news editor
১৪ জুন ২০২৬, ৩:২৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দেয়াল নির্মাণে বাধা ও প্রাণনাশের হুমকির অভিযোগ, ৯৯৯-এ কল করে সহায়তা নিলেন জমির মালিক রাজাপুর থানায় লিখিত অভিযোগ

নিজস্ব প্রতিবেদক : ঝালকাঠির রাজাপুর উপজেলার বাগরি মহিলা কলেজ সংলগ্ন এলাকায় জমির সীমানা প্রাচীর (দেয়াল) নির্মাণকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয়েছে। এ ঘটনায় জমির মালিক মো. ইব্রাহিম খলিল হাওলাদার (৫৫), পিতা-মৃত ছবদার আলী হাওলাদার, রাজাপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে তিনি উল্লেখ করেন, তার বৈধভাবে ক্রয়কৃত ও ভোগদখলীয় জমিতে শনিবার (১৩ জুন) দুপুর প্রায় ১২টার দিকে সীমানা প্রাচীর নির্মাণের কাজ শুরু করলে পূর্ববর্তী জমির মালিকের পরিবারের সদস্যরা কাজে বাধা প্রদান করেন। অভিযুক্তদের মধ্যে রয়েছেন আনোয়ার মৃধা (৪০), আরিফ মৃধা (৩২), মুরাদ মৃধা (৩৫), মজিবর সরদার (৮৫) এবং আরও কয়েকজন অজ্ঞাতনামা ব্যক্তি।

ভুক্তভোগী ইব্রাহিম খলিল অভিযোগ করেন, আনোয়ার ২০২৪ সালের আগে আওয়ামী লীগের রাজনৈতিক সাথে সংশ্লিষ্ট ছিল ২০২৪ সালের পরে বিএনপির প্রভাব খাটিয়ে জায়গা দখল করতে চায় ।ইব্রাহিম জমিটি রাস্তার অংশসহ বৈধভাবে ক্রয় করেছেন। তবে এলাকাবাসীর চলাচলের সুবিধার্থে নিজ জমি থেকে প্রায় ৪ থেকে ৫ ফুট জায়গা ছেড়ে দিয়েছেন। পাশাপাশি প্রতিবেশী মজিবর সরদারের যাতায়াতের সুবিধার জন্যও অতিরিক্ত প্রায় ৫ ফুট জায়গা ব্যবহারের সুযোগ দিয়েছেন। এরপরও একটি পক্ষ তার জমির অংশ জোরপূর্বক দখলের চেষ্টা করছে এবং দেয়াল নির্মাণে বাধা দিচ্ছে বলে তিনি দাবি করেন।

অভিযোগে আরও বলা হয়, অভিযুক্তরা সংঘবদ্ধভাবে নির্মাণকাজ বন্ধ করে দেন এবং অশালীন ভাষায় গালাগালি ও বিভিন্ন ধরনের হুমকি প্রদান করেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে মো. ইব্রাহিম খলিল জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে পুলিশের সহযোগিতা চান।

পরিবারের সদস্যদের অভিযোগ, ঘটনার পর অভিযুক্ত আনোয়ার হোসেন মোবাইল ফোনে ইব্রাহিম খলিলের বড় মেয়েকে অশালীন ভাষায় গালাগালি ও ভয়ভীতি প্রদর্শন করেন। এতে পরিবারটি নিরাপত্তাহীনতায় ভুগছে বলে জানানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, জমির মালিকানা, রাস্তা ব্যবহার ও সীমানা নির্ধারণ নিয়ে উভয় পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এলাকাবাসী বিষয়টির শান্তিপূর্ণ ও আইনগত সমাধানের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে অভিযুক্ত আনোয়ার হোসেনের বক্তব্য নেওয়ার চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

রাজাপুর থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভাঙ্গুড়ায় নকল দুধ তৈরির কারখানায় অভিযান, এক ব্যক্তির কারাদণ্ড ও অর্থদণ্ড

পাঁচবিবিতে উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে অসহায় কৃষক পরিবারের ফসলের পরিচর্যা ও সংগ্রহে এগিয়ে এলো আনসার-ভিডিপি

মুন্সিগঞ্জে ওএমএস চাল-আটা নিয়ে অনিয়ম, ডিলার,আটা মিলার ও খাদ্য কর্তৃপক্ষের যোগসাজোসে কালোবাজারি সিন্ডিকেট, হেনস্তার শিকার অনুসন্ধানী টিম 

মুগদা বড় মসজিদ সংলগ্ন উচ্ছেদকৃত স্থানে দোকান নির্মাণ

“পেশার আগে মানুষ: সাংবাদিক, পুলিশ ও শিক্ষকও হাসতে চান, বাঁচতে চান”

পরিবেশ সুরক্ষা ও সরকারের বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে অংশীদার হলো শিবগঞ্জ উপজেলা (বগুড়া) কল্যাণ সমিতি, ঢাকা।

টেকসই উন্নয়নে দক্ষ ব্যবস্থাপক অপরিহার্য: অতিথি গ্রুপের ম্যানেজার কর্মশালায় লায়ন সাইফুল ইসলাম সোহেল

পাবনায় ওএমএসের চাল-আটা কালোবাজারির অভিযোগে নারী ডিলারের বিরুদ্ধে এজাহার

রেশনিং ওএমএস চাল-আটা কালোবাজারে বিক্রিতে ডিলারদের বাধ্য করছেন অসাধু কর্মকর্তারা!

১০

সাইবার সচেতনতা বাড়াতে কাজ করছেন তরুণ উদ্যোক্তা নাজমুল হক সজীব

১১

খাদ্য অধিদপ্তরের অদৃশ্য শক্তির বলে কুষ্টিয়া ফেলে সিরাজগঞ্জে যোগদানের নেপথ্যে কী?

১২

হাইওয়ে পুলিশের প্রধান হিসেবে যোগ দিলেন নন্দীগ্রামের কৃতি সন্তান ফারুক আহমেদ

১৩

মায়ের মৃত্যুকে পরিকল্পিত হত্যাকাণ্ড দাবি করে দোষীদের শাস্তির চায় সন্তানরা

১৪

বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ, জয়পুরহাট সাংগঠনিক জেলার উদ্যোগে যুব সমাবেশ-২০২৬ অনুষ্ঠিত

১৫

এইচএসসির প্রথম দিনে কুমিল্লা বোর্ডে অনুপস্থিত ১৭৯৫ পরীক্ষার্থী, বহিষ্কার ১

১৬

গাইবান্ধার রুমন হত্যা মামলার প্রধান দুই আসামি গাজীপুর থেকে গ্রেফতার

১৭

বগুড়ার সাবগ্রাম ইউনিয়নে ভিডব্লিউবি কার্ডধারীদের মাঝে চাল বিতরণ উদ্বোধন

১৮

কুমিল্লায় নবাগত ডিসি রোজি আক্তারকে ফুলেল শুভেচ্ছা, বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্টের মতবিনিময়

১৯

ব্র্যাক মাইক্রোফাইন্যান্স এর অর্থায়নে চকরিয়ায় বিনামূল্যে গাছের চারা বিতরণ

২০