news editor
২৮ মে ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ঢাকা মহানগরীতে ওএমএস ডিলার নিয়োগে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েও বঞ্চিত আবেদন কারিগণ এবং লটারি ছাড়াই নিয়োগের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক : ঢাকা রেশনিং এলাকায় ওএমএস (ওপেন মার্কেট সেল) কর্মসূচির ডিলার নিয়োগে চরম অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ উঠেছে। সরকারি নীতিমালা তোয়াক্কা না করে কোনো ধরনের লটারি ছাড়াই ডিলার নিয়োগ চূড়ান্ত করার প্রক্রিয়া চলছে। সবচেয়ে চাঞ্চল্যকর তথ্য হলো, কোনো কোনো বিক্রয় কেন্দ্রে একক প্রার্থী হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার পরও বেশ কয়েকজন যোগ্য প্রার্থীকে নিয়োগপত্র দেওয়া হচ্ছে না। উল্টো নীতিমালার বাইরে গিয়ে দোকান বা স্থায়ী অবকাঠামো নেই—এমন ব্যক্তিদের ডিলার হিসেবে নাম তালিকায় অন্তর্ভুক্ত করার পাঁয়তারা চলছে।

ভুক্তভোগী প্রার্থী ও খাদ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, ঢাকা মহানগরের বিভিন্ন  ডিলার নিয়োগের জন্য গত বছর বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। নীতিমালা অনুযায়ী, একাধিক যোগ্য প্রার্থী থাকলে ও স্বচ্ছ  লটারির মাধ্যমে ডিলার নির্বাচনের বাধ্যবাধকতা রয়েছে। কিন্তু অনেক এলাকায় যাচাই-বাছাই শেষে স্ক্রুটিনিতে মাত্র একজন আবেদনকারী বৈধ ঘোষিত হন। নিয়ম অনুযায়ী ওই একক বৈধ আবেদনকারীকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করে দ্রুত নিয়োগপত্র প্রদান করার কথা। কিন্তু মাসের পর মাস পার হলেও রহস্যজনক কারণে তাদের নিয়োগ ঝুলিয়ে রাখা হয়েছে।

বঞ্চিত একাধিক আবেদনকারী ক্ষোভ প্রকাশ করে বলেন, “সব কাগজ ও শর্ত পূরণ করায় আমার বিক্রয় কেন্দ্রে আমি একমাত্র বৈধ আবেদনকারী ছিলাম। আমার কোনো প্রতিদ্বন্দ্বী ছিল না। কিন্তু এখন শুনছি রাজনৈতিক ও আর্থিক প্রভাব খাটিয়ে সম্পূর্ণ লটারি বিহীনভাবে ব্যাকডেটে অন্য কাউকে বসানোর চেষ্টা চলছে। আমাদের ফাইল আটকে রাখা হয়েছে।”

অনুসন্ধানে দেখা গেছে, ডিলার নিয়োগের অন্যতম প্রধান শর্ত হলো নির্দিষ্ট এলাকায় নিজস্ব বা ভাড়াকৃত  দোকান বা গোডাউন থাকতে হবে। অথচ খাদ্য অধিদপ্তরের একটি চক্র মোটা অঙ্কের অনৈতিক সুবিধা নিয়ে এমন কিছু ব্যক্তিকে লাইসেন্স দেওয়ার চূড়ান্ত তালিকায় রেখেছে, যাদের কোনো দোকান বা ব্যবস্থাপনাই নেই। “দোকানবিহীন” এসব ভুয়া ডিলার নিয়োগ পেলে সাধারণ মানুষ ন্যায্যমূল্যের চাল-আটা প্রাপ্তি থেকে বঞ্চিত হবে এবং রেশনিংয়ের চাল কালোবাজারে পাচার হওয়ার তীব্র আশঙ্কা রয়েছে।

খাদ্য অধিদপ্তরের নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা জানান, ডিলার নিয়োগের ক্ষেত্রে একটি সিন্ডিকেট কাজ করছে। তারা লটারি এড়াতে এবং নিজেদের পছন্দের মানুষকে সুবিধা দিতেই যোগ্য ও বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেতা প্রার্থীদের ফাইল আটকে কৃত্রিম জটিলতা তৈরি করছে।

