news editor
২২ ডিসেম্বর ২০২৫, ৯:০২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ডিআরইউ সদস্যদের জন্য ইনকাম ট্যাক্স রিটার্ন দাখিল সাপোর্টিং বুথের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক:ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সদস্যদের জন্য “ইনকাম ট্যাক্স রিটার্ন দাখিল সাপোর্টিং বুথ” উদ্বোধন করা হয়েছে। রোববার (২১ ডিসেম্বর, ২০২৫) ডিআরইউ’র শফিকুল কবির মিলনায়তনে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আব্দুর রহমান খান আনুষ্ঠানিকভাবে এ বুথের উদ্বোধন করেন।ডিআরইউ’র সভাপতি আবু সালেহ আকনের সভাপতিত্বে সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের অর্থ সম্পাদক নিয়াজ মাহমুদ সোহেল।অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এনবিআরের চেয়ারম্যান মো. আব্দুর রহমান খান বলেন, “অনলাইনে রিটার্ন দাখিলের সময় ব্যাংকের তথ্য দিলে ভয়ের কিছু নেই। আমরা কারো ব্যাংক লেনদেন বা ব্যক্তিগত তথ্য দেখি না। তবে তদন্তের প্রয়োজনে আমাদের গোয়েন্দা বিভাগ আইন অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারে। তাই নিয়মতান্ত্রিকভাবে অনলাইনে রিটার্ন দাখিল করলে ভয়ের কোনো কারণ নেই।”তিনি আরও বলেন, ডিআরইউ’র পক্ষ থেকে ইনকাম ট্যাক্স রিটার্ন দাখিলে সহায়তার জন্য সাপোর্টিং বুথ স্থাপনের উদ্যোগ প্রশংসনীয়। সম্প্রতি কর বিষয়ে প্রধান উপদেষ্টার দিকনির্দেশনার কথাও উল্লেখ করেন এনবিআর চেয়ারম্যান। তিনি বলেন, “অনলাইনে ট্যাক্স দেওয়ার ক্ষেত্রে কোনো জটিলতা নেই। সঠিক ও নিয়মতান্ত্রিকভাবে তথ্য দিলে সমস্যা হওয়ার কথা নয়। তবে কেউ ভুল তথ্য দিলে বা হিসাবের গরমিল হলে দায়ভার সংশ্লিষ্ট ব্যক্তির ওপর বর্তাবে।”এনবিআরের চেয়ারম্যান জানান, বর্তমানে সবার জন্য অনলাইনে রিটার্ন দাখিলের সুযোগ রয়েছে। তবে বয়স্ক করদাতাদের জন্য ম্যানুয়ালি রিটার্ন দাখিলের ব্যবস্থাও চালু আছে। তিনি বলেন, “এখনও ভ্যাট কাগজে নেওয়া হচ্ছে, তবে আগামী বছর থেকে ভ্যাটও সম্পূর্ণ অনলাইনে নেওয়া হবে। অনলাইনে কর বা ভ্যাট দাখিলে ভয় পাওয়ার কিছু নেই। কিন্তু কেউ যদি ইচ্ছাকৃতভাবে ভুল তথ্য দেন এবং তা পরে ধরা পড়ে, তাহলে তাকে আইনি জটিলতায় পড়তে হবে।”

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার কৃতিসন্তান আব্দুল্লাহ আল ফারুক ২৫তম বিসিএস (পুলিশ) ফোরামের সাধারণ সম্পাদক নির্বাচিত

১

ডিএমপির মিডিয়া বিভাগের নতুন ডিসি আক্তার হোসেন

২

জাল টিপসই দিয়ে খাদ্যবান্ধবের ৪০০ বস্তা চাল আত্মসাতের চেষ্টা, ডিলার আটক

৩

তালাশ টিমের মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের বিরুদ্ধে ক্যান্সার গবেষক অধ্যক্ষ ডা. এস এম সরওয়ারের সংবাদ সম্মেলন ও তীব্র প্রতিবাদ

৪

বগুড়ায় সমবায় সমিতির মালিকের বিরুদ্ধে ১২ লাখ টাকার চেক জালিয়াতির লিগ্যাল নোটিশ

৫

এখনো আমি উঠে দাঁড়াই —মায়া এঞ্জুলো, অনুবাদ : আমি

৬

দিনাজপুরে OMS চাল-আটা বিক্রিতে ব্যাপক অনিয়ম: তদারককিহীন ডিলারদের স্বেচ্ছাচারিতা, নীরব কর্তৃপক্ষ ‎

৭

ঠাকুরগাঁওয়ে OMS ডিলার নিয়োগে অনিয়ম: চাল-আটা নিয়ে চরম ভোগান্তি ও ক্ষোভ

৮

‘মিলেমিশে খাওয়া’ হলো না, বরখাস্ত ৩ খাদ্য কর্মকর্তা

৯

ভাঙ্গুড়ায় নকল দুধ তৈরির কারখানায় অভিযান, এক ব্যক্তির কারাদণ্ড ও অর্থদণ্ড

১০

পাঁচবিবিতে উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

১১

ঠাকুরগাঁওয়ে অসহায় কৃষক পরিবারের ফসলের পরিচর্যা ও সংগ্রহে এগিয়ে এলো আনসার-ভিডিপি

১২

মুন্সিগঞ্জে ওএমএস চাল-আটা নিয়ে অনিয়ম, ডিলার,আটা মিলার ও খাদ্য কর্তৃপক্ষের যোগসাজোসে কালোবাজারি সিন্ডিকেট, হেনস্তার শিকার অনুসন্ধানী টিম 

১৩

মুগদা বড় মসজিদ সংলগ্ন উচ্ছেদকৃত স্থানে দোকান নির্মাণ

১৪

“পেশার আগে মানুষ: সাংবাদিক, পুলিশ ও শিক্ষকও হাসতে চান, বাঁচতে চান”

১৫

পরিবেশ সুরক্ষা ও সরকারের বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে অংশীদার হলো শিবগঞ্জ উপজেলা (বগুড়া) কল্যাণ সমিতি, ঢাকা।

১৬

টেকসই উন্নয়নে দক্ষ ব্যবস্থাপক অপরিহার্য: অতিথি গ্রুপের ম্যানেজার কর্মশালায় লায়ন সাইফুল ইসলাম সোহেল

১৭

পাবনায় ওএমএসের চাল-আটা কালোবাজারির অভিযোগে নারী ডিলারের বিরুদ্ধে এজাহার

১৮

রেশনিং ওএমএস চাল-আটা কালোবাজারে বিক্রিতে ডিলারদের বাধ্য করছেন অসাধু কর্মকর্তারা!

১৯

সাইবার সচেতনতা বাড়াতে কাজ করছেন তরুণ উদ্যোক্তা নাজমুল হক সজীব

২০