news editor
২ মে ২০২৬, ৭:২১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ঢাকা রেশনিং ডি-৭ এরিয়ায় ওএমএস ডিলার নিয়োগে ব্যাপক অনিয়ম: পলাতক শেখ হাসিনার নাম এখনো ব্যানারে

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর ঢাকা রেশনিং ওএমএস (Open Market Sale) ডি-৭ এরিয়াভুক্ত এলাকায় ডিলার নিয়োগ ও যাচাই-বাছাই প্রক্রিয়ায় চরম অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। আওয়ামী লীগ সরকারের পতনের দীর্ঘ সময় পার হলেও সংশ্লিষ্ট এলাকার ডিলার পয়েন্টগুলোতে এখনো ‘পলাতক’ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম সম্বলিত ব্যানার ও পোস্টার প্রদর্শিত হতে দেখা গেছে, যা নিয়ে জনমনে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

সরেজমিনে তদন্তে জানা গেছে, ডি-৭ এরিয়ার ওএমএস ডিলার নিয়োগের ক্ষেত্রে নীতিমালার তোয়াক্কা না করে রাজনৈতিক প্রভাব ও আর্থিক লেনদেনের মাধ্যমে যাচাই-বাছাই করা হয়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, অনেক যোগ্য আবেদনকারীকে বাদ দিয়ে অসাধু কর্মকর্তাদের যোগসাজশে এমন ব্যক্তিদের ডিলারশিপ দেওয়া হচ্ছে যাদের প্রয়োজনীয় নথিপত্র নেই। এমনকি নিয়মানুযায়ী হালনাগাদ ‘ট্রেড লাইসেন্স’ জমা না দিলেও রহস্যজনকভাবে তাদের নাম তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

এলাকাবাসীর দাবি, বর্তমান সরকারের কঠোর নির্দেশনা থাকা সত্ত্বেও ঢাকা রেশনিং অফিসের কিছু অসাধু কর্মকর্তা পুরনো সিন্ডিকেটের সঙ্গে হাত মিলিয়ে এই নিয়োগ প্রক্রিয়া নিয়ন্ত্রণ করছেন। শেখ হাসিনার নাম সম্বলিত ব্যানার যেখানে লেখা শেখ হাসিনার বাংলাদেশ,ক্ষুধা হবে নিরুদ্দেশ না সরানোকে প্রশাসনের ব্যর্থতা এবং একটি বিশেষ গোষ্ঠীর প্রতি আনুগত্য হিসেবে দেখছেন সচেতন মহল।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন ভুক্তভোগী বলেন, “আমরা বারবার ট্রেড লাইসেন্সসহ সব বৈধ কাগজপত্র নিয়েও হয়রানির শিকার হচ্ছি, অথচ রাজনৈতিক প্রভাবশালীদের কোনো কাগজ ছাড়াই অনুমোদন দেওয়া হচ্ছে। আমরা চাই উচ্চপর্যায়ের তদন্তের মাধ্যমে একটি সঠিক ও নিরপেক্ষ প্রতিবেদন দাখিল করা হোক।”

এই অনিয়মের বিষয়ে ঢাকা রেশনিং কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা হলে তারা বিষয়টি এড়িয়ে যান। তবে নাম প্রকাশ না করার শর্তে একজন কর্মচারী জানান, ডিলার পয়েন্ট থেকে বিতর্কিত ব্যানারগুলো দ্রুত সরিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে।

এলাকার সাধারণ মানুষ ও ওএমএস সুবিধাভোগীরা এই দুর্নীতি বন্ধে এবং যোগ্য ব্যক্তিদের ডিলার হিসেবে নিয়োগ দিতে খাদ্য মন্ত্রণালয় ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার কৃতিসন্তান আব্দুল্লাহ আল ফারুক ২৫তম বিসিএস (পুলিশ) ফোরামের সাধারণ সম্পাদক নির্বাচিত

১

ডিএমপির মিডিয়া বিভাগের নতুন ডিসি আক্তার হোসেন

২

জাল টিপসই দিয়ে খাদ্যবান্ধবের ৪০০ বস্তা চাল আত্মসাতের চেষ্টা, ডিলার আটক

৩

তালাশ টিমের মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের বিরুদ্ধে ক্যান্সার গবেষক অধ্যক্ষ ডা. এস এম সরওয়ারের সংবাদ সম্মেলন ও তীব্র প্রতিবাদ

৪

বগুড়ায় সমবায় সমিতির মালিকের বিরুদ্ধে ১২ লাখ টাকার চেক জালিয়াতির লিগ্যাল নোটিশ

৫

এখনো আমি উঠে দাঁড়াই —মায়া এঞ্জুলো, অনুবাদ : আমি

৬

দিনাজপুরে OMS চাল-আটা বিক্রিতে ব্যাপক অনিয়ম: তদারককিহীন ডিলারদের স্বেচ্ছাচারিতা, নীরব কর্তৃপক্ষ ‎

৭

ঠাকুরগাঁওয়ে OMS ডিলার নিয়োগে অনিয়ম: চাল-আটা নিয়ে চরম ভোগান্তি ও ক্ষোভ

৮

‘মিলেমিশে খাওয়া’ হলো না, বরখাস্ত ৩ খাদ্য কর্মকর্তা

৯

ভাঙ্গুড়ায় নকল দুধ তৈরির কারখানায় অভিযান, এক ব্যক্তির কারাদণ্ড ও অর্থদণ্ড

১০

পাঁচবিবিতে উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

১১

ঠাকুরগাঁওয়ে অসহায় কৃষক পরিবারের ফসলের পরিচর্যা ও সংগ্রহে এগিয়ে এলো আনসার-ভিডিপি

১২

মুন্সিগঞ্জে ওএমএস চাল-আটা নিয়ে অনিয়ম, ডিলার,আটা মিলার ও খাদ্য কর্তৃপক্ষের যোগসাজোসে কালোবাজারি সিন্ডিকেট, হেনস্তার শিকার অনুসন্ধানী টিম 

১৩

মুগদা বড় মসজিদ সংলগ্ন উচ্ছেদকৃত স্থানে দোকান নির্মাণ

১৪

“পেশার আগে মানুষ: সাংবাদিক, পুলিশ ও শিক্ষকও হাসতে চান, বাঁচতে চান”

১৫

পরিবেশ সুরক্ষা ও সরকারের বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে অংশীদার হলো শিবগঞ্জ উপজেলা (বগুড়া) কল্যাণ সমিতি, ঢাকা।

১৬

টেকসই উন্নয়নে দক্ষ ব্যবস্থাপক অপরিহার্য: অতিথি গ্রুপের ম্যানেজার কর্মশালায় লায়ন সাইফুল ইসলাম সোহেল

১৭

পাবনায় ওএমএসের চাল-আটা কালোবাজারির অভিযোগে নারী ডিলারের বিরুদ্ধে এজাহার

১৮

রেশনিং ওএমএস চাল-আটা কালোবাজারে বিক্রিতে ডিলারদের বাধ্য করছেন অসাধু কর্মকর্তারা!

১৯

সাইবার সচেতনতা বাড়াতে কাজ করছেন তরুণ উদ্যোক্তা নাজমুল হক সজীব

২০