news editor
১৩ মে ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গোবিন্দগঞ্জে বাসে তল্লাশি: ৩০ বোতল ফেয়ারডিলসহ গ্রেফতার ২

আঃ রাজ্জাক সরকার,গাইবান্ধা : গাইবান্ধার গোবিন্দগঞ্জে পুলিশি অভিযানে ৩০ বোতল নিষিদ্ধ মাদক ‘ফেয়ারডিল’সহ দুইজন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (১২ মে) রাত ১০টা ৫৫ মিনিটে উপজেলার কামারদহ ইউনিয়নের চাপড়ীগঞ্জ পেপার মিলস সংলগ্ন রংপুর-ঢাকা মহাসড়কে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, গোবিন্দগঞ্জ থানার এসআই নজরুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ মাদকবিরোধী নিয়মিত ডিউটি পালন করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে কামারদহ ইউনিয়নের চাপড়ীগঞ্জ পেপার মিলসের পূর্ব পাশে মহাসড়কে চেকপোস্ট বসিয়ে তল্লাশি শুরু করেন তারা। এসময় কুড়িগ্রাম থেকে গাজীপুরগামী ‘ফাইভ স্টার পরিবহন’ (রেজিঃ নং-ঢাকা মেট্রো-ব-১৫-৪৯৪৬) নামের একটি যাত্রীবাহী বাস থামিয়ে তল্লাশি করা হয়। তল্লাশিকালে ওই বাসের যাত্রী মোছাঃ পান্না আক্তার ও মোঃ জাহাঙ্গীর আলমের হেফাজত থেকে ৩০ বোতল নিষিদ্ধ ফেয়ারডিল উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— টাঙ্গাইল জেলার ঘাটাইল থানার বিরাহীমপুর (স্থায়ী গ্রাম- পূর্ব পাকুটিয়া) এলাকার মোঃ হাবিবুর রহমানের স্ত্রী মোছাঃ পান্না আক্তার (২৫) এবং কুড়িগ্রাম সদর থানার চর টাপু ভোলাকোপা গ্রামের মোঃ হযরত আলীর ছেলে মোঃ জাহাঙ্গীর আলম (৩৫)।
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন একটি মামলা দায়ের করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাভারে ৪ সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা ও মিথ্যা মামলায় কারাগারে প্রেরণের প্রতিবাদে সংবাদ সম্মেলন ‎

১

বগুড়ার কৃতিসন্তান আব্দুল্লাহ আল ফারুক ২৫তম বিসিএস (পুলিশ) ফোরামের সাধারণ সম্পাদক নির্বাচিত

২

ডিএমপির মিডিয়া বিভাগের নতুন ডিসি আক্তার হোসেন

৩

জাল টিপসই দিয়ে খাদ্যবান্ধবের ৪০০ বস্তা চাল আত্মসাতের চেষ্টা, ডিলার আটক

৪

তালাশ টিমের মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের বিরুদ্ধে ক্যান্সার গবেষক অধ্যক্ষ ডা. এস এম সরওয়ারের সংবাদ সম্মেলন ও তীব্র প্রতিবাদ

৫

বগুড়ায় সমবায় সমিতির মালিকের বিরুদ্ধে ১২ লাখ টাকার চেক জালিয়াতির লিগ্যাল নোটিশ

৬

এখনো আমি উঠে দাঁড়াই —মায়া এঞ্জুলো, অনুবাদ : আমি

৭

দিনাজপুরে OMS চাল-আটা বিক্রিতে ব্যাপক অনিয়ম: তদারককিহীন ডিলারদের স্বেচ্ছাচারিতা, নীরব কর্তৃপক্ষ ‎

৮

ঠাকুরগাঁওয়ে OMS ডিলার নিয়োগে অনিয়ম: চাল-আটা নিয়ে চরম ভোগান্তি ও ক্ষোভ

৯

‘মিলেমিশে খাওয়া’ হলো না, বরখাস্ত ৩ খাদ্য কর্মকর্তা

১০

ভাঙ্গুড়ায় নকল দুধ তৈরির কারখানায় অভিযান, এক ব্যক্তির কারাদণ্ড ও অর্থদণ্ড

১১

পাঁচবিবিতে উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

১২

ঠাকুরগাঁওয়ে অসহায় কৃষক পরিবারের ফসলের পরিচর্যা ও সংগ্রহে এগিয়ে এলো আনসার-ভিডিপি

১৩

মুন্সিগঞ্জে ওএমএস চাল-আটা নিয়ে অনিয়ম, ডিলার,আটা মিলার ও খাদ্য কর্তৃপক্ষের যোগসাজোসে কালোবাজারি সিন্ডিকেট, হেনস্তার শিকার অনুসন্ধানী টিম 

১৪

মুগদা বড় মসজিদ সংলগ্ন উচ্ছেদকৃত স্থানে দোকান নির্মাণ

১৫

“পেশার আগে মানুষ: সাংবাদিক, পুলিশ ও শিক্ষকও হাসতে চান, বাঁচতে চান”

১৬

পরিবেশ সুরক্ষা ও সরকারের বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে অংশীদার হলো শিবগঞ্জ উপজেলা (বগুড়া) কল্যাণ সমিতি, ঢাকা।

১৭

টেকসই উন্নয়নে দক্ষ ব্যবস্থাপক অপরিহার্য: অতিথি গ্রুপের ম্যানেজার কর্মশালায় লায়ন সাইফুল ইসলাম সোহেল

১৮

পাবনায় ওএমএসের চাল-আটা কালোবাজারির অভিযোগে নারী ডিলারের বিরুদ্ধে এজাহার

১৯

রেশনিং ওএমএস চাল-আটা কালোবাজারে বিক্রিতে ডিলারদের বাধ্য করছেন অসাধু কর্মকর্তারা!

২০