news editor
৩০ অক্টোবর ২০২৬, ১২:২৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ওএমএসের চাল-আটা কালোবাজারে বিক্রির দায়ে চুয়াডাঙ্গায় বিএনপি নেতাকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক :স্বল্প আয়ের মানুষের জন্য সরকারের খোলাবাজারে পণ্য বিক্রির কর্মসূচির (ওএমএস) চাল ও আটা কালোবাজারে বিক্রির দায়ে চুয়াডাঙ্গায় এক ওএমএস ডিলার বিএনপি নেতাকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সেই সঙ্গে তাঁর কাছ থেকে ২১০ কেজি চাল ও ৭০ কেজি আটা জব্দ করা হয়েছে।

বুধবার বিকেলে চুয়াডাঙ্গা পৌর এলাকার ঝিনাইদহ বাসস্ট্যান্ড এলাকায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। জেলা প্রশাসকের কার্যালয়ের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলাউদ্দিন আল আজাদ থানা–পুলিশের সহযোগিতায় আদালত পরিচালনা করেন। এ সময় ওএমএসের পণ্য পাচারকারীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯–এর ৪৫ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

ওই ডিলারের নাম সোহেল আহম্মেদ মালিক ওরফে সুজন। তিনি চুয়াডাঙ্গা শহরের ঝিনাইদহ বাসস্ট্যান্ডপাড়ার সামসুল হক মালিকের ছেলে এবং পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও পৌর এলাকার ৭ নম্বর ওয়ার্ডের ওএমএস ডিলার।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, বাজার পরিস্থিতি স্থিতিশীল রাখতে স্বল্প আয়ের মানুষের জন্য সরকার ওএমএস কর্মসূচির আওতায় ৩০ টাকা কেজি দরে চাল ও ২৪ টাকা কেজি দরে আটা বিক্রি করে থাকে। কিন্তু অভিযুক্ত ডিলার সোহেল আহম্মেদ বরাদ্দ পাওয়া পুরো চাল ও আটা উপকারভোগী স্বল্প আয়ের মানুষের মধ্যে বিক্রি না করে কালোবাজারে উচ্চ মূল্যে বিক্রির জন্য পুরাতন স্টেডিয়াম–সংলগ্ন ডিলার পয়েন্ট থেকে ভ্যানে করে নিয়ে যান। এ তথ্য জানতে পেরে সেখানে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালান।

সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক হাসান মিয়া প্রথম আলোকে জানান, চুয়াডাঙ্গা পৌর এলাকায় রবি থেকে বৃহস্পতিবার সপ্তাহে পাঁচ দিন পাঁচ টন করে চাল ও পাঁচ টন করে আটা বিক্রির জন্য বরাদ্দ দেওয়া হয়ে থাকে। বরাদ্দ করা এসব চাল ও আটা পৌর এলাকার ৯টি ডিলার পয়েন্টে ৯ জন ওএমএস ডিলারের মাধ্যমে প্রতিটি পয়েন্টে ৫৫৫ কেজি চাল ও ৫৫৫ কেজি আটা স্বল্প আয়ের মানুষের মধ্যে মাথাপিছু ৫ কেজি হিসাবে বিক্রি করা হয়ে থাকে। তিনি বলেন, অভিযানে ওএমএসের চাল ও আটা জব্দ ও জরিমানার বিষয়টি জানা নেই। তা ছাড়া ওএমএসের বিষয়টি জেলা খাদ্য নিয়ন্ত্রক নিজে সরাসরি নিয়ন্ত্রণ করেন।

ভ্রাম্যমাণ আদালতে জরিমানার বিষয়ে জানতে বিএনপি নেতা সোহেল আহমেদ মালিকের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি ধরেননি।

এ বিষয়ে জেলা খাদ্য নিয়ন্ত্রক মিজানুর রহমানের কাছে জানতে চাইলে বলেন, ‘আমি চলতি মৌসুমের ধান-চাল কেনা সরেজমিন দেখতে চুয়াডাঙ্গার বাইরে অবস্থান করছিলাম। একজন সাংবাদিক ভাইয়ের কাছ থেকে কিছুক্ষণ আগে বিষয়টি শুনেছি। খোঁজ নিয়ে দেখছি।’

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৬ বছর পর চালু হচ্ছে জামালগঞ্জ রেলস্টেশন, দ্রুত সংস্কারের আশ্বাস প্রতিমন্ত্রী আব্দুল বারী

১

বাঘার গৃহবধূ রুমিয়া হত্যা মামলার প্রধান আসামি ঢাকায় গ্রেপ্তার, আদালতে সোপর্দ

২

শিবগঞ্জে প্রাক্তন স্ত্রীকে যৌন নিপীড়নের অভিযোগ: সাবেক স্বামীর বিরুদ্ধে মামলা

৩

হবিগঞ্জ ওএমএসের চাল-আটা খোলা বাজারে বিক্রির অভিযোগ

৪

ওএমএসের চাল-আটা কালোবাজারে বিক্রির দায়ে চুয়াডাঙ্গায় বিএনপি নেতাকে জরিমানা

৫

নারায়ণগঞ্জ সাইলোতে কোটি টাকার গম চুরি: ২৭০ বস্তার ঘটনায় তোলপাড়

৬

ওএমএস-এর চাল-আটা পাচারের ভিডিও ধারণ: সাংবাদিককে প্রাণনাশের হুমকি

৭

তেজগাঁও সিএসডির খালাস শাখার কার্যক্রম নিয়ে প্রশ্ন,নজরুলের সম্পদের তথ্য যাচাইয়ের দাবি

৮

কুড়িগ্রামে ৪ খাদ্য কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা

৯

রাজশাহীতে সরকারি রাস্তা দখল নিয়ে সংঘর্ষ: সংবাদকর্মীসহ আহত ৩, চন্দ্রিমা থানায় অভিযোগ

১০

মোকামতলা তদন্তকেন্দ্রের এসআই আনছার আলীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ: বহাল তবিয়তে কর্মকর্তা, ন্যায়বিচার নিয়ে সংশয়

১১

১২৮তম প্রদর্শনীতেও অপ্রতিরোধ্য নাট্যতীর্থের ‘দ্বীপ’

১২

ভারত থেকে আনা ১৩৫ টন চাউলে মিললো বি-ষা-ক্ত উপাদান

১৩

শিবগঞ্জে ৮ মাসে ৫ বিয়ে

১৪

মৌলভীবাজারে কুয়েত প্রবাসী সৈয়দ আব্দুল মালিকের বাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

১৫

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন: সনাতন ধর্মাবলম্বীদের ভোট চাইলেন বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমিন

১৬

ডামুড্যায় দালালমুক্ত ভূমিসেবা নিশ্চিতে ৮ উদ্যোগ

১৭

কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী আব্দুল বারী

১৮

বগুড়ার উন্নয়নে মহাপরিকল্পনা প্রতিমন্ত্রী মীর শাহে আলম  

১৯

গাইবান্ধা আদালতের নোংরা পাবলিক টয়লেটে নীরব চাঁদাবাজির অভিযোগ

২০