news editor
১৩ জুন ২০২৬, ১২:২২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পাবনায় মাদকবিরোধী ও বিশেষ অভিযানে ১২ ঘণ্টায় ১৯ জন গ্রেপ্তার

মোঃ সুজন আহম্মেদ, ক্রাইম রিপোর্টার : পাবনা জেলার সম্মানিত পুলিশ সুপারের সার্বিক দিকনির্দেশনায় জেলার বিভিন্ন থানা এলাকায় পরিচালিত মাদকবিরোধী ও বিশেষ অভিযানে গত ১২ ঘণ্টায় মোট ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (১২ জুন ২০২৬) রাত ১২টা ১ মিনিট থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত পরিচালিত অভিযানে মাদকসেবন, মাদকদ্রব্য সংরক্ষণ, নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।

অভিযানের উল্লেখযোগ্য দিকসমূহ: সদর থানা: ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

ভাঙ্গুড়া থানা: ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১ জনকে ৬ মাসের কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

ফরিদপুর থানা: নিষিদ্ধ সংগঠনের ১ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আরও ৩ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে।

সাঁথিয়া থানা: নকশাল/চরমপন্থী সংগঠনের ১ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

বেড়া থানা: ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩ জনকে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

আতাইকুলা থানা: নিষিদ্ধ সংগঠনের ১ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

ঈশ্বরদী থানা: ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৪ জনকে গ্রেপ্তার করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

পাবনা জেলা পুলিশ জানিয়েছে, মাদক, সন্ত্রাস, চরমপন্থা এবং সকল ধরনের অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত রয়েছে। জননিরাপত্তা নিশ্চিতকরণ ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ভবিষ্যতেও এ ধরনের বিশেষ অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার কৃতিসন্তান আব্দুল্লাহ আল ফারুক ২৫তম বিসিএস (পুলিশ) ফোরামের সাধারণ সম্পাদক নির্বাচিত

১

ডিএমপির মিডিয়া বিভাগের নতুন ডিসি আক্তার হোসেন

২

জাল টিপসই দিয়ে খাদ্যবান্ধবের ৪০০ বস্তা চাল আত্মসাতের চেষ্টা, ডিলার আটক

৩

তালাশ টিমের মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের বিরুদ্ধে ক্যান্সার গবেষক অধ্যক্ষ ডা. এস এম সরওয়ারের সংবাদ সম্মেলন ও তীব্র প্রতিবাদ

৪

বগুড়ায় সমবায় সমিতির মালিকের বিরুদ্ধে ১২ লাখ টাকার চেক জালিয়াতির লিগ্যাল নোটিশ

৫

এখনো আমি উঠে দাঁড়াই —মায়া এঞ্জুলো, অনুবাদ : আমি

৬

দিনাজপুরে OMS চাল-আটা বিক্রিতে ব্যাপক অনিয়ম: তদারককিহীন ডিলারদের স্বেচ্ছাচারিতা, নীরব কর্তৃপক্ষ ‎

৭

ঠাকুরগাঁওয়ে OMS ডিলার নিয়োগে অনিয়ম: চাল-আটা নিয়ে চরম ভোগান্তি ও ক্ষোভ

৮

‘মিলেমিশে খাওয়া’ হলো না, বরখাস্ত ৩ খাদ্য কর্মকর্তা

৯

ভাঙ্গুড়ায় নকল দুধ তৈরির কারখানায় অভিযান, এক ব্যক্তির কারাদণ্ড ও অর্থদণ্ড

১০

পাঁচবিবিতে উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

১১

ঠাকুরগাঁওয়ে অসহায় কৃষক পরিবারের ফসলের পরিচর্যা ও সংগ্রহে এগিয়ে এলো আনসার-ভিডিপি

১২

মুন্সিগঞ্জে ওএমএস চাল-আটা নিয়ে অনিয়ম, ডিলার,আটা মিলার ও খাদ্য কর্তৃপক্ষের যোগসাজোসে কালোবাজারি সিন্ডিকেট, হেনস্তার শিকার অনুসন্ধানী টিম 

১৩

মুগদা বড় মসজিদ সংলগ্ন উচ্ছেদকৃত স্থানে দোকান নির্মাণ

১৪

“পেশার আগে মানুষ: সাংবাদিক, পুলিশ ও শিক্ষকও হাসতে চান, বাঁচতে চান”

১৫

পরিবেশ সুরক্ষা ও সরকারের বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে অংশীদার হলো শিবগঞ্জ উপজেলা (বগুড়া) কল্যাণ সমিতি, ঢাকা।

১৬

টেকসই উন্নয়নে দক্ষ ব্যবস্থাপক অপরিহার্য: অতিথি গ্রুপের ম্যানেজার কর্মশালায় লায়ন সাইফুল ইসলাম সোহেল

১৭

পাবনায় ওএমএসের চাল-আটা কালোবাজারির অভিযোগে নারী ডিলারের বিরুদ্ধে এজাহার

১৮

রেশনিং ওএমএস চাল-আটা কালোবাজারে বিক্রিতে ডিলারদের বাধ্য করছেন অসাধু কর্মকর্তারা!

১৯

সাইবার সচেতনতা বাড়াতে কাজ করছেন তরুণ উদ্যোক্তা নাজমুল হক সজীব

২০