এ বিষয়ে জানতে চাইলে কনজিউমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)-এর একজন প্রতিনিধি বলেন, “লটারি ছাড়া এবং দোকানবিহীন ডিলার নিয়োগ দেওয়া সম্পূর্ণ অবৈধ। এতে ওএমএস কর্মসূচির মূল উদ্দেশ্য ব্যাহত হবে। আমরা এই প্রক্রিয়ার সুষ্ঠু তদন্ত এবং বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত প্রকৃত ব্যবসায়ীদের অবিলম্বে নিয়োগ দেওয়ার দাবি জানাচ্ছি।”

এই অনিয়মের বিরুদ্ধে ক্ষুব্ধ প্রার্থীরা ইতিমধ্যেই খাদ্য মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন। দ্রুত সমাধান না হলে তারা আদালতের দ্বারস্থ হবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন।

ইতিমধ্যে একাধিক ব্যক্তিকে লটারি বিহীন নিয়োগ দেওয়া হয়েছে তাদের বিষয়ে বিস্তারিত দ্বিতীয় পর্বে দেখতে চোখ রাখুন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাভারে ৪ সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা ও মিথ্যা মামলায় কারাগারে প্রেরণের প্রতিবাদে সংবাদ সম্মেলন ‎

১

বগুড়ার কৃতিসন্তান আব্দুল্লাহ আল ফারুক ২৫তম বিসিএস (পুলিশ) ফোরামের সাধারণ সম্পাদক নির্বাচিত

২

ডিএমপির মিডিয়া বিভাগের নতুন ডিসি আক্তার হোসেন

৩

জাল টিপসই দিয়ে খাদ্যবান্ধবের ৪০০ বস্তা চাল আত্মসাতের চেষ্টা, ডিলার আটক

৪

তালাশ টিমের মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের বিরুদ্ধে ক্যান্সার গবেষক অধ্যক্ষ ডা. এস এম সরওয়ারের সংবাদ সম্মেলন ও তীব্র প্রতিবাদ

৫

বগুড়ায় সমবায় সমিতির মালিকের বিরুদ্ধে ১২ লাখ টাকার চেক জালিয়াতির লিগ্যাল নোটিশ

৬

এখনো আমি উঠে দাঁড়াই —মায়া এঞ্জুলো, অনুবাদ : আমি

৭

দিনাজপুরে OMS চাল-আটা বিক্রিতে ব্যাপক অনিয়ম: তদারককিহীন ডিলারদের স্বেচ্ছাচারিতা, নীরব কর্তৃপক্ষ ‎

৮

ঠাকুরগাঁওয়ে OMS ডিলার নিয়োগে অনিয়ম: চাল-আটা নিয়ে চরম ভোগান্তি ও ক্ষোভ

৯

‘মিলেমিশে খাওয়া’ হলো না, বরখাস্ত ৩ খাদ্য কর্মকর্তা

১০

ভাঙ্গুড়ায় নকল দুধ তৈরির কারখানায় অভিযান, এক ব্যক্তির কারাদণ্ড ও অর্থদণ্ড

১১

পাঁচবিবিতে উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

১২

ঠাকুরগাঁওয়ে অসহায় কৃষক পরিবারের ফসলের পরিচর্যা ও সংগ্রহে এগিয়ে এলো আনসার-ভিডিপি

১৩

মুন্সিগঞ্জে ওএমএস চাল-আটা নিয়ে অনিয়ম, ডিলার,আটা মিলার ও খাদ্য কর্তৃপক্ষের যোগসাজোসে কালোবাজারি সিন্ডিকেট, হেনস্তার শিকার অনুসন্ধানী টিম 

১৪

মুগদা বড় মসজিদ সংলগ্ন উচ্ছেদকৃত স্থানে দোকান নির্মাণ

১৫

“পেশার আগে মানুষ: সাংবাদিক, পুলিশ ও শিক্ষকও হাসতে চান, বাঁচতে চান”

১৬

পরিবেশ সুরক্ষা ও সরকারের বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে অংশীদার হলো শিবগঞ্জ উপজেলা (বগুড়া) কল্যাণ সমিতি, ঢাকা।

১৭

টেকসই উন্নয়নে দক্ষ ব্যবস্থাপক অপরিহার্য: অতিথি গ্রুপের ম্যানেজার কর্মশালায় লায়ন সাইফুল ইসলাম সোহেল

১৮

পাবনায় ওএমএসের চাল-আটা কালোবাজারির অভিযোগে নারী ডিলারের বিরুদ্ধে এজাহার

১৯

রেশনিং ওএমএস চাল-আটা কালোবাজারে বিক্রিতে ডিলারদের বাধ্য করছেন অসাধু কর্মকর্তারা!

২০