নিজস্ব প্রতিবেদক :ঢাকার সূত্রাপুর থানাধীন শুকলাল দাস লেন এলাকায় এক যুবকের অপমৃত্যুর ঘটনা ঘটেছে। নিহতের নাম ফয়সাল (৩২)। তিনি নাজির আহমেদের ছেলে এবং ওই এলাকার ৭৫ নম্বর শুকলাল দাস লেনের বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (১৮ ডিসেম্বর ২০২৫) বিকেল আনুমানিক সাড়ে ৩টার দিকে ফয়সাল নিজ বাড়ির দ্বিতীয় তলায় ফ্যানের সঙ্গে রশি পেঁচিয়ে আত্মহত্যা করেন। খবর পেয়ে সূত্রাপুর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।
প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা, পারিবারিক কলহের জের ধরে এ আত্মহত্যার ঘটনা ঘটে থাকতে পারে। তবে মৃত্যুর সঠিক কারণ জানতে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
মন্তব্য করুন