news editor
৪ জুন ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

তীব্র গরমে কালাই আন নাজাত ফাউন্ডেশনের বিনামূল্যে শরবত বিতরণ

মোঃ তরিকুল ইসলাম, ভ্রাম্যমাণ প্রতিনিধি: জয়পুরহাটের কালাই উপজেলায় চলমান তীব্র দাবদাহে জনজীবন যখন বিপর্যস্ত, তখন পথচারী ও সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে কালাই আন নাজাত ফাউন্ডেশন। প্রতি বছরের ধারাবাহিকতায় এবারও সংগঠনটির উদ্যোগে এবং হুমায়ূন-হোসনেয়ারা ফাউন্ডেশনের সার্বিক সহযোগিতায় বিনামূল্যে ঠাণ্ডা শরবত বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩ জুন ২০২৬) সকাল থেকে দিনব্যাপী কালাই যাত্রীছাউনির সামনে এ কর্মসূচি পরিচালিত হয়। এ সময় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, পথচারী, শ্রমজীবী ও যাত্রীদের মাঝে ঠাণ্ডা শরবত বিতরণ করা হয়।
আয়োজকরা জানান, প্রচণ্ড গরমে মানুষের কষ্ট কিছুটা লাঘব করার উদ্দেশ্যে প্রতিবছরের মতো এবারও এ মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে। কর্মসূচিতে অংশগ্রহণকারী সাধারণ মানুষ এমন উদ্যোগকে স্বাগত জানান এবং আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
কর্মসূচির দায়িত্বে ছিলেন কালাই আন নাজাত ফাউন্ডেশনের সভাপতি মোঃ শাহিনুর রহমান, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী জিন্নাহ, প্রচার সম্পাদক মোঃ হাবিবুল হাসান এবং কার্যনির্বাহী সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের শিক্ষার্থী ফুয়াদ ইসলাম।
মানবিক ও জনকল্যাণমূলক এ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছেন আয়োজকরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার কৃতিসন্তান আব্দুল্লাহ আল ফারুক ২৫তম বিসিএস (পুলিশ) ফোরামের সাধারণ সম্পাদক নির্বাচিত

১

ডিএমপির মিডিয়া বিভাগের নতুন ডিসি আক্তার হোসেন

২

জাল টিপসই দিয়ে খাদ্যবান্ধবের ৪০০ বস্তা চাল আত্মসাতের চেষ্টা, ডিলার আটক

৩

তালাশ টিমের মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের বিরুদ্ধে ক্যান্সার গবেষক অধ্যক্ষ ডা. এস এম সরওয়ারের সংবাদ সম্মেলন ও তীব্র প্রতিবাদ

৪

বগুড়ায় সমবায় সমিতির মালিকের বিরুদ্ধে ১২ লাখ টাকার চেক জালিয়াতির লিগ্যাল নোটিশ

৫

এখনো আমি উঠে দাঁড়াই —মায়া এঞ্জুলো, অনুবাদ : আমি

৬

দিনাজপুরে OMS চাল-আটা বিক্রিতে ব্যাপক অনিয়ম: তদারককিহীন ডিলারদের স্বেচ্ছাচারিতা, নীরব কর্তৃপক্ষ ‎

৭

ঠাকুরগাঁওয়ে OMS ডিলার নিয়োগে অনিয়ম: চাল-আটা নিয়ে চরম ভোগান্তি ও ক্ষোভ

৮

‘মিলেমিশে খাওয়া’ হলো না, বরখাস্ত ৩ খাদ্য কর্মকর্তা

৯

ভাঙ্গুড়ায় নকল দুধ তৈরির কারখানায় অভিযান, এক ব্যক্তির কারাদণ্ড ও অর্থদণ্ড

১০

পাঁচবিবিতে উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

১১

ঠাকুরগাঁওয়ে অসহায় কৃষক পরিবারের ফসলের পরিচর্যা ও সংগ্রহে এগিয়ে এলো আনসার-ভিডিপি

১২

মুন্সিগঞ্জে ওএমএস চাল-আটা নিয়ে অনিয়ম, ডিলার,আটা মিলার ও খাদ্য কর্তৃপক্ষের যোগসাজোসে কালোবাজারি সিন্ডিকেট, হেনস্তার শিকার অনুসন্ধানী টিম 

১৩

মুগদা বড় মসজিদ সংলগ্ন উচ্ছেদকৃত স্থানে দোকান নির্মাণ

১৪

“পেশার আগে মানুষ: সাংবাদিক, পুলিশ ও শিক্ষকও হাসতে চান, বাঁচতে চান”

১৫

পরিবেশ সুরক্ষা ও সরকারের বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে অংশীদার হলো শিবগঞ্জ উপজেলা (বগুড়া) কল্যাণ সমিতি, ঢাকা।

১৬

টেকসই উন্নয়নে দক্ষ ব্যবস্থাপক অপরিহার্য: অতিথি গ্রুপের ম্যানেজার কর্মশালায় লায়ন সাইফুল ইসলাম সোহেল

১৭

পাবনায় ওএমএসের চাল-আটা কালোবাজারির অভিযোগে নারী ডিলারের বিরুদ্ধে এজাহার

১৮

রেশনিং ওএমএস চাল-আটা কালোবাজারে বিক্রিতে ডিলারদের বাধ্য করছেন অসাধু কর্মকর্তারা!

১৯

সাইবার সচেতনতা বাড়াতে কাজ করছেন তরুণ উদ্যোক্তা নাজমুল হক সজীব

২০