news editor
১৪ জুন ২০২৬, ২:৩৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দেশের সাধারণ ও খেটে খাওয়া মানুষের কল্যাণেই এ বাজেট : এমপি তাহসিনা রুশদীর

​বিশ্বনাথ প্রতিনিধি আফজাল মিয়া : সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা বলেছেন, ‘আগামী দিনের বাংলাদেশকে একটি পরিবর্তনশীল, উন্নত ও সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে গড়ে তোলাই সরকারের মূল লক্ষ্য। আর এই লক্ষ্যকে সামনে রেখে দেশের সাধারণ ও খেটে খাওয়া মানুষের কল্যাণ চিন্তা করেই নতুন বাজেট প্রণয়ন করা হয়েছে।

​শনিবার (১৩ জুন) দুপুর দেড়টায় সিলেটের বিশ্বনাথ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত দুস্থ ও অসহায়দের মাঝে মানবিক সহায়তা বিতরণের লক্ষ্যে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
​এমপি লুনা বলেন, ‘নিত্যপ্রয়োজনীয় জিনিসের ওপর কর কমানো হয়েছে, যাতে খেটে খাওয়া সাধারণ মানুষের ওপর বাড়তি কোনো করের বোঝা না চাপে। সেই বিষয়টি বিশেষভাবে মাথায় রেখেই মাননীয় প্রধানমন্ত্রী এই বাজেট দিয়েছেন। আমরা সবাই যদি আন্তরিকভাবে সহযোগিতা করি, তবে দেশে অবশ্যই ইতিবাচক পরিবর্তন আসবে। তবে এর জন্য আমাদের সবাইকে ধৈর্য ধরতে হবে।’
​উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহিদ বিন কাশেমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
​উপজেলা বিএনপি নেতা কাওছার খান ও সাংগঠনিক সম্পাদক আব্দুল মুমিন মামুনের সঞ্চালনায় সভায় বক্তারা ক্ষতিগ্রস্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য সরকারের এই মানবিক উদ্যোগের প্রশংসা করেন।
এরপর তিনি রামপাশা- বৈরাগী বাজার -সিঙ্গের কাছ বাজার- টুকের বাজার রাস্তার মেরামত কাজ শেষে উদ্বোধন করেন এবং বাগিচা বাজার- গুদাম ঘাট -দেওকলস রাস্তার উদ্বোধন করেন ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার কৃতিসন্তান আব্দুল্লাহ আল ফারুক ২৫তম বিসিএস (পুলিশ) ফোরামের সাধারণ সম্পাদক নির্বাচিত

১

ডিএমপির মিডিয়া বিভাগের নতুন ডিসি আক্তার হোসেন

২

জাল টিপসই দিয়ে খাদ্যবান্ধবের ৪০০ বস্তা চাল আত্মসাতের চেষ্টা, ডিলার আটক

৩

তালাশ টিমের মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের বিরুদ্ধে ক্যান্সার গবেষক অধ্যক্ষ ডা. এস এম সরওয়ারের সংবাদ সম্মেলন ও তীব্র প্রতিবাদ

৪

বগুড়ায় সমবায় সমিতির মালিকের বিরুদ্ধে ১২ লাখ টাকার চেক জালিয়াতির লিগ্যাল নোটিশ

৫

এখনো আমি উঠে দাঁড়াই —মায়া এঞ্জুলো, অনুবাদ : আমি

৬

দিনাজপুরে OMS চাল-আটা বিক্রিতে ব্যাপক অনিয়ম: তদারককিহীন ডিলারদের স্বেচ্ছাচারিতা, নীরব কর্তৃপক্ষ ‎

৭

ঠাকুরগাঁওয়ে OMS ডিলার নিয়োগে অনিয়ম: চাল-আটা নিয়ে চরম ভোগান্তি ও ক্ষোভ

৮

‘মিলেমিশে খাওয়া’ হলো না, বরখাস্ত ৩ খাদ্য কর্মকর্তা

৯

ভাঙ্গুড়ায় নকল দুধ তৈরির কারখানায় অভিযান, এক ব্যক্তির কারাদণ্ড ও অর্থদণ্ড

১০

পাঁচবিবিতে উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

১১

ঠাকুরগাঁওয়ে অসহায় কৃষক পরিবারের ফসলের পরিচর্যা ও সংগ্রহে এগিয়ে এলো আনসার-ভিডিপি

১২

মুন্সিগঞ্জে ওএমএস চাল-আটা নিয়ে অনিয়ম, ডিলার,আটা মিলার ও খাদ্য কর্তৃপক্ষের যোগসাজোসে কালোবাজারি সিন্ডিকেট, হেনস্তার শিকার অনুসন্ধানী টিম 

১৩

মুগদা বড় মসজিদ সংলগ্ন উচ্ছেদকৃত স্থানে দোকান নির্মাণ

১৪

“পেশার আগে মানুষ: সাংবাদিক, পুলিশ ও শিক্ষকও হাসতে চান, বাঁচতে চান”

১৫

পরিবেশ সুরক্ষা ও সরকারের বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে অংশীদার হলো শিবগঞ্জ উপজেলা (বগুড়া) কল্যাণ সমিতি, ঢাকা।

১৬

টেকসই উন্নয়নে দক্ষ ব্যবস্থাপক অপরিহার্য: অতিথি গ্রুপের ম্যানেজার কর্মশালায় লায়ন সাইফুল ইসলাম সোহেল

১৭

পাবনায় ওএমএসের চাল-আটা কালোবাজারির অভিযোগে নারী ডিলারের বিরুদ্ধে এজাহার

১৮

রেশনিং ওএমএস চাল-আটা কালোবাজারে বিক্রিতে ডিলারদের বাধ্য করছেন অসাধু কর্মকর্তারা!

১৯

সাইবার সচেতনতা বাড়াতে কাজ করছেন তরুণ উদ্যোক্তা নাজমুল হক সজীব

২০