news editor
২৭ ডিসেম্বর ২০২৫, ১২:০৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

গোবিন্দগঞ্জে এলজিইডি এর IPCP প্রকল্পের তফসিয়া খাল ২য় খন্ড নামে হরি লুটের প্রকল্প বন্ধের দাবি। দুর্নীতির তদন্ত দাবি

স্টাফ রিপোর্টারঃসারাদেশে পুকুর খাল উন্নয়ন শীর্ষ প্রকল্প দ্বিতীয় সংশোধিত(IPCP) কর্মসূচির আওতায় গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার রাখালবুরুজ ইউনিয়নের তপসিয়া খাল উন্নয়ন প্রকল্পের নামে অর্থ হরিলুটের পায়তারায় মেতে উঠেছে। এ সংক্রান্ত গাইবান্ধা এলজিইডি এর নির্বাহী প্রকৌশলী সাইফুল ইসলাম ও গোবিন্দগঞ্জ উপজেলা প্রকৌশলী মোঃ মাহবুবুল হক এর বিরুদ্ধে অভিযোগ উঠেছে।
অভিযোগ সূত্রে জানাগেছে- উক্ত প্রকৌশলীদের
যোগ সাজসে অর্থ অপচয়ের জন্য তপসিয়া খাল দ্বিতীয় খন্ড নামে চেইনেজ ১৯০০ – ৬১৪৫ মিটার উন্নয়ন প্রকল্পের প্রস্তাব অনুমোদন ও গ্রহণ করেছেন বলে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে। মূলত তপসিয়া খাল নামে কোন খাল
কাগজ কলমে নেই।
এ বিষয়ে এলজিইডি’র আগারগাঁও ঢাকা’র আইপিসিপি প্রকল্প পরিচালক ফজলে হাবিব এর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি।
এলজিইডি গাইবান্ধা এর নির্বাহী প্রকৌশলী সাইফুল ইসলাম জানান,
তপসিয়া খাল উন্নয়ন প্রকল্প নামে ২০২৩-২০২৪ অর্থবছরে ২৬ লক্ষাধিক টাকা ব্যয়ে ১.৩ কিলোমিটার মাটির কাজ তথা উন্নয়ন করা হয়েছে । বাস্তবে সে কাজ নিয়েও নানান ধরনের অভিযোগ সরজমিনে প্রতিয়মান হচ্ছে।
উল্লেখ্য যে, একই প্রকল্পের জন্য প্রায় ৪ কিলোমিটার দৈর্ঘ্য দেখিয়ে তিন কোটি টাকা ব্যয়ে প্রকল্প প্রস্তাব গ্রহণ ও কর্তৃপক্ষের মাধ্যমে অনুমোদন করা হয়েছে বলে জানান প্রকল্পের উপ-সহকারী প্রকৌশলী (IPCP) মোঃ ফয়সাল হোসেন চৌধুরী। যার স্বারক নং ২৬.০২.৪০০০.৮৯১.০৭.০১৩.১৮.২৪১৫ তারিখঃ ২৬/১১/২০২৫ ইং
রাখালবুরুজ অংশের খালের নাম তপসিয়া এবং মহিমাগঞ্জ ইউনিয়ন অংশের খালের নাম পুনতাইড় খাল। সমিতির নেতৃবৃন্দ বলেন, পুনতাইড় খাল খননে প্রকল্প গ্রহণে
সরকারের অর্থ ব্যয় কম হবে এবং কাজও শতভাগ বাস্তবায়িত হবে।
অপরদিকে রাখালবুরুজ ইউনিয়নের তপসিয়া খাল ২য় খন্ড নামে উন্নয়নে ipcp প্রকল্পের আওতায় যে প্রকল্প গ্রহণ করা হয়েছে তাতে অর্থ লুটপাটের জন্য ৪ কিলোমিটার এর ব্যয় ধরা হয়েছে ৩(তিন) কোটি টাকা। যাহা সরকারের অর্থ অপচয় ছাড়া আর কিছুই হবে না বলে জানিয়েছেন এলাকাবাসী।

