news editor
১ নভেম্বর ২০২৬, ৭:৪২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নবীনগরে মামার বাড়িতে বেড়াতে এসে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার

সাধন সাহা জয় ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর এলাকার ভোলাচংয়ে মামার বাড়িতে বেড়াতে এসে সুস্ময় মিত্র (১৩) নামে এক কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার (১ নভেম্বর) সকালে ভোলাচং নতুন বাজার সংলগ্ন নবীনগর-কোম্পানীগঞ্জ সড়কের পশ্চিম পাশে একটি পরিত্যক্ত দোকান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত সুস্ময় মিত্র জনি মিত্রের ছেলে। সে প্রায় এক সপ্তাহ আগে মামার বাড়িতে বেড়াতে এসেছিল বলে জানিয়েছে পরিবারের সদস্যরা।

পরিবারের সদস্যদের বরাতে জানা যায়, শনিবার রাতে সুস্ময় তার দাদুর সঙ্গে ঘুমিয়েছিল। রবিবার সকালে ঘুম থেকে উঠে দাদু তাকে পাশে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশের একটি পরিত্যক্ত দোকানে গিয়ে সুস্ময়ের ঝুলন্ত মরদেহ দেখতে পান। পরে স্থানীয়দের সহায়তায় মরদেহটি উদ্ধার করা হয়।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মাত্র ১৩ বছর বয়সী কিশোরের এমন মৃত্যুতে স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের পাশাপাশি নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে।

তবে এটি আত্মহত্যা, নাকি মৃত্যুর পেছনে অন্য কোনো কারণ রয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোর্শেদুল আলম চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও অভিযোগের ভিত্তিতে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কিশোরের মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্তের প্রতিবেদন ও পুলিশের তদন্তের দিকে তাকিয়ে রয়েছেন স্বজন ও এলাকাবাসী।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবীনগরে মামার বাড়িতে বেড়াতে এসে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার

১

সাংবাদিককে কনডেম সেলে রাখার অভিযোগে লিগ্যাল নোটিশ; ২৪ ঘণ্টার মধ্যে স্থানান্তর না হলে হাইকোর্টে রিট

২

১৬ বছর পর চালু হচ্ছে জামালগঞ্জ রেলস্টেশন, দ্রুত সংস্কারের আশ্বাস প্রতিমন্ত্রী আব্দুল বারী

৩

বাঘার গৃহবধূ রুমিয়া হত্যা মামলার প্রধান আসামি ঢাকায় গ্রেপ্তার, আদালতে সোপর্দ

৪

শিবগঞ্জে প্রাক্তন স্ত্রীকে যৌন নিপীড়নের অভিযোগ: সাবেক স্বামীর বিরুদ্ধে মামলা

৫

হবিগঞ্জ ওএমএসের চাল-আটা খোলা বাজারে বিক্রির অভিযোগ

৬

ওএমএসের চাল-আটা কালোবাজারে বিক্রির দায়ে চুয়াডাঙ্গায় বিএনপি নেতাকে জরিমানা

৭

নারায়ণগঞ্জ সাইলোতে কোটি টাকার গম চুরি: ২৭০ বস্তার ঘটনায় তোলপাড়

৮

ওএমএস-এর চাল-আটা পাচারের ভিডিও ধারণ: সাংবাদিককে প্রাণনাশের হুমকি

৯

তেজগাঁও সিএসডির খালাস শাখার কার্যক্রম নিয়ে প্রশ্ন,নজরুলের সম্পদের তথ্য যাচাইয়ের দাবি

১০

কুড়িগ্রামে ৪ খাদ্য কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা

১১

রাজশাহীতে সরকারি রাস্তা দখল নিয়ে সংঘর্ষ: সংবাদকর্মীসহ আহত ৩, চন্দ্রিমা থানায় অভিযোগ

১২

মোকামতলা তদন্তকেন্দ্রের এসআই আনছার আলীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ: বহাল তবিয়তে কর্মকর্তা, ন্যায়বিচার নিয়ে সংশয়

১৩

১২৮তম প্রদর্শনীতেও অপ্রতিরোধ্য নাট্যতীর্থের ‘দ্বীপ’

১৪

ভারত থেকে আনা ১৩৫ টন চাউলে মিললো বি-ষা-ক্ত উপাদান

১৫

শিবগঞ্জে ৮ মাসে ৫ বিয়ে

১৬

মৌলভীবাজারে কুয়েত প্রবাসী সৈয়দ আব্দুল মালিকের বাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

১৭

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন: সনাতন ধর্মাবলম্বীদের ভোট চাইলেন বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমিন

১৮

ডামুড্যায় দালালমুক্ত ভূমিসেবা নিশ্চিতে ৮ উদ্যোগ

১৯

কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী আব্দুল বারী

২০