news editor
৩০ মে ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জেলখানার চার দেয়ালের মধ্যেও ঈদের আনন্দ বিশেষ খাবার, স্বজনদের খাবার ও ফ্রি ফোনকলে উচ্ছ্বসিত বন্দিরা

উজ্জ্বল হাসান আকন্দ : পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গাইবান্ধা জেলা কারাগারে থাকা কয়েদি ও হাজতিদের জন্য নেওয়া হয়েছিল নানা আয়োজন। বিশেষ খাবার পরিবেশন, স্বজনদের পাঠানো খাবার গ্রহণের সুযোগ, বিনামূল্যে ফোনে কথা বলার ব্যবস্থা এবং ধর্মীয় কর্মসূচির মধ্য দিয়ে কারাগারের ভেতরেই ঈদের আনন্দ ভাগাভাগি করেছেন বন্দিরা।

গাইবান্ধা জেলা কারাগারের জেলার আতিক জানান, বর্তমানে কারাগারটিতে মোট ৪৭১ জন কয়েদি ও হাজতি রয়েছেন। এর মধ্যে ১৫ জন নারী এবং বাকিরা পুরুষ। অথচ কারাগারটির ধারণক্ষমতা ২১২ জন। এর মধ্যে ২০০ জন পুরুষ ও ১২ জন নারী বন্দির থাকার ব্যবস্থা রয়েছে।

তিনি জানান, ঈদ উপলক্ষে বন্দিদের জন্য বিশেষ খাবারের ব্যবস্থা করা হয়। সকালে পরিবেশন করা হয় পায়েশ ও মুড়ি। দুপুরের খাবারে ছিল পোলাও, মুরগির রোস্ট, কোল্ড ড্রিংকস, মিষ্টি, পান-সুপারি। যারা মুরগির মাংস খান না, তাদের জন্য ছাগলের মাংসের ব্যবস্থাও করা হয়। রাতের খাবারে পরিবেশন করা হয় রুই মাছ, আলুর দম ও সাদা ভাত।

জেলার আতিক আরও জানান, ঈদের দিন থেকে পরবর্তী তিন দিনের মধ্যে যেকোনো একদিন বন্দিদের স্বজনদের মাধ্যমে বাইরের খাবার দেওয়ার সুযোগ রাখা হয়েছে। এছাড়া ঈদের দিনে প্রত্যেক বন্দিকে বিনামূল্যে পাঁচ মিনিট করে ফোনে কথা বলার সুযোগ দেওয়া হয়, যা তাদের পরিবার-পরিজনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে সহায়তা করেছে।

কারাগার প্রাঙ্গণেই অনুষ্ঠিত হয় ঈদের জামাত। ইসলামিক ফাউন্ডেশনের নিয়মিত ইমামের ইমামতিতে বন্দিরা ঈদের নামাজ আদায় করেন। বাইরের কোনো সাংস্কৃতিক শিল্পীর অংশগ্রহণ না থাকলেও বন্দিরা নিজেদের মধ্যে বিভিন্ন আয়োজন ও আনন্দ-উল্লাসের মাধ্যমে ঈদ উদযাপন করেন।

কারাগারে দেখা করতে আসা আল-আমিন নামে এক দর্শনার্থী বলেন, “আমার শ্যালকের সঙ্গে দেখা করতে এসেছি। তার জন্য বাড়ি থেকে খাবার নিয়ে এসেছি। ঈদের দিন পরিবারের সদস্যরাও তার সঙ্গে ফোনে কথা বলতে পেরেছে, এতে সে অনেক খুশি হয়েছে।”

জেলার আতিক বলেন, “কারাগারে অবস্থানরত বন্দিদের মধ্যেও ঈদের আনন্দ পৌঁছে দিতে সরকার ও কারা কর্তৃপক্ষের পক্ষ থেকে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। ধর্মীয় ও মানবিক পরিবেশে তারা যেন উৎসবটি উদযাপন করতে পারেন, সে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।”

