news editor
৫ জুন ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জয়পুরহাটে পৃথক দুর্ঘটনায় দুই শিশুর মৃত্যু, শোকে স্তব্ধ দুই পরিবার

মোঃ তরিকুল ইসলাম, ভ্রাম্যমাণ প্রতিনিধি: জয়পুরহাটের পাঁচবিবি ও কালাই উপজেলায় পৃথক দুর্ঘটনায় দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৪ জুন ২০২৬) সকালে ঘটে যাওয়া এসব ঘটনায় দুই পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।

পাঁচবিবি উপজেলার দরগাপাড়ায় পিকনিকের বাসের ধাক্কায় হামিম হোসেন (৩) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সকাল ৯টার দিকে পাঁচবিবি-হিলি সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত হামিম ওই এলাকার দর্জি মো. শফিকুল ইসলামের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, হামিমের মা বাড়ির পাশের সড়কের অপর পাশে রোদে ধান শুকাতে দিয়েছিলেন। এ সময় হামিম বাড়ি থেকে মায়ের কাছে যাওয়ার জন্য রাস্তা পার হওয়ার চেষ্টা করলে রাজশাহী-নওগাঁ অঞ্চল থেকে উত্তরাঞ্চলের একটি পিকনিক স্পটের উদ্দেশে দ্রুতগতিতে যাওয়া একটি বাস তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর বাসটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। এ সময় নিহত শিশুর স্বজন ও এলাকাবাসী কান্নায় ভেঙে পড়েন।
অপরদিকে, কালাই পৌরসভার আওড়া কালিমোহর গ্রামে পুকুরের পানিতে ডুবে জোবায়ের (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত জোবায়ের স্থানীয় বাসিন্দা মো. জুয়েলের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ৯টার দিকে পরিবারের সদস্যদের অগোচরে বাড়ির আঙিনায় খেলছিল জোবায়ের। একপর্যায়ে সবার চোখ ফাঁকি দিয়ে বাড়ির পাশের পুকুরে পড়ে যায় সে। পরে পরিবারের লোকজন শিশুটিকে খুঁজতে শুরু করলে পুকুরের পানিতে ভাসতে দেখে দ্রুত উদ্ধার করেন।
উদ্ধারের পর তাকে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
পৃথক এ দুই মর্মান্তিক ঘটনায় নিহত শিশুদের পরিবার ও স্বজনদের মধ্যে শোকের মাতম নেমে এসেছে। একমাত্র সন্তান জোবায়েরকে হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন তার বাবা-মা। অন্যদিকে হামিমের অকাল মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয়রা বলেন, সড়ক ও জলাশয়ের পাশে শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে অভিভাবকদের আরও সচেতন ও সতর্ক হওয়া প্রয়োজন। বিশেষ করে বর্ষা মৌসুমে বাড়ির আশপাশের পুকুর ও জলাশয় শিশুদের জন্য বড় ঝুঁকি হয়ে ওঠে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুন্সিগঞ্জে ওএমএস চাল-আটা নিয়ে অনিয়ম, ডিলার,আটা মিলার ও খাদ্য কর্তৃপক্ষের যোগসাজোসে কালোবাজারি সিন্ডিকেট, হেনস্তার শিকার অনুসন্ধানী টিম 

মুগদা বড় মসজিদ সংলগ্ন উচ্ছেদকৃত স্থানে দোকান নির্মাণ

“পেশার আগে মানুষ: সাংবাদিক, পুলিশ ও শিক্ষকও হাসতে চান, বাঁচতে চান”

পরিবেশ সুরক্ষা ও সরকারের বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে অংশীদার হলো শিবগঞ্জ উপজেলা (বগুড়া) কল্যাণ সমিতি, ঢাকা।

টেকসই উন্নয়নে দক্ষ ব্যবস্থাপক অপরিহার্য: অতিথি গ্রুপের ম্যানেজার কর্মশালায় লায়ন সাইফুল ইসলাম সোহেল

পাবনায় ওএমএসের চাল-আটা কালোবাজারির অভিযোগে নারী ডিলারের বিরুদ্ধে এজাহার

রেশনিং ওএমএস চাল-আটা কালোবাজারে বিক্রিতে ডিলারদের বাধ্য করছেন অসাধু কর্মকর্তারা!

সাইবার সচেতনতা বাড়াতে কাজ করছেন তরুণ উদ্যোক্তা নাজমুল হক সজীব

খাদ্য অধিদপ্তরের অদৃশ্য শক্তির বলে কুষ্টিয়া ফেলে সিরাজগঞ্জে যোগদানের নেপথ্যে কী?

হাইওয়ে পুলিশের প্রধান হিসেবে যোগ দিলেন নন্দীগ্রামের কৃতি সন্তান ফারুক আহমেদ

১০

মায়ের মৃত্যুকে পরিকল্পিত হত্যাকাণ্ড দাবি করে দোষীদের শাস্তির চায় সন্তানরা

১১

বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ, জয়পুরহাট সাংগঠনিক জেলার উদ্যোগে যুব সমাবেশ-২০২৬ অনুষ্ঠিত

১২

এইচএসসির প্রথম দিনে কুমিল্লা বোর্ডে অনুপস্থিত ১৭৯৫ পরীক্ষার্থী, বহিষ্কার ১

১৩

গাইবান্ধার রুমন হত্যা মামলার প্রধান দুই আসামি গাজীপুর থেকে গ্রেফতার

১৪

বগুড়ার সাবগ্রাম ইউনিয়নে ভিডব্লিউবি কার্ডধারীদের মাঝে চাল বিতরণ উদ্বোধন

১৫

কুমিল্লায় নবাগত ডিসি রোজি আক্তারকে ফুলেল শুভেচ্ছা, বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্টের মতবিনিময়

১৬

ব্র্যাক মাইক্রোফাইন্যান্স এর অর্থায়নে চকরিয়ায় বিনামূল্যে গাছের চারা বিতরণ

১৭

ঈদগাঁওয়ে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ

১৮

মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় থুপসারা সেলিমীয়া দাখিল মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

১৯

ছাতকে বালু উত্তোলনের মহোৎসব, কোটি টাকার সিন্ডিকেটের অভিযোগ

২০