news editor
২০ মে ২০২৬, ২:১৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

পলাশবাড়ীতে মন্দির প্রতিষ্ঠাতার বিরুদ্ধে সাম্প্রদায়িক উসকানি ও গালিগালাজের অভিযোগ

আব্দুর রাজ্জাক সরকার : গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কোমরপুর হাস বাড়ি রোড এলাকায় অবস্থিত ‘শ্রী শ্রী রাধা গোবিন্দ কালী মন্দির’-এর প্রতিষ্ঠাতা হরিদাস বাবুর বিরুদ্ধে স্থানীয় মুসলমানদের উদ্দেশ্যে অশালীন গালিগালাজ ও সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টার তীব্র অভিযোগ উঠেছে। একজন মন্দির প্রতিষ্ঠাতার এমন দায়িত্বজ্ঞানহীন ও উসকানিমূলক আচরণে স্থানীয় এলাকাবাসী ও মুসলিম সম্প্রদায়ের মধ্যে চরম ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে।

​স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে কোমরপুর এলাকায় সব ধর্মের মানুষ পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রেখে বসবাস করে আসছেন। কিন্তু সম্প্রতি মন্দিরের প্রতিষ্ঠাতা হরিদাস বাবু কোনো কারণ ছাড়াই স্থানীয় মুসলমানদের লক্ষ্য করে উসকানিমূলক কথাবার্তা এবং অশালীন ভাষায় গালিগালাজ করেন। তার এই আচরণে সনাতন ধর্মের সাধারণ মানুষও বিব্রতবোধ করছেন।

​এলাকাবাসীর দাবি, বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে যুগে যুগে সব ধর্মের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে বসবাস করে আসছে। পলাশবাড়ীর মতো একটি শান্ত এলাকায় হরিদাস বাবু কেন এবং কী উদ্দেশ্যে ধর্মীয় উসকানি দিচ্ছেন এবং কেন মুসলমানদের গালিগালাজ করছেন, তা খতিয়ে দেখা জরুরি। তারা অবিলম্বে এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষী ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন।

​এই বিষয়ে স্থানীয় সচেতন মহল বলছেন, ধর্মীয় অনুভূতিতে আঘাত বা অন্য কোনো ধর্মকে অবমাননা করা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এবং এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে স্থানীয় প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দ্রুত হস্তক্ষেপ কামনা করছেন ভুক্তভোগী ও এলাকাবাসী।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাভারে ৪ সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা ও মিথ্যা মামলায় কারাগারে প্রেরণের প্রতিবাদে সংবাদ সম্মেলন ‎

১

বগুড়ার কৃতিসন্তান আব্দুল্লাহ আল ফারুক ২৫তম বিসিএস (পুলিশ) ফোরামের সাধারণ সম্পাদক নির্বাচিত

২

ডিএমপির মিডিয়া বিভাগের নতুন ডিসি আক্তার হোসেন

৩

জাল টিপসই দিয়ে খাদ্যবান্ধবের ৪০০ বস্তা চাল আত্মসাতের চেষ্টা, ডিলার আটক

৪

তালাশ টিমের মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের বিরুদ্ধে ক্যান্সার গবেষক অধ্যক্ষ ডা. এস এম সরওয়ারের সংবাদ সম্মেলন ও তীব্র প্রতিবাদ

৫

বগুড়ায় সমবায় সমিতির মালিকের বিরুদ্ধে ১২ লাখ টাকার চেক জালিয়াতির লিগ্যাল নোটিশ

৬

এখনো আমি উঠে দাঁড়াই —মায়া এঞ্জুলো, অনুবাদ : আমি

৭

দিনাজপুরে OMS চাল-আটা বিক্রিতে ব্যাপক অনিয়ম: তদারককিহীন ডিলারদের স্বেচ্ছাচারিতা, নীরব কর্তৃপক্ষ ‎

৮

ঠাকুরগাঁওয়ে OMS ডিলার নিয়োগে অনিয়ম: চাল-আটা নিয়ে চরম ভোগান্তি ও ক্ষোভ

৯

‘মিলেমিশে খাওয়া’ হলো না, বরখাস্ত ৩ খাদ্য কর্মকর্তা

১০

ভাঙ্গুড়ায় নকল দুধ তৈরির কারখানায় অভিযান, এক ব্যক্তির কারাদণ্ড ও অর্থদণ্ড

১১

পাঁচবিবিতে উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

১২

ঠাকুরগাঁওয়ে অসহায় কৃষক পরিবারের ফসলের পরিচর্যা ও সংগ্রহে এগিয়ে এলো আনসার-ভিডিপি

১৩

মুন্সিগঞ্জে ওএমএস চাল-আটা নিয়ে অনিয়ম, ডিলার,আটা মিলার ও খাদ্য কর্তৃপক্ষের যোগসাজোসে কালোবাজারি সিন্ডিকেট, হেনস্তার শিকার অনুসন্ধানী টিম 

১৪

মুগদা বড় মসজিদ সংলগ্ন উচ্ছেদকৃত স্থানে দোকান নির্মাণ

১৫

“পেশার আগে মানুষ: সাংবাদিক, পুলিশ ও শিক্ষকও হাসতে চান, বাঁচতে চান”

১৬

পরিবেশ সুরক্ষা ও সরকারের বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে অংশীদার হলো শিবগঞ্জ উপজেলা (বগুড়া) কল্যাণ সমিতি, ঢাকা।

১৭

টেকসই উন্নয়নে দক্ষ ব্যবস্থাপক অপরিহার্য: অতিথি গ্রুপের ম্যানেজার কর্মশালায় লায়ন সাইফুল ইসলাম সোহেল

১৮

পাবনায় ওএমএসের চাল-আটা কালোবাজারির অভিযোগে নারী ডিলারের বিরুদ্ধে এজাহার

১৯

রেশনিং ওএমএস চাল-আটা কালোবাজারে বিক্রিতে ডিলারদের বাধ্য করছেন অসাধু কর্মকর্তারা!

২০