news editor
১০ জুন ২০২৬, ১:১৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

পাবনা জেলায় মাদকবিরোধী অভিযানে জেলা পুলিশের ধারাবাহিক সাফল্য

ক্রাইম রিপোর্টার : মোঃ সুজন আহম্মেদ : পাবনা জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ ছুফি উল্লাহর দিকনির্দেশনায় জেলার বিভিন্ন থানায় মাদকবিরোধী বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় পৃথক পৃথক অভিযানে মাদক সংশ্লিষ্ট ১২ জনকে গ্রেফতার করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা বেড়া থানার শিমুলতলা এলাকায় পরিচালিত অভিযানে দুইজনকে গ্রেফতার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত মাদক সংশ্লিষ্ট অপরাধে তাদের প্রত্যেককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড, ৫ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

এছাড়া সাঁথিয়া উপজেলায় উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পৃথক তিনটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসব আদালতে তিনজন আসামিকে বিভিন্ন মেয়াদের কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।

ফরিদপুর থানার অভিযান

ফরিদপুর থানার মামলা নং-০৫, তারিখ ০৮ জুন ২০২৬ অনুযায়ী, ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) ধারার সারণির ১০(ক) মোতাবেক মোঃ মোতাহার মোল্লা (৪৫), মোঃ কোরবান আলী (১৬) এবং মোঃ শামীম (১৭)-এর বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি কার্যক্রম চলমান রয়েছে।

আমিনপুর থানার বিশেষ অভিযান

আমিনপুর থানার পুলিশ নগরবাড়ী টিক্কার বাজার এলাকায় বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় মোঃ মালেক শেখ এবং খন্দকার তাসনিম ফয়সাল সীমান্ত (২২)-এর হেফাজত থেকে মোট ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণির ১০(ক) অনুযায়ী আমিনপুর থানায় মামলা নং-০৮/৯৪ রুজু করা হয়েছে।

ঈশ্বরদীতে মাদক সেবনের দায়ে কারাদণ্ড

ঈশ্বরদী থানাধীন মোহাম্মদপুর এলাকার বাসিন্দা মোঃ নুহিন (পিতা: মোঃ পারভেজ ওরফে গুল্লি পারভেজ)-কে মাদক সেবনের দায়ে ভ্রাম্যমাণ আদালত ১৫ দিনের কারাদণ্ড প্রদান করেন।

পাবনা জেলা পুলিশ জানিয়েছে, মাদকমুক্ত সমাজ গঠনে তারা দৃঢ় প্রতিজ্ঞ। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও আরও জোরদারভাবে অব্যাহত থাকবে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুন্সিগঞ্জে ওএমএস চাল-আটা নিয়ে অনিয়ম, ডিলার,আটা মিলার ও খাদ্য কর্তৃপক্ষের যোগসাজোসে কালোবাজারি সিন্ডিকেট, হেনস্তার শিকার অনুসন্ধানী টিম 

মুগদা বড় মসজিদ সংলগ্ন উচ্ছেদকৃত স্থানে দোকান নির্মাণ

“পেশার আগে মানুষ: সাংবাদিক, পুলিশ ও শিক্ষকও হাসতে চান, বাঁচতে চান”

পরিবেশ সুরক্ষা ও সরকারের বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে অংশীদার হলো শিবগঞ্জ উপজেলা (বগুড়া) কল্যাণ সমিতি, ঢাকা।

টেকসই উন্নয়নে দক্ষ ব্যবস্থাপক অপরিহার্য: অতিথি গ্রুপের ম্যানেজার কর্মশালায় লায়ন সাইফুল ইসলাম সোহেল

পাবনায় ওএমএসের চাল-আটা কালোবাজারির অভিযোগে নারী ডিলারের বিরুদ্ধে এজাহার

রেশনিং ওএমএস চাল-আটা কালোবাজারে বিক্রিতে ডিলারদের বাধ্য করছেন অসাধু কর্মকর্তারা!

সাইবার সচেতনতা বাড়াতে কাজ করছেন তরুণ উদ্যোক্তা নাজমুল হক সজীব

খাদ্য অধিদপ্তরের অদৃশ্য শক্তির বলে কুষ্টিয়া ফেলে সিরাজগঞ্জে যোগদানের নেপথ্যে কী?

হাইওয়ে পুলিশের প্রধান হিসেবে যোগ দিলেন নন্দীগ্রামের কৃতি সন্তান ফারুক আহমেদ

১০

মায়ের মৃত্যুকে পরিকল্পিত হত্যাকাণ্ড দাবি করে দোষীদের শাস্তির চায় সন্তানরা

১১

বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ, জয়পুরহাট সাংগঠনিক জেলার উদ্যোগে যুব সমাবেশ-২০২৬ অনুষ্ঠিত

১২

এইচএসসির প্রথম দিনে কুমিল্লা বোর্ডে অনুপস্থিত ১৭৯৫ পরীক্ষার্থী, বহিষ্কার ১

১৩

গাইবান্ধার রুমন হত্যা মামলার প্রধান দুই আসামি গাজীপুর থেকে গ্রেফতার

১৪

বগুড়ার সাবগ্রাম ইউনিয়নে ভিডব্লিউবি কার্ডধারীদের মাঝে চাল বিতরণ উদ্বোধন

১৫

কুমিল্লায় নবাগত ডিসি রোজি আক্তারকে ফুলেল শুভেচ্ছা, বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্টের মতবিনিময়

১৬

ব্র্যাক মাইক্রোফাইন্যান্স এর অর্থায়নে চকরিয়ায় বিনামূল্যে গাছের চারা বিতরণ

১৭

ঈদগাঁওয়ে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ

১৮

মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় থুপসারা সেলিমীয়া দাখিল মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

১৯

ছাতকে বালু উত্তোলনের মহোৎসব, কোটি টাকার সিন্ডিকেটের অভিযোগ

২০