডিপি

১২

মুন্সিগঞ্জে ওএমএস চাল-আটা নিয়ে অনিয়ম, ডিলার,আটা মিলার ও খাদ্য কর্তৃপক্ষের যোগসাজোসে কালোবাজারি সিন্ডিকেট, হেনস্তার শিকার অনুসন্ধানী টিম 

১৩

মুগদা বড় মসজিদ সংলগ্ন উচ্ছেদকৃত স্থানে দোকান নির্মাণ

১৪

“পেশার আগে মানুষ: সাংবাদিক, পুলিশ ও শিক্ষকও হাসতে চান, বাঁচতে চান”

১৫

পরিবেশ সুরক্ষা ও সরকারের বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে অংশীদার হলো শিবগঞ্জ উপজেলা (বগুড়া) কল্যাণ সমিতি, ঢাকা।

১৬

টেকসই উন্নয়নে দক্ষ ব্যবস্থাপক অপরিহার্য: অতিথি গ্রুপের ম্যানেজার কর্মশালায় লায়ন সাইফুল ইসলাম সোহেল

১৭

পাবনায় ওএমএসের চাল-আটা কালোবাজারির অভিযোগে নারী ডিলারের বিরুদ্ধে এজাহার

১৮

রেশনিং ওএমএস চাল-আটা কালোবাজারে বিক্রিতে ডিলারদের বাধ্য করছেন অসাধু কর্মকর্তারা!

১৯

সাইবার সচেতনতা বাড়াতে কাজ করছেন তরুণ উদ্যোক্তা নাজমুল হক সজীব

২০