news editor
১৪ এপ্রিল ২০২৬, ১২:১৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নেকমরদে ফিলিং স্টেশনে নিয়ম মানার ব্যানার, বাস্তবে উল্টো চিত্র

নিজস্ব প্রতিবেদকঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার নেকমরদ বাজারে অবস্থিত ‘ভাই ভাই ফিলিং স্টেশন’-এ নিয়ম মানার ঘোষণা থাকলেও বাস্তবে তার কোনো প্রতিফলন নেই বলে অভিযোগ উঠেছে।

স্টেশনটির সামনে টাঙানো একটি বড় সতর্কতামূলক ব্যানারে উল্লেখ রয়েছে— বৈধ কাগজপত্র, মোটরসাইকেলের রেজিস্ট্রেশন, ড্রাইভিং লাইসেন্স, ফুয়েল কার্ড ও হেলমেট ছাড়া কোনো যানবাহনে তেল সরবরাহ করা হবে না। কিন্তু সরেজমিনে গিয়ে দেখা যায়, এসব নির্দেশনা কার্যত উপেক্ষিত।
প্রত্যক্ষদর্শীরা জানান, হেলমেট বা প্রয়োজনীয় কাগজপত্র ছাড়াই চালকরা অনায়াসেই তেল নিচ্ছেন। এমনকি নম্বরবিহীন মোটরসাইকেলেও কোনো যাচাই-বাছাই ছাড়াই তেল সরবরাহ করা হচ্ছে। খোলা পাত্র বা জার্কিনে তেল দেওয়া নিষিদ্ধ থাকলেও এখানেও সেই নিয়ম মানা হচ্ছে না।
এতে স্থানীয়দের মধ্যে নানা প্রশ্নের জন্ম নিয়েছে। যেখানে নিয়ম অনুযায়ী কাগজপত্র ছাড়া তেল পাওয়ার কথা নয়, সেখানে কীভাবে নম্বরবিহীন যানবাহন বা চালকরা সহজেই তেল পাচ্ছেন—তা নিয়ে রয়েছে সন্দেহ। অনেকে মনে করছেন, কোনো ধরনের যোগসাজশের মাধ্যমেই এই অনিয়ম চলছে।
স্থানীয়দের আশঙ্কা, এভাবে নিয়ম উপেক্ষা করে তেল বিক্রি অব্যাহত থাকলে এলাকায় চোরাই তেলের ব্যবসা বা সিন্ডিকেট গড়ে উঠতে পারে, যা নিরাপত্তার জন্যও ঝুঁকিপূর্ণ।
নাম প্রকাশে অনিচ্ছুক এক মোটরসাইকেল চালক বলেন, “এখানে নিয়ম শুধু ব্যানারেই সীমাবদ্ধ। টাকা দিলেই তেল পাওয়া যায়।”
এ বিষয়ে ফিলিং স্টেশন কর্তৃপক্ষের বক্তব্য জানতে চাওয়া হলে তাদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
স্থানীয় সচেতন মহলের দাবি, প্রশাসনের নিয়মিত তদারকি না থাকায় এ ধরনের অনিয়ম বাড়ছে। তারা দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার কৃতিসন্তান আব্দুল্লাহ আল ফারুক ২৫তম বিসিএস (পুলিশ) ফোরামের সাধারণ সম্পাদক নির্বাচিত

১

ডিএমপির মিডিয়া বিভাগের নতুন ডিসি আক্তার হোসেন

২

জাল টিপসই দিয়ে খাদ্যবান্ধবের ৪০০ বস্তা চাল আত্মসাতের চেষ্টা, ডিলার আটক

৩

তালাশ টিমের মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের বিরুদ্ধে ক্যান্সার গবেষক অধ্যক্ষ ডা. এস এম সরওয়ারের সংবাদ সম্মেলন ও তীব্র প্রতিবাদ

৪

বগুড়ায় সমবায় সমিতির মালিকের বিরুদ্ধে ১২ লাখ টাকার চেক জালিয়াতির লিগ্যাল নোটিশ

৫

এখনো আমি উঠে দাঁড়াই —মায়া এঞ্জুলো, অনুবাদ : আমি

৬

দিনাজপুরে OMS চাল-আটা বিক্রিতে ব্যাপক অনিয়ম: তদারককিহীন ডিলারদের স্বেচ্ছাচারিতা, নীরব কর্তৃপক্ষ ‎

৭

ঠাকুরগাঁওয়ে OMS ডিলার নিয়োগে অনিয়ম: চাল-আটা নিয়ে চরম ভোগান্তি ও ক্ষোভ

৮

‘মিলেমিশে খাওয়া’ হলো না, বরখাস্ত ৩ খাদ্য কর্মকর্তা

৯

ভাঙ্গুড়ায় নকল দুধ তৈরির কারখানায় অভিযান, এক ব্যক্তির কারাদণ্ড ও অর্থদণ্ড

১০

পাঁচবিবিতে উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

১১

ঠাকুরগাঁওয়ে অসহায় কৃষক পরিবারের ফসলের পরিচর্যা ও সংগ্রহে এগিয়ে এলো আনসার-ভিডিপি

১২

মুন্সিগঞ্জে ওএমএস চাল-আটা নিয়ে অনিয়ম, ডিলার,আটা মিলার ও খাদ্য কর্তৃপক্ষের যোগসাজোসে কালোবাজারি সিন্ডিকেট, হেনস্তার শিকার অনুসন্ধানী টিম 

১৩

মুগদা বড় মসজিদ সংলগ্ন উচ্ছেদকৃত স্থানে দোকান নির্মাণ

১৪

“পেশার আগে মানুষ: সাংবাদিক, পুলিশ ও শিক্ষকও হাসতে চান, বাঁচতে চান”

১৫

পরিবেশ সুরক্ষা ও সরকারের বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে অংশীদার হলো শিবগঞ্জ উপজেলা (বগুড়া) কল্যাণ সমিতি, ঢাকা।

১৬

টেকসই উন্নয়নে দক্ষ ব্যবস্থাপক অপরিহার্য: অতিথি গ্রুপের ম্যানেজার কর্মশালায় লায়ন সাইফুল ইসলাম সোহেল

১৭

পাবনায় ওএমএসের চাল-আটা কালোবাজারির অভিযোগে নারী ডিলারের বিরুদ্ধে এজাহার

১৮

রেশনিং ওএমএস চাল-আটা কালোবাজারে বিক্রিতে ডিলারদের বাধ্য করছেন অসাধু কর্মকর্তারা!

১৯

সাইবার সচেতনতা বাড়াতে কাজ করছেন তরুণ উদ্যোক্তা নাজমুল হক সজীব

২০