news editor
৩১ অক্টোবর ২০২৬, ১:৩২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শিবগঞ্জে প্রাক্তন স্ত্রীকে যৌন নিপীড়নের অভিযোগ: সাবেক স্বামীর বিরুদ্ধে মামলা

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শিবগঞ্জে বিবাহবিচ্ছেদ হওয়া প্রাক্তন স্ত্রীকে জোরপূর্বক যৌন নিপীড়ন ও প্রাণনাশের ভয়ভীতি দেখানোর অভিযোগে সাবেক স্বামীর বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। ভুক্তভোগী নারী মোছাঃ মুরিদা ইয়াসমিন (৫৫) বাদী হয়ে শিবগঞ্জ থানায় এই এজাহার দায়ের করেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, প্রায় ৩৮ বছর আগে শিবগঞ্জ পৌরসভার বানাইল এলাকার মৃত সোহরাব আলীর ছেলে মোঃ আশরাফুল আলম রঞ্জুর (৬০) সাথে মুরিদা ইয়াসমিনের বিয়ে হয়। তাদের দাম্পত্য জীবনে এক ছেলে ও এক মেয়ে রয়েছে। বিয়ের পর থেকেই স্বামী রঞ্জু বিভিন্ন সময় মুরিদা ইয়াসমিনকে শারীরিক ও মানসিক নির্যাতন করে আসছিলেন। পারিবারিক কলহের জেরে গত ৬ মাস আগে তাদের মধ্যে বিবাহবিচ্ছেদ (তালাক) হয়। তবে ভুক্তভোগী নারীর দাবি, তাঁকে গোপনে তালাক দেওয়া হলেও দীর্ঘ ছয় মাস পার হয়ে গেলেও তিনি কোনো অফিসিয়াল তালাকনামা পাননি। এছাড়া রঞ্জু গত আট মাসে পাঁচটি বিয়ে করেছেন বলেও স্থানীয় সূত্রে জানা গেছে। বিবাহবিচ্ছেদের পর থেকে মুরিদা ইয়াসমিন বগুড়া শহরে তাঁর মেয়ে-জামাইয়ের বাড়িতে বসবাস শুরু করেন।
বাদীর অভিযোগ, বিবাহবিচ্ছেদের পর থেকেই আসামি রঞ্জু তাঁকে বিভিন্ন সময় কুপ্রস্তাব দিয়ে আসছিলেন এবং রাস্তায় দেখা হলে অশালীন অঙ্গভঙ্গি করতেন। কুপ্রস্তাবে রাজি না হওয়ায় তাঁকে বিভিন্ন ধরনের ভয়ভীতিও দেখানো হতো।
গত ২৩ অক্টোবর ২০২৬ তারিখ দুপুর আনুমানিক আড়াইটার সময় মুরিদা ইয়াসমিন প্রয়োজনে শিবগঞ্জের বানাইল শিশুপার্ক সংলগ্ন আসামির বসতবাড়ির প্রধান গেটে যান। সেখানে পৌঁছামাত্রই আসামি আশরাফুল আলম রঞ্জু তাঁকে জোরপূর্বক জাপটে ধরেন এবং তাঁর শরীরের স্পর্শকাতর স্থানে হাত দিয়ে যৌন নিপীড়ন করেন। এ সময় মুরিদা ইয়াসমিন চিৎকার করতে গেলে আসামি তাঁর মুখ চেপে ধরেন এবং প্রাণনাশের হুমকি দেন। পরে তাঁর চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে আসামি ঘটনাস্থল থেকে দৌড়ে পালিয়ে যান।
ঘটনার পর ভুক্তভোগী নারী তাঁর নিকটাত্মীয় ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সাথে আলোচনা করে গত ২৭ অক্টোবর রাতে শিবগঞ্জ থানায় হাজির হয়ে লিখিত এজাহার দায়ের করেন। পুলিশ নারী ও শিশু নির্যাতন দমন আইনের সংশ্লিষ্ট ধারায় মামলাটি রেকর্ড করেছে।
এ বিষয়ে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, ভুক্তভোগী নারীর অভিযোগের প্রেক্ষিতে মামলা রুজু করা হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত এবং আসামিকে গ্রেফতারে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৬ বছর পর চালু হচ্ছে জামালগঞ্জ রেলস্টেশন, দ্রুত সংস্কারের আশ্বাস প্রতিমন্ত্রী আব্দুল বারী

১

বাঘার গৃহবধূ রুমিয়া হত্যা মামলার প্রধান আসামি ঢাকায় গ্রেপ্তার, আদালতে সোপর্দ

২

শিবগঞ্জে প্রাক্তন স্ত্রীকে যৌন নিপীড়নের অভিযোগ: সাবেক স্বামীর বিরুদ্ধে মামলা

৩

হবিগঞ্জ ওএমএসের চাল-আটা খোলা বাজারে বিক্রির অভিযোগ

৪

ওএমএসের চাল-আটা কালোবাজারে বিক্রির দায়ে চুয়াডাঙ্গায় বিএনপি নেতাকে জরিমানা

৫

নারায়ণগঞ্জ সাইলোতে কোটি টাকার গম চুরি: ২৭০ বস্তার ঘটনায় তোলপাড়

৬

ওএমএস-এর চাল-আটা পাচারের ভিডিও ধারণ: সাংবাদিককে প্রাণনাশের হুমকি

৭

তেজগাঁও সিএসডির খালাস শাখার কার্যক্রম নিয়ে প্রশ্ন,নজরুলের সম্পদের তথ্য যাচাইয়ের দাবি

৮

কুড়িগ্রামে ৪ খাদ্য কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা

৯

রাজশাহীতে সরকারি রাস্তা দখল নিয়ে সংঘর্ষ: সংবাদকর্মীসহ আহত ৩, চন্দ্রিমা থানায় অভিযোগ

১০

মোকামতলা তদন্তকেন্দ্রের এসআই আনছার আলীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ: বহাল তবিয়তে কর্মকর্তা, ন্যায়বিচার নিয়ে সংশয়

১১

১২৮তম প্রদর্শনীতেও অপ্রতিরোধ্য নাট্যতীর্থের ‘দ্বীপ’

১২

ভারত থেকে আনা ১৩৫ টন চাউলে মিললো বি-ষা-ক্ত উপাদান

১৩

শিবগঞ্জে ৮ মাসে ৫ বিয়ে

১৪

মৌলভীবাজারে কুয়েত প্রবাসী সৈয়দ আব্দুল মালিকের বাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

১৫

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন: সনাতন ধর্মাবলম্বীদের ভোট চাইলেন বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমিন

১৬

ডামুড্যায় দালালমুক্ত ভূমিসেবা নিশ্চিতে ৮ উদ্যোগ

১৭

কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী আব্দুল বারী

১৮

বগুড়ার উন্নয়নে মহাপরিকল্পনা প্রতিমন্ত্রী মীর শাহে আলম  

১৯

গাইবান্ধা আদালতের নোংরা পাবলিক টয়লেটে নীরব চাঁদাবাজির অভিযোগ

২০