news editor
১১ মে ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নাভারনে কভার ভ্যানের কেড়ে নিল দুই প্রাণ: বাজারে ঝাল নিয়ে যাওয়া হলো না শাহিন ও তুজাম্মেলের

নিজস্ব প্রতিবেদক: সকালটা শুরু হয়েছিল কর্মব্যস্ততার স্বপ্ন নিয়ে, কিন্তু একটি ঘাতক কভার ভ্যান নিমিষেই সেই স্বপ্নকে ধুলোয় মিশিয়ে দিল। যশোরের নাভারন-সাতক্ষীরা মহাসড়কের গিলাপোল এলাকায় সোমবার (১১ মে) ভোরে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন দুই মোটরসাইকেল আরোহী।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ৭টার দিকে উলাশীর খালপাড় গ্রামের শাহিন হোসেন (৩৫) ও তুজাম্মেল হোসেন (৪৮) মোটরসাইকেলে করে পার্শ্ববর্তী নাভারন বাজারে কাঁচামাল (ঝাল) বিক্রি করতে যাচ্ছিলেন। গিলাপোল এলাকার ‘কবির ব্রিক্স’-এর সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী কভার ভ্যান তাদের মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, ধাক্কাটি এতই শক্তিশালী ছিল যে শাহিন হোসেন ঘটনাস্থলেই প্রাণ হারান। অন্যদিকে, স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তুজাম্মেল হোসেনকে উদ্ধার করে দ্রুত হাসপাতালের উদ্দেশ্যে রওনা দিলেও পথেই তার মৃত্যু হয়। একই গ্রামের দুই বাসিন্দার এমন মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ঘটনার পরপরই নাভারন হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুটি উদ্ধার করে। নাভারন হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) গোপাল চন্দ্র দাস জানান:”আমরা খবর পেয়েই ঘটনাস্থলে গিয়েছি। ঘাতক কভার ভ্যানটিকে বর্তমানে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এই বিষয়ে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।”উলাশী গ্রামে এখন স্বজনদের আহাজারি। সাধারণ মানুষের দাবি, মহাসড়কে বেপরোয়া গতি নিয়ন্ত্রণ না করলে এমন অকাল মৃত্যু থামানো সম্ভব হবে না।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার কৃতিসন্তান আব্দুল্লাহ আল ফারুক ২৫তম বিসিএস (পুলিশ) ফোরামের সাধারণ সম্পাদক নির্বাচিত

১

ডিএমপির মিডিয়া বিভাগের নতুন ডিসি আক্তার হোসেন

২

জাল টিপসই দিয়ে খাদ্যবান্ধবের ৪০০ বস্তা চাল আত্মসাতের চেষ্টা, ডিলার আটক

৩

তালাশ টিমের মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের বিরুদ্ধে ক্যান্সার গবেষক অধ্যক্ষ ডা. এস এম সরওয়ারের সংবাদ সম্মেলন ও তীব্র প্রতিবাদ

৪

বগুড়ায় সমবায় সমিতির মালিকের বিরুদ্ধে ১২ লাখ টাকার চেক জালিয়াতির লিগ্যাল নোটিশ

৫

এখনো আমি উঠে দাঁড়াই —মায়া এঞ্জুলো, অনুবাদ : আমি

৬

দিনাজপুরে OMS চাল-আটা বিক্রিতে ব্যাপক অনিয়ম: তদারককিহীন ডিলারদের স্বেচ্ছাচারিতা, নীরব কর্তৃপক্ষ ‎

৭

ঠাকুরগাঁওয়ে OMS ডিলার নিয়োগে অনিয়ম: চাল-আটা নিয়ে চরম ভোগান্তি ও ক্ষোভ

৮

‘মিলেমিশে খাওয়া’ হলো না, বরখাস্ত ৩ খাদ্য কর্মকর্তা

৯

ভাঙ্গুড়ায় নকল দুধ তৈরির কারখানায় অভিযান, এক ব্যক্তির কারাদণ্ড ও অর্থদণ্ড

১০

পাঁচবিবিতে উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

১১

ঠাকুরগাঁওয়ে অসহায় কৃষক পরিবারের ফসলের পরিচর্যা ও সংগ্রহে এগিয়ে এলো আনসার-ভিডিপি

১২

মুন্সিগঞ্জে ওএমএস চাল-আটা নিয়ে অনিয়ম, ডিলার,আটা মিলার ও খাদ্য কর্তৃপক্ষের যোগসাজোসে কালোবাজারি সিন্ডিকেট, হেনস্তার শিকার অনুসন্ধানী টিম 

১৩

মুগদা বড় মসজিদ সংলগ্ন উচ্ছেদকৃত স্থানে দোকান নির্মাণ

১৪

“পেশার আগে মানুষ: সাংবাদিক, পুলিশ ও শিক্ষকও হাসতে চান, বাঁচতে চান”

১৫

পরিবেশ সুরক্ষা ও সরকারের বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে অংশীদার হলো শিবগঞ্জ উপজেলা (বগুড়া) কল্যাণ সমিতি, ঢাকা।

১৬

টেকসই উন্নয়নে দক্ষ ব্যবস্থাপক অপরিহার্য: অতিথি গ্রুপের ম্যানেজার কর্মশালায় লায়ন সাইফুল ইসলাম সোহেল

১৭

পাবনায় ওএমএসের চাল-আটা কালোবাজারির অভিযোগে নারী ডিলারের বিরুদ্ধে এজাহার

১৮

রেশনিং ওএমএস চাল-আটা কালোবাজারে বিক্রিতে ডিলারদের বাধ্য করছেন অসাধু কর্মকর্তারা!

১৯

সাইবার সচেতনতা বাড়াতে কাজ করছেন তরুণ উদ্যোক্তা নাজমুল হক সজীব

২০