news editor
১০ জুন ২০২৬, ১:২৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

দিনাজপুরী লিচুতে সয়লাব পাঁচবিবি বাজার দামও হাতের নাগালে

জয়পুরহাট জেলা সংবাদদাতাঃ মধু মাস হিসাবে পরিচিত জৈষ্ঠ্য মাসের শুরু থেকে জয়পুরহাটের পাঁচবিবিতে বাজার সয়লাব দিনাজপুরের রসালো ফল লিচুতে। এ মাসকে কেন্দ্র করে ফল দোকানদার ও মৌসুমী ফল ব্যাবসায়ীরা বাগান থেকে সরাসরি টাটকা ও সতেজ লিচুতে সংগ্রহ করেন। সেগুলো ক্রেতাদের আর্কষন বাড়াতে বাজারের ফুটপাত অলিগলি ঝুড়িতে থরে থরে সাজিয়েছেন। তারা বোম্বাই, বেদানা, চায়না-৩ ও মাদ্রাজি জাতের লিচু গুলো আকার ও জাতভেদে বিভিন্ন দামে বিক্রি করতে দেখা গেছে। তারা ১শ পিচ লিচু ৩শ টাকা থেকে ৩৫০ টাকা বিক্রি হতে করছেন। তবে চায়না থ্রি লিচু আকারে বড় ও মিষ্টি হওয়াই সেটি ৭শ থেকে ৭৫০ টাকায় বিক্রি হচ্ছে।

মৌসুমী লিচু ব্যবসায়ী উপজেলার বাগুয়ান গ্রামের আব্দুর রাজ্জাক বলেন, আমি প্রতিবছর এই সময়টাতে দিনাজপুর জেলার লিচু বাগান থেকে সরাসরি পাইকারী দরে লিচু কিনে এনে পাঁচবিবি বাজার সহ বিভিন্ন বাজারে বিক্রি করি। জৈষ্ঠ্য মাসে প্রচুর গরমের কারণে লিচু ফলের চাহিদা থাকে। এ কারণে এমাসে লিচু বেচা বিক্রি ভাল হয়।
আর এক লিচু ব্যবসায়ী চাঁন মিয়া বলেন, বাজারে স্থানীয় লিচু থাকলেও দিনাজপুরের লিচুর চাহিদা বেশি।
বাজারে লিচু কিনতে আসা আজহার আলী বলেন, অনেক আগেই বাজারে লিচু থাকলেও কেনা হয়নি। কারণ স্থানীয় লিচু চাষীরা বেশি দামের আশায় আগাম অপরিপক্ক লিচু বাজারে নিয়ে আসে। সেগুলো টক আকারে অনেক ছোট হয়। সেই তুলনায় দিনাজপুরের লিচুর আলাদা একটা সুনাম আছে। স্বাদ মোটামুটি ভাল। গতবারের চেয়ে দামও কম মনে হচ্ছে তাই পরিবারের সদস্যদের জন্য কিছু লিচু নিলাম।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ জসিম উদ্দিন জানান, পাঁচবিবি উপজেলায় প্রায় ২৫ হেক্টর জমিতে বিভিন্ন জাতের লিচুর চাষ হচ্ছে। এ বছর আবহাওয়া অনুকূলে থাকায় ফলন ভালো হয়েছে। বাজার দর ভালো থাকায় কৃষক ভাইয়েরা ভাল দাম পাচ্ছেন। ভবিষ্যতে লিচুর আবাদ আরও বৃদ্ধির লক্ষ্যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কাজ করে যাচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার কৃতিসন্তান আব্দুল্লাহ আল ফারুক ২৫তম বিসিএস (পুলিশ) ফোরামের সাধারণ সম্পাদক নির্বাচিত

১

ডিএমপির মিডিয়া বিভাগের নতুন ডিসি আক্তার হোসেন

২

জাল টিপসই দিয়ে খাদ্যবান্ধবের ৪০০ বস্তা চাল আত্মসাতের চেষ্টা, ডিলার আটক

৩

তালাশ টিমের মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের বিরুদ্ধে ক্যান্সার গবেষক অধ্যক্ষ ডা. এস এম সরওয়ারের সংবাদ সম্মেলন ও তীব্র প্রতিবাদ

৪

বগুড়ায় সমবায় সমিতির মালিকের বিরুদ্ধে ১২ লাখ টাকার চেক জালিয়াতির লিগ্যাল নোটিশ

৫

এখনো আমি উঠে দাঁড়াই —মায়া এঞ্জুলো, অনুবাদ : আমি

৬

দিনাজপুরে OMS চাল-আটা বিক্রিতে ব্যাপক অনিয়ম: তদারককিহীন ডিলারদের স্বেচ্ছাচারিতা, নীরব কর্তৃপক্ষ ‎

৭

ঠাকুরগাঁওয়ে OMS ডিলার নিয়োগে অনিয়ম: চাল-আটা নিয়ে চরম ভোগান্তি ও ক্ষোভ

৮

‘মিলেমিশে খাওয়া’ হলো না, বরখাস্ত ৩ খাদ্য কর্মকর্তা

৯

ভাঙ্গুড়ায় নকল দুধ তৈরির কারখানায় অভিযান, এক ব্যক্তির কারাদণ্ড ও অর্থদণ্ড

১০

পাঁচবিবিতে উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

১১

ঠাকুরগাঁওয়ে অসহায় কৃষক পরিবারের ফসলের পরিচর্যা ও সংগ্রহে এগিয়ে এলো আনসার-ভিডিপি

১২

মুন্সিগঞ্জে ওএমএস চাল-আটা নিয়ে অনিয়ম, ডিলার,আটা মিলার ও খাদ্য কর্তৃপক্ষের যোগসাজোসে কালোবাজারি সিন্ডিকেট, হেনস্তার শিকার অনুসন্ধানী টিম 

১৩

মুগদা বড় মসজিদ সংলগ্ন উচ্ছেদকৃত স্থানে দোকান নির্মাণ

১৪

“পেশার আগে মানুষ: সাংবাদিক, পুলিশ ও শিক্ষকও হাসতে চান, বাঁচতে চান”

১৫

পরিবেশ সুরক্ষা ও সরকারের বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে অংশীদার হলো শিবগঞ্জ উপজেলা (বগুড়া) কল্যাণ সমিতি, ঢাকা।

১৬

টেকসই উন্নয়নে দক্ষ ব্যবস্থাপক অপরিহার্য: অতিথি গ্রুপের ম্যানেজার কর্মশালায় লায়ন সাইফুল ইসলাম সোহেল

১৭

পাবনায় ওএমএসের চাল-আটা কালোবাজারির অভিযোগে নারী ডিলারের বিরুদ্ধে এজাহার

১৮

রেশনিং ওএমএস চাল-আটা কালোবাজারে বিক্রিতে ডিলারদের বাধ্য করছেন অসাধু কর্মকর্তারা!

১৯

সাইবার সচেতনতা বাড়াতে কাজ করছেন তরুণ উদ্যোক্তা নাজমুল হক সজীব

২০