news editor
১৩ এপ্রিল ২০২৬, ৭:৩৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গাইবান্ধার রামচন্দ্রপুরে স্কুল পড়ুয়া মেয়েকে ইভটিজিং এর প্রতিবাদ করায় হামলা,থানায় অভিযোগ দায়ের

আব্দুর রাজ্জাক সরকার,গাইবান্ধাঃ গাইবান্ধা সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের ভাটপাড়া গোপালপুর গ্রামে স্কুল পড়ুয়া মেয়েকে ইভটিজিং। এ ঘটনাকে কেন্দ্র করে ইভটেজার কর্তৃক হামলায় মারাত্মক আহত করা হয়। এ সময় সন্ত্রাসীরা দেড় লক্ষাধিক টাকা ছিনিয়ে নিয়েছে। স্কুল পড়ুয়ার ফুফা ও ফুফাতো ভাই মারাত্মক আহত হয়ে গাইবান্ধা সদর হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। এ ব্যাপারে আরেক ফুফাতো ভাই বিপুল মিয়া বাদি হয়ে ১০ জনকে আসামি করে গাইবান্ধা থানায় অভিযোগ দাখিল করেছেন।

অভিযোগে জানা যায়, গাইবান্ধা সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের ভাটপাড়া গোপালপুর গ্রামের জনৈক শফিকুল ইসলামের সমন্ধির মেয়ে ও রহমতপুর বালিকা উচ্চ বিদ্যালয়ে ৯ম শ্রেণির ছাত্রী গত ১০ এপ্রিল বিকালে তার বাড়িতে বেড়াতে আসে। উক্ত মেয়ে আসার সময় সবুজ মন্ডলের বাড়ির সামনে আসা মাত্র সবুজ মন্ডল, মোস্তফা কামাল লিংকন, জিম মন্ডলগণ এসে তার পথরোধ করে তাকে আজেবাজে কথা বলে। এসময় সবুজ মন্ডল তাকে প্রেম-ভালোবাসার প্রস্তাবের নামেও উত্যক্ত করে। সে মুখ বুজে সহ্য করে ফুফার বাড়িতে বাড়িতে আসে। পরদিন ১১ এপ্রিল সকাল ১০টার দিকে ফুফা শফিকুল ইসলাম ও ফুফাতো ভাই রবিউল ইসলাম এ বিষয়ে জানানোর জন্য সবুজ মিয়ার বাড়ীতে যাওয়ার পথে প্রতিবেশী নজরুল ইসলাম মন্ডল এর বাড়ীর সামনে মান্নানের দেখা পায়। তাকে ঘটনার বিষয়ে জানালে তার সাথে শফিকুল ইসলাম ও রবিউল ইসলামের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে মান্নান চিৎকার করে বাড়ির লোকজনকে ডাকলে একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে এসে তাদের আক্রমণ করে মারাত্মক আহত করে। আশপাশের লোকজন ছুটে এসে শফিকুল ও রবিউলকে উদ্ধার করে গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করায়।

এ ঘটনাকে কেন্দ্র করে শফিকুল ইসলামের আরেক ছেলে বিপুল মিয়া বাদি
হয়ে একই গ্রামের মোস্তফা কামাল লিংকন, সবুজ মন্ডল, জিম মন্ডল, মোহাম্মদ আলী মন্ডল, আব্দুল মান্নান, আব্দুল হান্নান মন্ডল, মমিনুল ইসলাম, ফিরোজ মন্ডল, সেলিম মন্ডল, শাড়ু মন্ডল ওরফে ছোটবাবু ও হারুন মন্ডলসহ ১০ জনকে আসামি করে গাইবান্ধা থানায় মামলা দায়ের এর উদ্দেশ্যে অভিযোগ দাখিল করেন। এ ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাভারে ৪ সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা ও মিথ্যা মামলায় কারাগারে প্রেরণের প্রতিবাদে সংবাদ সম্মেলন ‎

১

বগুড়ার কৃতিসন্তান আব্দুল্লাহ আল ফারুক ২৫তম বিসিএস (পুলিশ) ফোরামের সাধারণ সম্পাদক নির্বাচিত

২

ডিএমপির মিডিয়া বিভাগের নতুন ডিসি আক্তার হোসেন

৩

জাল টিপসই দিয়ে খাদ্যবান্ধবের ৪০০ বস্তা চাল আত্মসাতের চেষ্টা, ডিলার আটক

৪

তালাশ টিমের মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের বিরুদ্ধে ক্যান্সার গবেষক অধ্যক্ষ ডা. এস এম সরওয়ারের সংবাদ সম্মেলন ও তীব্র প্রতিবাদ

৫

বগুড়ায় সমবায় সমিতির মালিকের বিরুদ্ধে ১২ লাখ টাকার চেক জালিয়াতির লিগ্যাল নোটিশ

৬

এখনো আমি উঠে দাঁড়াই —মায়া এঞ্জুলো, অনুবাদ : আমি

৭

দিনাজপুরে OMS চাল-আটা বিক্রিতে ব্যাপক অনিয়ম: তদারককিহীন ডিলারদের স্বেচ্ছাচারিতা, নীরব কর্তৃপক্ষ ‎

৮

ঠাকুরগাঁওয়ে OMS ডিলার নিয়োগে অনিয়ম: চাল-আটা নিয়ে চরম ভোগান্তি ও ক্ষোভ

৯

‘মিলেমিশে খাওয়া’ হলো না, বরখাস্ত ৩ খাদ্য কর্মকর্তা

১০

ভাঙ্গুড়ায় নকল দুধ তৈরির কারখানায় অভিযান, এক ব্যক্তির কারাদণ্ড ও অর্থদণ্ড

১১

পাঁচবিবিতে উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

১২

ঠাকুরগাঁওয়ে অসহায় কৃষক পরিবারের ফসলের পরিচর্যা ও সংগ্রহে এগিয়ে এলো আনসার-ভিডিপি

১৩

মুন্সিগঞ্জে ওএমএস চাল-আটা নিয়ে অনিয়ম, ডিলার,আটা মিলার ও খাদ্য কর্তৃপক্ষের যোগসাজোসে কালোবাজারি সিন্ডিকেট, হেনস্তার শিকার অনুসন্ধানী টিম 

১৪

মুগদা বড় মসজিদ সংলগ্ন উচ্ছেদকৃত স্থানে দোকান নির্মাণ

১৫

“পেশার আগে মানুষ: সাংবাদিক, পুলিশ ও শিক্ষকও হাসতে চান, বাঁচতে চান”

১৬

পরিবেশ সুরক্ষা ও সরকারের বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে অংশীদার হলো শিবগঞ্জ উপজেলা (বগুড়া) কল্যাণ সমিতি, ঢাকা।

১৭

টেকসই উন্নয়নে দক্ষ ব্যবস্থাপক অপরিহার্য: অতিথি গ্রুপের ম্যানেজার কর্মশালায় লায়ন সাইফুল ইসলাম সোহেল

১৮

পাবনায় ওএমএসের চাল-আটা কালোবাজারির অভিযোগে নারী ডিলারের বিরুদ্ধে এজাহার

১৯

রেশনিং ওএমএস চাল-আটা কালোবাজারে বিক্রিতে ডিলারদের বাধ্য করছেন অসাধু কর্মকর্তারা!

২০