news editor
১২ এপ্রিল ২০২৬, ২:১৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ঢাকা রেশনিং কার্যালয়ে ঘুষের মহোৎসব: ক্যাশ ও বিকাশে চলছে অবৈধ লেনদেন

নিজস্ব প্রতিবেদকঃ ঢাকা রেশনিং প্রধান নিয়ন্ত্রক কার্যালয় এখন ঘুষ ও দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে। অফিসের ভেতরে বসেই প্রকাশ্যে ঘুষের দরদাম এবং মোবাইল ব্যাংকিং সেবা ক্যাশ বিকাশের মাধ্যমে অর্থ লেনদেনের অভিযোগ উঠেছে দুই প্রভাবশালী কর্মচারীর বিরুদ্ধে। অভিযুক্তরা হলেন—প্রশাসন শাখার হিসাবরক্ষক মোহাম্মদ সাইদুল ইসলাম এবং নিয়ন্ত্রণ কক্ষের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক সৈকত মিয়া।

অভিযোগের বিবরণ:
অনুসন্ধানে জানা গেছে, সাধারণ সেবাগ্রহীতা এবং ওএমএস ডিলারদের বিভিন্ন ফাইল ছাড় করা ডি’ও (বিলি আদেশ)এবং প্রশাসনিক কাজ দ্রুত করে দেওয়ার নামে এই দুই কর্মচারী বড় অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছেন। অফিসের ডেস্কে বসেই তারা সরাসরি টাকা দাবি করেন এবং প্রমাণের ঝুঁকি এড়াতে অধিকাংশ ক্ষেত্রে বিকাশের মাধ্যমে ঘুষের টাকা গ্রহণ করেন। বিশেষ করে সৈকত মিয়া নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বে থাকার সুবাদে বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য আদান-প্রদান এবং ফাইল নিয়ন্ত্রণের মাধ্যমে এই সিন্ডিকেট পরিচালনা করছেন বলে অভিযোগ রয়েছে।

বিকাশে লেনদেন:
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ভুক্তভোগী জানিয়েছেন, নগদ টাকার পরিবর্তে তারা সাইদুল ও সৈকতকে নির্দিষ্ট কিছু বিকাশ নম্বরে টাকা পাঠাতে বাধ্য হন। অফিসের ভেতর বসে বসেই তারা এসব লেনদেন তদারকি করেন এবং টাকা পাওয়ার পরেই কেবল ফাইলের পরবর্তী কাজ সম্পন্ন হয়।

প্রকাশ্যে ঘুষ বাণিজ্য:
অফিসের ভেতরে বসেই তারা কীভাবে এ ধরনের অনৈতিক কাজ চালিয়ে যাচ্ছেন, তা নিয়ে সাধারণ কর্মচারী ও সেবাগ্রহীতাদের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে। ঘুষের টাকা না দিলে সাধারণ ফাইল মাসের পর মাস আটকে রাখা হয় বলে জানা গেছে।

কর্তৃপক্ষের বক্তব্য:এই বিষয়ে খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক এ, এইচ, এম কামরুজ্জামান বলেন,এ ব্যাপারে আমি কোনো বক্তব্য দেব না। আমাকে ডকুমেন্টস পাঠান,বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন। প্রমাণ সাপেক্ষে অভিযুক্ত মোহাম্মদ সাইদুল ইসলাম ও সৈকত মিয়ার বিরুদ্ধে বিভাগীয় কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার কৃতিসন্তান আব্দুল্লাহ আল ফারুক ২৫তম বিসিএস (পুলিশ) ফোরামের সাধারণ সম্পাদক নির্বাচিত

১

ডিএমপির মিডিয়া বিভাগের নতুন ডিসি আক্তার হোসেন

২

জাল টিপসই দিয়ে খাদ্যবান্ধবের ৪০০ বস্তা চাল আত্মসাতের চেষ্টা, ডিলার আটক

৩

তালাশ টিমের মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের বিরুদ্ধে ক্যান্সার গবেষক অধ্যক্ষ ডা. এস এম সরওয়ারের সংবাদ সম্মেলন ও তীব্র প্রতিবাদ

৪

বগুড়ায় সমবায় সমিতির মালিকের বিরুদ্ধে ১২ লাখ টাকার চেক জালিয়াতির লিগ্যাল নোটিশ

৫

এখনো আমি উঠে দাঁড়াই —মায়া এঞ্জুলো, অনুবাদ : আমি

৬

দিনাজপুরে OMS চাল-আটা বিক্রিতে ব্যাপক অনিয়ম: তদারককিহীন ডিলারদের স্বেচ্ছাচারিতা, নীরব কর্তৃপক্ষ ‎

৭

ঠাকুরগাঁওয়ে OMS ডিলার নিয়োগে অনিয়ম: চাল-আটা নিয়ে চরম ভোগান্তি ও ক্ষোভ

৮

‘মিলেমিশে খাওয়া’ হলো না, বরখাস্ত ৩ খাদ্য কর্মকর্তা

৯

ভাঙ্গুড়ায় নকল দুধ তৈরির কারখানায় অভিযান, এক ব্যক্তির কারাদণ্ড ও অর্থদণ্ড

১০

পাঁচবিবিতে উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

১১

ঠাকুরগাঁওয়ে অসহায় কৃষক পরিবারের ফসলের পরিচর্যা ও সংগ্রহে এগিয়ে এলো আনসার-ভিডিপি

১২

মুন্সিগঞ্জে ওএমএস চাল-আটা নিয়ে অনিয়ম, ডিলার,আটা মিলার ও খাদ্য কর্তৃপক্ষের যোগসাজোসে কালোবাজারি সিন্ডিকেট, হেনস্তার শিকার অনুসন্ধানী টিম 

১৩

মুগদা বড় মসজিদ সংলগ্ন উচ্ছেদকৃত স্থানে দোকান নির্মাণ

১৪

“পেশার আগে মানুষ: সাংবাদিক, পুলিশ ও শিক্ষকও হাসতে চান, বাঁচতে চান”

১৫

পরিবেশ সুরক্ষা ও সরকারের বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে অংশীদার হলো শিবগঞ্জ উপজেলা (বগুড়া) কল্যাণ সমিতি, ঢাকা।

১৬

টেকসই উন্নয়নে দক্ষ ব্যবস্থাপক অপরিহার্য: অতিথি গ্রুপের ম্যানেজার কর্মশালায় লায়ন সাইফুল ইসলাম সোহেল

১৭

পাবনায় ওএমএসের চাল-আটা কালোবাজারির অভিযোগে নারী ডিলারের বিরুদ্ধে এজাহার

১৮

রেশনিং ওএমএস চাল-আটা কালোবাজারে বিক্রিতে ডিলারদের বাধ্য করছেন অসাধু কর্মকর্তারা!

১৯

সাইবার সচেতনতা বাড়াতে কাজ করছেন তরুণ উদ্যোক্তা নাজমুল হক সজীব

২০