news editor
১৪ এপ্রিল ২০২৬, ১০:২৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গাইবান্ধা সরকারি কলেজে নববর্ষের রঙিন আয়োজনে প্রাণের উচ্ছ্বাস

মোঃ আল আমিন,গাইবান্ধাঃ গাইবান্ধা সরকারি কলেজে উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে বাংলা নববর্ষ ১৪৩৩। পহেলা বৈশাখ উপলক্ষে দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে কলেজ প্রাঙ্গণ পরিণত হয় এক প্রাণবন্ত মিলনমেলায়।
সকালে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে শুরু হয় অনুষ্ঠান। “এসো হে বৈশাখ” গানের সুরে বর্ণিল মঙ্গল শোভাযাত্রার মাধ্যমে নতুন বছরকে বরণ করে নেন শিক্ষক-শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিরা। শোভাযাত্রায় ছিল বাঙালির ঐতিহ্যবাহী নানা উপকরণ, যা উৎসবের আমেজকে আরও বর্ণিল করে তোলে।
কলেজ মাঠজুড়ে সাজানো হয় রঙিন ব্যানার, ফেস্টুন, কুলা ও ঢোলসহ বিভিন্ন লোকজ উপকরণ। এতে ফুটে ওঠে বাঙালির হাজার বছরের সংস্কৃতি ও ঐতিহ্যের সমৃদ্ধ প্রকাশ।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক পরিবেশনা। লোকসংগীত, নৃত্য ও আবৃত্তির মধ্য দিয়ে তুলে ধরা হয় গ্রামীণ বাংলার ঐতিহ্য। পরিবেশনা উপভোগ করে দর্শনার্থীরা মুগ্ধ হন এবং করতালিতে মুখর হয়ে ওঠে পুরো অনুষ্ঠানস্থল।
আয়োজকরা জানান, এ ধরনের আয়োজন নতুন প্রজন্মের মধ্যে বাঙালি সংস্কৃতির প্রতি ভালোবাসা, ঐক্য ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
সকাল থেকে শুরু হওয়া এই উৎসবমুখর আয়োজন বিকেলে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয়। দিনজুড়ে উৎসবের আমেজে মুখর ছিল পুরো কলেজ প্রাঙ্গণ, আর সবার কণ্ঠে ধ্বনিত হয় একটাই আহ্বান— শুভ নববর্ষ ১৪৩৩।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার কৃতিসন্তান আব্দুল্লাহ আল ফারুক ২৫তম বিসিএস (পুলিশ) ফোরামের সাধারণ সম্পাদক নির্বাচিত

১

ডিএমপির মিডিয়া বিভাগের নতুন ডিসি আক্তার হোসেন

২

জাল টিপসই দিয়ে খাদ্যবান্ধবের ৪০০ বস্তা চাল আত্মসাতের চেষ্টা, ডিলার আটক

৩

তালাশ টিমের মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের বিরুদ্ধে ক্যান্সার গবেষক অধ্যক্ষ ডা. এস এম সরওয়ারের সংবাদ সম্মেলন ও তীব্র প্রতিবাদ

৪

বগুড়ায় সমবায় সমিতির মালিকের বিরুদ্ধে ১২ লাখ টাকার চেক জালিয়াতির লিগ্যাল নোটিশ

৫

এখনো আমি উঠে দাঁড়াই —মায়া এঞ্জুলো, অনুবাদ : আমি

৬

দিনাজপুরে OMS চাল-আটা বিক্রিতে ব্যাপক অনিয়ম: তদারককিহীন ডিলারদের স্বেচ্ছাচারিতা, নীরব কর্তৃপক্ষ ‎

৭

ঠাকুরগাঁওয়ে OMS ডিলার নিয়োগে অনিয়ম: চাল-আটা নিয়ে চরম ভোগান্তি ও ক্ষোভ

৮

‘মিলেমিশে খাওয়া’ হলো না, বরখাস্ত ৩ খাদ্য কর্মকর্তা

৯

ভাঙ্গুড়ায় নকল দুধ তৈরির কারখানায় অভিযান, এক ব্যক্তির কারাদণ্ড ও অর্থদণ্ড

১০

পাঁচবিবিতে উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

১১

ঠাকুরগাঁওয়ে অসহায় কৃষক পরিবারের ফসলের পরিচর্যা ও সংগ্রহে এগিয়ে এলো আনসার-ভিডিপি

১২

মুন্সিগঞ্জে ওএমএস চাল-আটা নিয়ে অনিয়ম, ডিলার,আটা মিলার ও খাদ্য কর্তৃপক্ষের যোগসাজোসে কালোবাজারি সিন্ডিকেট, হেনস্তার শিকার অনুসন্ধানী টিম 

১৩

মুগদা বড় মসজিদ সংলগ্ন উচ্ছেদকৃত স্থানে দোকান নির্মাণ

১৪

“পেশার আগে মানুষ: সাংবাদিক, পুলিশ ও শিক্ষকও হাসতে চান, বাঁচতে চান”

১৫

পরিবেশ সুরক্ষা ও সরকারের বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে অংশীদার হলো শিবগঞ্জ উপজেলা (বগুড়া) কল্যাণ সমিতি, ঢাকা।

১৬

টেকসই উন্নয়নে দক্ষ ব্যবস্থাপক অপরিহার্য: অতিথি গ্রুপের ম্যানেজার কর্মশালায় লায়ন সাইফুল ইসলাম সোহেল

১৭

পাবনায় ওএমএসের চাল-আটা কালোবাজারির অভিযোগে নারী ডিলারের বিরুদ্ধে এজাহার

১৮

রেশনিং ওএমএস চাল-আটা কালোবাজারে বিক্রিতে ডিলারদের বাধ্য করছেন অসাধু কর্মকর্তারা!

১৯

সাইবার সচেতনতা বাড়াতে কাজ করছেন তরুণ উদ্যোক্তা নাজমুল হক সজীব

২০