news editor
৩ জুন ২০২৬, ১০:২৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নিখোঁজের চার দিন পর পুকুরে মিলল বাকপ্রতিবন্ধী শিশুর মরদেহ

নিজস্ব প্রতিবেদক, ভাঙ্গুড়া (পাবনা): মোঃ সুজন আহম্মেদ পাবনার ভাঙ্গুড়া উপজেলায় নিখোঁজ হওয়ার চার দিন পর জিহাদ (৫) নামে এক বাকপ্রতিবন্ধী শিশুর মরদেহ পুকুর থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বুধবার (৩ জুন) সকালে উপজেলার চরভাঙ্গুড়া পূর্বপাড়া গ্রামের একটি পুকুরে শিশুটির মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

পারিবারিক সূত্রে জানা যায়, ঈদের ছুটিতে জিহাদ তার নানাবাড়িতে বেড়াতে এসেছিল। গত রোববার বিকেল ৫টার দিকে বাড়ির পাশেই অন্যান্য শিশুদের সঙ্গে খেলাধুলা করছিল সে। একপর্যায়ে পরিবারের সদস্যরা তাকে খুঁজে না পেয়ে বিভিন্ন স্থানে অনুসন্ধান শুরু করেন। কিন্তু কোথাও তার সন্ধান মেলেনি।

পরদিন শিশুটির বাবা ভাঙ্গুড়া থানা-য় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। এরপর পরিবার, স্বজন ও স্থানীয়রা টানা কয়েকদিন বিভিন্ন এলাকায় খোঁজাখুঁজি চালালেও শিশুটির কোনো খোঁজ পাওয়া যায়নি।

এ বিষয়ে শাকিউল আযম জানান, নিখোঁজের চার দিন পর চরভাঙ্গুড়া পূর্বপাড়া গ্রামের একটি পুকুর থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে।

নিহত শিশুর পরিবারের আহাজারিতে এলাকায় হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। স্থানীয়দের দাবি, ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে প্রয়োজনীয় তদন্ত করা হোক।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুন্সিগঞ্জে ওএমএস চাল-আটা নিয়ে অনিয়ম, ডিলার,আটা মিলার ও খাদ্য কর্তৃপক্ষের যোগসাজোসে কালোবাজারি সিন্ডিকেট, হেনস্তার শিকার অনুসন্ধানী টিম 

মুগদা বড় মসজিদ সংলগ্ন উচ্ছেদকৃত স্থানে দোকান নির্মাণ

“পেশার আগে মানুষ: সাংবাদিক, পুলিশ ও শিক্ষকও হাসতে চান, বাঁচতে চান”

পরিবেশ সুরক্ষা ও সরকারের বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে অংশীদার হলো শিবগঞ্জ উপজেলা (বগুড়া) কল্যাণ সমিতি, ঢাকা।

টেকসই উন্নয়নে দক্ষ ব্যবস্থাপক অপরিহার্য: অতিথি গ্রুপের ম্যানেজার কর্মশালায় লায়ন সাইফুল ইসলাম সোহেল

পাবনায় ওএমএসের চাল-আটা কালোবাজারির অভিযোগে নারী ডিলারের বিরুদ্ধে এজাহার

রেশনিং ওএমএস চাল-আটা কালোবাজারে বিক্রিতে ডিলারদের বাধ্য করছেন অসাধু কর্মকর্তারা!

সাইবার সচেতনতা বাড়াতে কাজ করছেন তরুণ উদ্যোক্তা নাজমুল হক সজীব

খাদ্য অধিদপ্তরের অদৃশ্য শক্তির বলে কুষ্টিয়া ফেলে সিরাজগঞ্জে যোগদানের নেপথ্যে কী?

হাইওয়ে পুলিশের প্রধান হিসেবে যোগ দিলেন নন্দীগ্রামের কৃতি সন্তান ফারুক আহমেদ

১০

মায়ের মৃত্যুকে পরিকল্পিত হত্যাকাণ্ড দাবি করে দোষীদের শাস্তির চায় সন্তানরা

১১

বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ, জয়পুরহাট সাংগঠনিক জেলার উদ্যোগে যুব সমাবেশ-২০২৬ অনুষ্ঠিত

১২

এইচএসসির প্রথম দিনে কুমিল্লা বোর্ডে অনুপস্থিত ১৭৯৫ পরীক্ষার্থী, বহিষ্কার ১

১৩

গাইবান্ধার রুমন হত্যা মামলার প্রধান দুই আসামি গাজীপুর থেকে গ্রেফতার

১৪

বগুড়ার সাবগ্রাম ইউনিয়নে ভিডব্লিউবি কার্ডধারীদের মাঝে চাল বিতরণ উদ্বোধন

১৫

কুমিল্লায় নবাগত ডিসি রোজি আক্তারকে ফুলেল শুভেচ্ছা, বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্টের মতবিনিময়

১৬

ব্র্যাক মাইক্রোফাইন্যান্স এর অর্থায়নে চকরিয়ায় বিনামূল্যে গাছের চারা বিতরণ

১৭

ঈদগাঁওয়ে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ

১৮

মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় থুপসারা সেলিমীয়া দাখিল মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

১৯

ছাতকে বালু উত্তোলনের মহোৎসব, কোটি টাকার সিন্ডিকেটের অভিযোগ

২০