কার স্বার্থে তপসিয়া খাল ২য় খন্ড নামে উন্নয়ন প্রকল্প গ্রহণ করা হয়েছে এ বিষয়ে জানতে চাইলে জেলা নির্বাহী প্রকৌশলী (LGED)সাইফুল ইসলাম মন্তব্য করতে লুকোচুরি করেন।
জলবায়ু ও দুর্যোগ সহনশীল ক্ষুদ্রাকার পানি সম্পদ ব্যবস্থাপনা প্রকল্প পরিচালক মোঃ ইনামুল কবির, এলজিইডি, পশ্চিম শেওড়াপাড়া, মিরপুর কে বিষয়টি অবগত করা হলে তিনি তদন্ত করে ব্যবস্থা গ্রহণের জন্য আশ্বাস দেন। কিন্তু অর্থ লুটপাট এর জন্য নির্বাহী প্রকৌশলী এলজিইডির সাইফুল ইসলাম স্বাক্ষরিত স্বারক নং ৪৬. ০২.৩২০০.০০০.১৪.০০১.২৫-২৭১১ তারিখঃ ২৩ শে ডিসেম্বর ২০২৫ ইং মুলে দেওয়ানতলা হতে পুনতাইড় ব্রীজ পর্যন্ত পুনতাইড় খালটি খননের কার্যক্রম বাতিলের জন্য পরিচালক, মোঃ ইনামুল কবীর (cdrsswrmp ) কে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, পশ্চিম শেওড়াপাড়া, মিরপুর এ পত্র প্রেরণ করেন।
ঐদিন অর্থাৎ ২৩ ডিসেম্বর ২০২৫ তারিখে
cdrsswrmp এর প্রকল্প পরিচালক, ইনামুল কবীর তদন্ত না করে রহস্যজনকভাবে তৎক্ষণাৎ
প্রকল্প বাতিলের চিঠি স্বাক্ষর ও প্রেরণ করেন।
যার স্বারক নং ৪৬.০২.০০০০. ৬৯০. ১৪.০১৬. ২৫-৬১৮৩ তারিখঃ ২৩,/১২/২০২৫ ইং।
চিঠিতে উল্লেখ রয়েছে দুটি প্রকল্প ভিন্ন নামে একই খাল। সচেতন মহলের জিজ্ঞাসা
তাই যদি হয়, তাহলে উপজেলা এবং জেলা পর্যায়ের কর্মকর্তাগণ মাঠ পর্যায়ে তদন্ত না করেই প্রকল্প পরিকল্পনা ও অনুমোদন করেছেন কি। পুনতাইড় খালের পারের মানুষের মধ্যে আলোচনা উঠেছে ipcp কর্মসূচির আওতায় তপসিয়া খাল ২য় খন্ড নামে ভুয়াপ্রকল্পের ০৩ (তিন) কোটি টাকার প্রকল্প বাতিল করে দেওয়ানতলা পানি ব্যবস্থাপনা সমিতির মাধ্যমে
পুনতাইড় খাল খনন কাজ বাস্তবায়ন করিলে সরকারের অর্থ লুটপাট বন্ধ করা সম্ভব। উল্লেখ্য যে,তপসিয়া খাল হতে মাঝখানে প্রায় ৪০০ মিটার পুনতাইড় গ্রামের জনগণের মালিকানা জমি থাকায় তপসিয়া খাল উন্নয়নের প্রথম অংশে প্রকল্প ব্যয় জনস্বার্থে করা হয়েছে কি?
এ বিষয়টি তদন্ত করা প্রয়োজন বলে সচেতন মহলের দাবি।
সচেতন মহলের জিজ্ঞাসা গোবিন্দগঞ্জ উপজেলা প্রকৌশলী এলজিডি এর মাহবুবুল হক একই প্রকল্পে পুনতাইড় খাল খননে,
“দেওয়ানতলা খাল পানি ব্যবস্থাপনা সমিতি লিঃ ” গোবিন্দগঞ্জ, গাইবান্ধার মাধ্যমে দেওয়ান তোরা, সুইচগেট সাবপ্রজেক্ট বাস্তবায়নের জন্য cdrsswrmp কর্মসূচি কর্তৃক স্মারক নং৪৬.
০২.০০০০.৬৯০.১৪.০১৬.২৫-৫৬০৮ তারিখঃ ১২-১১-২০২৫ ইং বাস্তবায়নের জন্য
বরাদ্দ দেওয়া হয়েছে ৪৫ লক্ষ ৯০ হাজার ৭০৭ টাকা। এ প্রকল্প বাস্তবায়িত হলে সরকারের অর্থ অপচয় ব্যতীত শতভাগ কাজ বাস্তবায়িত হবে।
এস পি এস গ্রুপ ও সমিতির সভাপতি আব্দুর রহিম এবং সাধারণ সম্পাদিকা আনজু খাতুন
বলেন উক্ত বরাদ্দ দিয়ে তারা সুষ্ঠু সুন্দরভাবে পুনতাইড় খাল খনন করতে সক্ষম।
অপরদিকে তপসিয়া খাল দ্বিতীয় খন্ড নামে
আইপিসিপি প্রকল্পে দ্বিতীয় সংশোধিত
এলজিইডি, আরডিইসি ভবন, নেভেল-৫, আগারগাঁও শেরেবাংলা নগর, ঢাকা কর্তৃক চেইনেজ ১৯০০( ফকিরপাড়া ব্রীজ) হইতে ৬১৪৫ মিটার পর্যন্ত লম্বা প্রায় ৪ কিলোমিটার পুনতাইড় খালটি রহস্যজনক কারণে একই প্রকল্পকে “তপসিয়া দ্বিতীয় খন্ড” নামে চালিয়ে দিয়ে ৩ কোটির অধিক পরিমাণে
টাকা ব্যয় ধরা হয়েছে। যাহা মোট বরাদ্দের ছয় গুণ বেশি। এই ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
প্রকল্প পরিচালক,cdrsswrmp, পশ্চিম শেওড়াপাড়া, ওয়ালটন ভবন, তৃতীয় তলা, মিরপুর- ঢাকা কি কারনে তড়িঘড়ি করে সরকারের স্বার্থ বিরোধী দেওয়ানতলা হতে পুনতাইড় ব্রীজ পর্যন্ত পুনতাইড় খাল খনন বাতিলের সিদ্ধান্ত বাস্তবায়ন করতে চিঠি দিলেন । বিষয়টি সকলকে ভাবিয়ে তুলেছে। অপরদিকে কার স্বার্থে
প্রকল্প পরিচালক, আইপিসিপি,
এলজিইডি, আগারগাঁও শেরেবাংলা নগর, ঢাকা কর্তৃক ৩(তিন)কোটির বেশি টাকা বরাদ্দ দিলেন এ নিয়ে দুর্নীতির আশ্রয় গ্রহণ করা হয়েছে কিনা বিষয়টি নিয়ে সচেতন মহলে জেলা জুড়ে আলোচনার সমালোচনার সৃষ্টি করেছে। দুর্নীতির সঙ্গে যারা জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে
এলাকাবাসী দাবি জানিয়েছেন । ভুক্তভোগী সমিতির সদস্যবৃন্দ লুটপাটের আইপিসিপি প্রকল্প অনুমোদন ও বরাদ্দ নিয়ে দুর্নীতি বন্ধে
সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ সহ দুর্নীতি দমন কমিশনের হস্তক্ষেপ দাবি করেছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার কৃতিসন্তান আব্দুল্লাহ আল ফারুক ২৫তম বিসিএস (পুলিশ) ফোরামের সাধারণ সম্পাদক নির্বাচিত

