news editor
৪ মে ২০২৬, ২:১১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

গ্রামজুড়ে হেপাটাইটিস ‘এ’ ভাইরাসে শতাধিক আক্রান্ত, আতঙ্কে এলাকাবাসী

রহমত আরিফ ঠাকুরগাঁও: ঠাকুরগাঁও সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নে হঠাৎ করেই হেপাটাইটিস ‘এ’ ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। পল্লী বিদ্যুৎ বাজার সংলগ্ন মাছুয়ার পাড়া গ্রামে কয়েক দিনের ব্যবধানে শিশু, নারী ও পুরুষসহ প্রায় শতাধিক মানুষ এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। এলাকায় এই রোগের বিস্তার ঘটায় সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।

স্থানীয়রা জানান, কয়েক দিন আগে সুজন দাসের ১৪ বছর বয়সী ছেলে ওম প্রথম আক্রান্ত হওয়ার পর ধীরে ধীরে রোগটি পুরো এলাকায় ছড়িয়ে পড়ে। বর্তমানে আক্রান্তদের মধ্যে জ্বর, চরম দুর্বলতা এবং চোখ-মুখ হলুদ হয়ে যাওয়ার মতো উপসর্গ দেখা দিচ্ছে। যদিও অনেকে চিকিৎসা নিয়ে সুস্থ হচ্ছেন, তবে প্রতিদিন নতুন নতুন রোগী বাড়তে থাকায় পরিস্থিতি উদ্বেগজনক হয়ে উঠেছে।

অভয় নামের এক সুস্থ হওয়া রোগী জানান, ঝাড়ফুঁকের মতো কুসংস্কারে না গিয়ে তারা ডাক্তারের শরণাপন্ন হয়ে সুস্থ হয়েছেন, কিন্তু এলাকায় রোগীর সংখ্যা কমা নিয়ে তারা শঙ্কিত।

ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মেডিসিন কনসালটেন্ট ডা. হাবিব-ই-রসুল (লিটন) জানান, ওই এলাকা থেকে আসা রোগীদের পরীক্ষায় অধিকাংশই হেপাটাইটিস ‘এ’ ভাইরাসে আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন। দূষিত পানি ও অস্বাস্থ্যকর পরিবেশ এই ভাইরাস ছড়ানোর প্রধান কারণ হতে পারে বলে তিনি মন্তব্য করেন। বিষয়টি ইতোমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার কৃতিসন্তান আব্দুল্লাহ আল ফারুক ২৫তম বিসিএস (পুলিশ) ফোরামের সাধারণ সম্পাদক নির্বাচিত

১

ডিএমপির মিডিয়া বিভাগের নতুন ডিসি আক্তার হোসেন

২

জাল টিপসই দিয়ে খাদ্যবান্ধবের ৪০০ বস্তা চাল আত্মসাতের চেষ্টা, ডিলার আটক

৩

তালাশ টিমের মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের বিরুদ্ধে ক্যান্সার গবেষক অধ্যক্ষ ডা. এস এম সরওয়ারের সংবাদ সম্মেলন ও তীব্র প্রতিবাদ

৪

বগুড়ায় সমবায় সমিতির মালিকের বিরুদ্ধে ১২ লাখ টাকার চেক জালিয়াতির লিগ্যাল নোটিশ

৫

এখনো আমি উঠে দাঁড়াই —মায়া এঞ্জুলো, অনুবাদ : আমি

৬

দিনাজপুরে OMS চাল-আটা বিক্রিতে ব্যাপক অনিয়ম: তদারককিহীন ডিলারদের স্বেচ্ছাচারিতা, নীরব কর্তৃপক্ষ ‎

৭

ঠাকুরগাঁওয়ে OMS ডিলার নিয়োগে অনিয়ম: চাল-আটা নিয়ে চরম ভোগান্তি ও ক্ষোভ

৮

‘মিলেমিশে খাওয়া’ হলো না, বরখাস্ত ৩ খাদ্য কর্মকর্তা

৯

ভাঙ্গুড়ায় নকল দুধ তৈরির কারখানায় অভিযান, এক ব্যক্তির কারাদণ্ড ও অর্থদণ্ড

১০

পাঁচবিবিতে উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

১১

ঠাকুরগাঁওয়ে অসহায় কৃষক পরিবারের ফসলের পরিচর্যা ও সংগ্রহে এগিয়ে এলো আনসার-ভিডিপি

১২

মুন্সিগঞ্জে ওএমএস চাল-আটা নিয়ে অনিয়ম, ডিলার,আটা মিলার ও খাদ্য কর্তৃপক্ষের যোগসাজোসে কালোবাজারি সিন্ডিকেট, হেনস্তার শিকার অনুসন্ধানী টিম 

১৩

মুগদা বড় মসজিদ সংলগ্ন উচ্ছেদকৃত স্থানে দোকান নির্মাণ

১৪

“পেশার আগে মানুষ: সাংবাদিক, পুলিশ ও শিক্ষকও হাসতে চান, বাঁচতে চান”

১৫

পরিবেশ সুরক্ষা ও সরকারের বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে অংশীদার হলো শিবগঞ্জ উপজেলা (বগুড়া) কল্যাণ সমিতি, ঢাকা।

১৬

টেকসই উন্নয়নে দক্ষ ব্যবস্থাপক অপরিহার্য: অতিথি গ্রুপের ম্যানেজার কর্মশালায় লায়ন সাইফুল ইসলাম সোহেল

১৭

পাবনায় ওএমএসের চাল-আটা কালোবাজারির অভিযোগে নারী ডিলারের বিরুদ্ধে এজাহার

১৮

রেশনিং ওএমএস চাল-আটা কালোবাজারে বিক্রিতে ডিলারদের বাধ্য করছেন অসাধু কর্মকর্তারা!

১৯

সাইবার সচেতনতা বাড়াতে কাজ করছেন তরুণ উদ্যোক্তা নাজমুল হক সজীব

২০