উজ্জ্বল হাসান আকন্দ : গাইবান্ধার জেলার সাদুল্লাপুর উপজেলার ৫নং ফরিদপুর ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী ঠিকাদার আলহাজ্ব লাভলু মন্ডলের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৯ মে) সন্ধ্যায় ইউনিয়নের একটি বাড়ির উঠানে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তি স্বাধীন মিয়া।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি নেতা Sadikul Islam Sadik, সাংবাদিক Ujjal Hasan Akanda সহ অত্র ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তি ও সম্মানিত ভোটারবৃন্দ।
সভায় বক্তারা ইউনিয়নের উন্নয়ন, সুশাসন, মাদকমুক্ত সমাজ গঠন, রাস্তাঘাট উন্নয়ন, কৃষক ও সাধারণ মানুষের অধিকার নিশ্চিত করার বিষয়ে গুরুত্বারোপ করেন। সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব লাভলু মন্ডল উপস্থিত ভোটারদের উদ্দেশ্যে বলেন, জনগণের সমর্থন পেলে তিনি ফরিদপুর ইউনিয়নকে একটি আধুনিক ও উন্নত ইউনিয়নে রূপান্তরের জন্য কাজ করবেন।
এসময় স্থানীয় জনগণের সঙ্গে খোলামেলা আলোচনা ও মতবিনিময়ের মাধ্যমে এলাকার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার বিষয় উঠে আসে। সভা শেষে উপস্থিত নেতৃবৃন্দ ও সাধারণ ভোটাররা এলাকার উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।
মন্তব্য করুন