১

ডিএমপির মিডিয়া বিভাগের নতুন ডিসি আক্তার হোসেন

২

জাল টিপসই দিয়ে খাদ্যবান্ধবের ৪০০ বস্তা চাল আত্মসাতের চেষ্টা, ডিলার আটক

৩

তালাশ টিমের মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের বিরুদ্ধে ক্যান্সার গবেষক অধ্যক্ষ ডা. এস এম সরওয়ারের সংবাদ সম্মেলন ও তীব্র প্রতিবাদ

৪

বগুড়ায় সমবায় সমিতির মালিকের বিরুদ্ধে ১২ লাখ টাকার চেক জালিয়াতির লিগ্যাল নোটিশ

৫

এখনো আমি উঠে দাঁড়াই —মায়া এঞ্জুলো, অনুবাদ : আমি

৬

দিনাজপুরে OMS চাল-আটা বিক্রিতে ব্যাপক অনিয়ম: তদারককিহীন ডিলারদের স্বেচ্ছাচারিতা, নীরব কর্তৃপক্ষ ‎

৭

ঠাকুরগাঁওয়ে OMS ডিলার নিয়োগে অনিয়ম: চাল-আটা নিয়ে চরম ভোগান্তি ও ক্ষোভ

৮

‘মিলেমিশে খাওয়া’ হলো না, বরখাস্ত ৩ খাদ্য কর্মকর্তা

৯

ভাঙ্গুড়ায় নকল দুধ তৈরির কারখানায় অভিযান, এক ব্যক্তির কারাদণ্ড ও অর্থদণ্ড

১০

পাঁচবিবিতে উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

১১

ঠাকুরগাঁওয়ে অসহায় কৃষক পরিবারের ফসলের পরিচর্যা ও সংগ্রহে এগিয়ে এলো আনসার-ভিডিপি

১২

মুন্সিগঞ্জে ওএমএস চাল-আটা নিয়ে অনিয়ম, ডিলার,আটা মিলার ও খাদ্য কর্তৃপক্ষের যোগসাজোসে কালোবাজারি সিন্ডিকেট, হেনস্তার শিকার অনুসন্ধানী টিম 

১৩

মুগদা বড় মসজিদ সংলগ্ন উচ্ছেদকৃত স্থানে দোকান নির্মাণ

১৪

“পেশার আগে মানুষ: সাংবাদিক, পুলিশ ও শিক্ষকও হাসতে চান, বাঁচতে চান”

১৫

পরিবেশ সুরক্ষা ও সরকারের বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে অংশীদার হলো শিবগঞ্জ উপজেলা (বগুড়া) কল্যাণ সমিতি, ঢাকা।

১৬

টেকসই উন্নয়নে দক্ষ ব্যবস্থাপক অপরিহার্য: অতিথি গ্রুপের ম্যানেজার কর্মশালায় লায়ন সাইফুল ইসলাম সোহেল

১৭

পাবনায় ওএমএসের চাল-আটা কালোবাজারির অভিযোগে নারী ডিলারের বিরুদ্ধে এজাহার

১৮

রেশনিং ওএমএস চাল-আটা কালোবাজারে বিক্রিতে ডিলারদের বাধ্য করছেন অসাধু কর্মকর্তারা!

১৯

সাইবার সচেতনতা বাড়াতে কাজ করছেন তরুণ উদ্যোক্তা নাজমুল হক সজীব

২০