news editor
৮ মে ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নরসিংদীতে পৈত্রিক সম্পত্তি থেকে উচ্ছেদের অভিযোগ; প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন

নরসিংদী প্রতিনিধি: নরসিংদী সদর উপজেলার মাধবদী পৌরসভার গদারচর মৌজায় ভোগদখলীয় পৈত্রিক সম্পত্তি থেকে উচ্ছেদ, দোকানপাট ভাঙচুর ও মালামাল লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন ভুক্তভোগীরা। শুক্রবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরেন ক্ষতিগ্রস্ত পরিবার।
সংবাদ সম্মেলনে আনসার আলী গং জানান, গদারচর মৌজার এসএ খতিয়ান নং-২৭৯ (সাবেক ৮৭/১), আরএস খতিয়ান নং-৪৯৯, দাগ নং-১২১ এর মোট ২১ শতাংশ জমির মধ্যে ১৪ শতাংশ জায়গা তাদের ভোগদখলীয় পৈত্রিক সম্পত্তি। সিএস খতিয়ান অনুযায়ী জমিটির মালিক ছিলেন তাদের পূর্বপুরুষ মকসুদ আলী গং ও পিতা ইমা গাজী। এছাড়া ক্ষতি-নিষ্পত্তির দলিল নং-১১০৮ অনুযায়ীও তারা ওয়ারিশসূত্রে মালিকানা দাবি করেন।
তাদের ভাষ্য অনুযায়ী, ১৯৭০ সালে তাদের পূর্বপুরুষ রহম আলী গং বড় নওপাড়া মৌজার আরএস খতিয়ান নং-৩৭৪ ও এসএ খতিয়ান নং-৮৯৫ এর ২৭ শতাংশ জমি ১১০৭ নং দলিলের মাধ্যমে মুখলেছুর রহমান ভুঁইয়ার কাছে বিক্রি করেন এবং পরবর্তীতে ওই জমি বুঝিয়ে দেন। এরপর থেকে ওই সম্পত্তি নিয়ে তারা আর কোনো দাবি বা দখলের চেষ্টা করেননি বলেও দাবি করেন।
ভুক্তভোগীদের অভিযোগ, গত ৫ মে দুপুরে মুখলেছুর রহমান ভুঁইয়ার ছেলে মিনহাজুর রহমান রাজু ভুঁইয়া প্রভাব খাটিয়ে প্রশাসনের সহায়তায় ছোট গদারচর বাসস্ট্যান্ড এলাকার তাদের ভোগদখলে থাকা ১৪ শতাংশ জমিতে অভিযান চালান। এ সময় সেখানে থাকা দোকানপাট ভাঙচুর ও মালামাল লুটপাট করা হয় বলে দাবি করেন তারা।
তাদের অভিযোগ, উচ্ছেদের আগে কোনো ধরনের লিখিত নোটিশ দেখানো হয়নি। বারবার নোটিশ দেখতে চাইলেও সংশ্লিষ্টরা তা প্রদর্শন করেননি বলেও সংবাদ সম্মেলনে দাবি করা হয়।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা প্রশ্ন তুলে বলেন, “শুধু খতিয়ান বা নিষ্পত্তির দলিলে নাম থাকলেই কি কোনো জমি দখল করা যায়? কোনো পূর্ব নোটিশ ছাড়া উচ্ছেদ ও দোকানপাট ভাঙচুর কোন আইনে বৈধ?”
এছাড়া তারা অভিযোগ করেন, মিনহাজুর রহমান রাজু ভুঁইয়া অতীতেও প্রভাব খাটিয়ে বিভিন্ন জমি দখলের সঙ্গে জড়িত ছিলেন। বর্তমানে তারা চরম নিরাপত্তাহীনতায় রয়েছেন এবং নিয়মিত প্রাণনাশের হুমকি পাচ্ছেন বলেও দাবি করেন।
ঘটনার সুষ্ঠু তদন্ত, নিরাপত্তা নিশ্চিতকরণ এবং তাদের ভোগদখলীয় জমি ফেরত দেওয়ার জন্য প্রশাসনের প্রতি দাবি জানান ভুক্তভোগীরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার কৃতিসন্তান আব্দুল্লাহ আল ফারুক ২৫তম বিসিএস (পুলিশ) ফোরামের সাধারণ সম্পাদক নির্বাচিত

১

ডিএমপির মিডিয়া বিভাগের নতুন ডিসি আক্তার হোসেন

২

জাল টিপসই দিয়ে খাদ্যবান্ধবের ৪০০ বস্তা চাল আত্মসাতের চেষ্টা, ডিলার আটক

৩

তালাশ টিমের মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের বিরুদ্ধে ক্যান্সার গবেষক অধ্যক্ষ ডা. এস এম সরওয়ারের সংবাদ সম্মেলন ও তীব্র প্রতিবাদ

৪

বগুড়ায় সমবায় সমিতির মালিকের বিরুদ্ধে ১২ লাখ টাকার চেক জালিয়াতির লিগ্যাল নোটিশ

৫

এখনো আমি উঠে দাঁড়াই —মায়া এঞ্জুলো, অনুবাদ : আমি

৬

দিনাজপুরে OMS চাল-আটা বিক্রিতে ব্যাপক অনিয়ম: তদারককিহীন ডিলারদের স্বেচ্ছাচারিতা, নীরব কর্তৃপক্ষ ‎

৭

ঠাকুরগাঁওয়ে OMS ডিলার নিয়োগে অনিয়ম: চাল-আটা নিয়ে চরম ভোগান্তি ও ক্ষোভ

৮

‘মিলেমিশে খাওয়া’ হলো না, বরখাস্ত ৩ খাদ্য কর্মকর্তা

৯

ভাঙ্গুড়ায় নকল দুধ তৈরির কারখানায় অভিযান, এক ব্যক্তির কারাদণ্ড ও অর্থদণ্ড

১০

পাঁচবিবিতে উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

১১

ঠাকুরগাঁওয়ে অসহায় কৃষক পরিবারের ফসলের পরিচর্যা ও সংগ্রহে এগিয়ে এলো আনসার-ভিডিপি

১২

মুন্সিগঞ্জে ওএমএস চাল-আটা নিয়ে অনিয়ম, ডিলার,আটা মিলার ও খাদ্য কর্তৃপক্ষের যোগসাজোসে কালোবাজারি সিন্ডিকেট, হেনস্তার শিকার অনুসন্ধানী টিম 

১৩

মুগদা বড় মসজিদ সংলগ্ন উচ্ছেদকৃত স্থানে দোকান নির্মাণ

১৪

“পেশার আগে মানুষ: সাংবাদিক, পুলিশ ও শিক্ষকও হাসতে চান, বাঁচতে চান”

১৫

পরিবেশ সুরক্ষা ও সরকারের বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে অংশীদার হলো শিবগঞ্জ উপজেলা (বগুড়া) কল্যাণ সমিতি, ঢাকা।

১৬

টেকসই উন্নয়নে দক্ষ ব্যবস্থাপক অপরিহার্য: অতিথি গ্রুপের ম্যানেজার কর্মশালায় লায়ন সাইফুল ইসলাম সোহেল

১৭

পাবনায় ওএমএসের চাল-আটা কালোবাজারির অভিযোগে নারী ডিলারের বিরুদ্ধে এজাহার

১৮

রেশনিং ওএমএস চাল-আটা কালোবাজারে বিক্রিতে ডিলারদের বাধ্য করছেন অসাধু কর্মকর্তারা!

১৯

সাইবার সচেতনতা বাড়াতে কাজ করছেন তরুণ উদ্যোক্তা নাজমুল হক সজীব

২০