কারা সূত্রে জানা গেছে, ঈদের দিনে এমন আয়োজন বন্দিদের মাঝে স্বস্তি ও আনন্দের অনুভূতি সৃষ্টি করেছে। চার দেয়ালের ভেতর বন্দিজীবন কাটালেও ঈদের আনন্দ থেকে বঞ্চিত হননি গাইবান্ধা জেলা কারাগারের বন্দিরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার কৃতিসন্তান আব্দুল্লাহ আল ফারুক ২৫তম বিসিএস (পুলিশ) ফোরামের সাধারণ সম্পাদক নির্বাচিত

১

ডিএমপির মিডিয়া বিভাগের নতুন ডিসি আক্তার হোসেন

২

জাল টিপসই দিয়ে খাদ্যবান্ধবের ৪০০ বস্তা চাল আত্মসাতের চেষ্টা, ডিলার আটক

৩

তালাশ টিমের মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের বিরুদ্ধে ক্যান্সার গবেষক অধ্যক্ষ ডা. এস এম সরওয়ারের সংবাদ সম্মেলন ও তীব্র প্রতিবাদ

৪

বগুড়ায় সমবায় সমিতির মালিকের বিরুদ্ধে ১২ লাখ টাকার চেক জালিয়াতির লিগ্যাল নোটিশ

৫

এখনো আমি উঠে দাঁড়াই —মায়া এঞ্জুলো, অনুবাদ : আমি

৬

দিনাজপুরে OMS চাল-আটা বিক্রিতে ব্যাপক অনিয়ম: তদারককিহীন ডিলারদের স্বেচ্ছাচারিতা, নীরব কর্তৃপক্ষ ‎

৭

ঠাকুরগাঁওয়ে OMS ডিলার নিয়োগে অনিয়ম: চাল-আটা নিয়ে চরম ভোগান্তি ও ক্ষোভ

৮

‘মিলেমিশে খাওয়া’ হলো না, বরখাস্ত ৩ খাদ্য কর্মকর্তা

৯

ভাঙ্গুড়ায় নকল দুধ তৈরির কারখানায় অভিযান, এক ব্যক্তির কারাদণ্ড ও অর্থদণ্ড

১০

পাঁচবিবিতে উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

১১

ঠাকুরগাঁওয়ে অসহায় কৃষক পরিবারের ফসলের পরিচর্যা ও সংগ্রহে এগিয়ে এলো আনসার-ভিডিপি

১২

মুন্সিগঞ্জে ওএমএস চাল-আটা নিয়ে অনিয়ম, ডিলার,আটা মিলার ও খাদ্য কর্তৃপক্ষের যোগসাজোসে কালোবাজারি সিন্ডিকেট, হেনস্তার শিকার অনুসন্ধানী টিম 

১৩

মুগদা বড় মসজিদ সংলগ্ন উচ্ছেদকৃত স্থানে দোকান নির্মাণ

১৪

“পেশার আগে মানুষ: সাংবাদিক, পুলিশ ও শিক্ষকও হাসতে চান, বাঁচতে চান”

১৫

পরিবেশ সুরক্ষা ও সরকারের বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে অংশীদার হলো শিবগঞ্জ উপজেলা (বগুড়া) কল্যাণ সমিতি, ঢাকা।

১৬

টেকসই উন্নয়নে দক্ষ ব্যবস্থাপক অপরিহার্য: অতিথি গ্রুপের ম্যানেজার কর্মশালায় লায়ন সাইফুল ইসলাম সোহেল

১৭

পাবনায় ওএমএসের চাল-আটা কালোবাজারির অভিযোগে নারী ডিলারের বিরুদ্ধে এজাহার

১৮

রেশনিং ওএমএস চাল-আটা কালোবাজারে বিক্রিতে ডিলারদের বাধ্য করছেন অসাধু কর্মকর্তারা!

১৯

সাইবার সচেতনতা বাড়াতে কাজ করছেন তরুণ উদ্যোক্তা নাজমুল হক সজীব

২০