news editor
১৪ জুন ২০২৬, ৩:১৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নরসিংদীতে গৃহবধূকে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগ, দেবর-দেবরানির বিরুদ্ধে থানায় অভিযোগ

নিজস্ব প্রতিবেদক : নরসিংদী জেলা শহরের পশ্চিম কান্দাপাড়া এলাকায় পলী রানী রায় (৩৮) নামে এক গৃহবধূকে কুপিয়ে হত্যার চেষ্টা এবং স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে তার সৎ দেবর রঞ্জন কুমার সাহা ও দেবরের স্ত্রী শিলার বিরুদ্ধে। এ ঘটনায় নরসিংদী মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী।

অভিযোগ সূত্রে জানা যায়, পারিবারিক ও সম্পত্তি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে পলী রানী রায়ের স্বামী চন্দন কুমার সাহার পরিবারের সঙ্গে অভিযুক্তদের বিরোধ চলছিল। এর জেরে অভিযুক্তরা বিভিন্ন সময় ভয়ভীতি ও হুমকি দিয়ে আসছিল বলে অভিযোগ রয়েছে।

ভুক্তভোগীর অভিযোগ, গত ২৯ মে দুপুরে রঞ্জন কুমার সাহা ও তার স্ত্রী শিলা তাদের বাসার নিচতলায় এসে গালিগালাজ ও অশালীন আচরণ করেন। এ সময় চন্দন কুমার সাহা প্রতিবাদ করলে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে রঞ্জন কুমার সাহা ধারালো অস্ত্র নিয়ে পলী রানী রায়ের ওপর হামলা চালান। মাথায় কোপ মারার চেষ্টা করলে আত্মরক্ষার্থে হাত দিয়ে ঠেকাতে গেলে তার বাম হাতে গুরুতর আঘাত লাগে।

এ সময় তার গলায় থাকা প্রায় আড়াই লাখ টাকা মূল্যের একটি স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়া হয়েছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
আহত অবস্থায় পলী রানী রায়কে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসা শেষে তিনি বাড়ি ফিরলেও এখনও প্রাণনাশের হুমকি পাচ্ছেন বলে দাবি করেছেন। ফলে তিনি ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।

এ বিষয়ে নরসিংদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) এ আর এম এ মামুন বলেন, “সম্পত্তি নিয়ে পারিবারিক বিরোধের জেরে ঘটনাটি ঘটেছে। তর্কাতর্কির এক পর্যায়ে ধারালো অস্ত্রের আঘাতের ঘটনা ঘটে।

ভুক্তভোগী হাত দিয়ে ঠেকাতে গেলে হাতে আঘাত পান। অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”
ঘটনার পর অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন ভুক্তভোগী ও তার স্বজনরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার কৃতিসন্তান আব্দুল্লাহ আল ফারুক ২৫তম বিসিএস (পুলিশ) ফোরামের সাধারণ সম্পাদক নির্বাচিত

১

ডিএমপির মিডিয়া বিভাগের নতুন ডিসি আক্তার হোসেন

২

জাল টিপসই দিয়ে খাদ্যবান্ধবের ৪০০ বস্তা চাল আত্মসাতের চেষ্টা, ডিলার আটক

৩

তালাশ টিমের মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের বিরুদ্ধে ক্যান্সার গবেষক অধ্যক্ষ ডা. এস এম সরওয়ারের সংবাদ সম্মেলন ও তীব্র প্রতিবাদ

৪

বগুড়ায় সমবায় সমিতির মালিকের বিরুদ্ধে ১২ লাখ টাকার চেক জালিয়াতির লিগ্যাল নোটিশ

৫

এখনো আমি উঠে দাঁড়াই —মায়া এঞ্জুলো, অনুবাদ : আমি

৬

দিনাজপুরে OMS চাল-আটা বিক্রিতে ব্যাপক অনিয়ম: তদারককিহীন ডিলারদের স্বেচ্ছাচারিতা, নীরব কর্তৃপক্ষ ‎

৭

ঠাকুরগাঁওয়ে OMS ডিলার নিয়োগে অনিয়ম: চাল-আটা নিয়ে চরম ভোগান্তি ও ক্ষোভ

৮

‘মিলেমিশে খাওয়া’ হলো না, বরখাস্ত ৩ খাদ্য কর্মকর্তা

৯

ভাঙ্গুড়ায় নকল দুধ তৈরির কারখানায় অভিযান, এক ব্যক্তির কারাদণ্ড ও অর্থদণ্ড

১০

পাঁচবিবিতে উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

১১

ঠাকুরগাঁওয়ে অসহায় কৃষক পরিবারের ফসলের পরিচর্যা ও সংগ্রহে এগিয়ে এলো আনসার-ভিডিপি

১২

মুন্সিগঞ্জে ওএমএস চাল-আটা নিয়ে অনিয়ম, ডিলার,আটা মিলার ও খাদ্য কর্তৃপক্ষের যোগসাজোসে কালোবাজারি সিন্ডিকেট, হেনস্তার শিকার অনুসন্ধানী টিম 

১৩

মুগদা বড় মসজিদ সংলগ্ন উচ্ছেদকৃত স্থানে দোকান নির্মাণ

১৪

“পেশার আগে মানুষ: সাংবাদিক, পুলিশ ও শিক্ষকও হাসতে চান, বাঁচতে চান”

১৫

পরিবেশ সুরক্ষা ও সরকারের বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে অংশীদার হলো শিবগঞ্জ উপজেলা (বগুড়া) কল্যাণ সমিতি, ঢাকা।

১৬

টেকসই উন্নয়নে দক্ষ ব্যবস্থাপক অপরিহার্য: অতিথি গ্রুপের ম্যানেজার কর্মশালায় লায়ন সাইফুল ইসলাম সোহেল

১৭

পাবনায় ওএমএসের চাল-আটা কালোবাজারির অভিযোগে নারী ডিলারের বিরুদ্ধে এজাহার

১৮

রেশনিং ওএমএস চাল-আটা কালোবাজারে বিক্রিতে ডিলারদের বাধ্য করছেন অসাধু কর্মকর্তারা!

১৯

সাইবার সচেতনতা বাড়াতে কাজ করছেন তরুণ উদ্যোক্তা নাজমুল হক সজীব

২০