news editor
২ জানুয়ারী ২০২৬, ৬:২৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গাইবান্ধার দুই আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাই সম্পন্ন, ৮ প্রার্থীর মনোনয়ন বাতিল

আঃরাজ্জাক সরকার,‎গাইবান্ধা:‎গাইবান্ধা জেলার পাঁচটি সংসদীয় আসনের মধ্যে গাইবান্ধা-০১ (সুন্দরগঞ্জ) ও গাইবান্ধা-০২ (সদর) আসনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম সম্পন্ন হয়েছে। যাচাই-বাছাই শেষে মোট ৮ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
‎শুক্রবার (০২ জানুয়ারি) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত গাইবান্ধা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার সম্মেলন কক্ষে এ যাচাই-বাছাই অনুষ্ঠিত হয়।
‎মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে গাইবান্ধা-০১ সুন্দরগঞ্জ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থীসহ ৫ জন এবং গাইবান্ধা-০২ সদর আসনে ইসলামী আন্দোলনের প্রার্থীসহ ৩ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়।
‎বাতিল হওয়া প্রার্থীরা হলেন,
‎গাইবান্ধা-০১ সুন্দরগঞ্জ আসনে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক হিসেবে চাকরিতে নিয়োজিত থাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো. মাজেদুর রহমান, সমর্থনকারী ভোটার সঠিক না হওয়ায় স্বতন্ত্র প্রার্থী মোছা. সালমা আক্তার ও মো. মোস্তফা মহসিন, দলের মনোনয়ন সঠিক না থাকায় ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী রমজান আলী এবং জাতীয় পার্টির প্রার্থী মো. মাহফুজুল হক সরদার।
‎গাইবান্ধা-০২ সদর আসনে দলের মনোনয়নপত্র সঠিক না থাকায় বাংলাদেশ কমিউনিস্ট পার্টির প্রার্থী মিহির কুমার ঘোষ ও ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. আব্দুল মাজেদ এবং হলফনামায় স্বাক্ষর না থাকায় খেলাফত মজলিসের প্রার্থী একেএম গোলাম আযমের মনোনয়নপত্র বাতিল করা হয়।
‎ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের গাইবান্ধা জেলার রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা যাচাই-বাছাই শেষে এ ফলাফল ঘোষণা করেন।
‎উল্লেখ্য, গাইবান্ধা-০১ সুন্দরগঞ্জ ও গাইবান্ধা-০২ সদর আসনে মোট ১৮ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার কৃতিসন্তান আব্দুল্লাহ আল ফারুক ২৫তম বিসিএস (পুলিশ) ফোরামের সাধারণ সম্পাদক নির্বাচিত

১

ডিএমপির মিডিয়া বিভাগের নতুন ডিসি আক্তার হোসেন

২

জাল টিপসই দিয়ে খাদ্যবান্ধবের ৪০০ বস্তা চাল আত্মসাতের চেষ্টা, ডিলার আটক

৩

তালাশ টিমের মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের বিরুদ্ধে ক্যান্সার গবেষক অধ্যক্ষ ডা. এস এম সরওয়ারের সংবাদ সম্মেলন ও তীব্র প্রতিবাদ

৪

বগুড়ায় সমবায় সমিতির মালিকের বিরুদ্ধে ১২ লাখ টাকার চেক জালিয়াতির লিগ্যাল নোটিশ

৫

এখনো আমি উঠে দাঁড়াই —মায়া এঞ্জুলো, অনুবাদ : আমি

৬

দিনাজপুরে OMS চাল-আটা বিক্রিতে ব্যাপক অনিয়ম: তদারককিহীন ডিলারদের স্বেচ্ছাচারিতা, নীরব কর্তৃপক্ষ ‎

৭

ঠাকুরগাঁওয়ে OMS ডিলার নিয়োগে অনিয়ম: চাল-আটা নিয়ে চরম ভোগান্তি ও ক্ষোভ

৮

‘মিলেমিশে খাওয়া’ হলো না, বরখাস্ত ৩ খাদ্য কর্মকর্তা

৯

ভাঙ্গুড়ায় নকল দুধ তৈরির কারখানায় অভিযান, এক ব্যক্তির কারাদণ্ড ও অর্থদণ্ড

১০

পাঁচবিবিতে উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

১১

ঠাকুরগাঁওয়ে অসহায় কৃষক পরিবারের ফসলের পরিচর্যা ও সংগ্রহে এগিয়ে এলো আনসার-ভিডিপি

১২

মুন্সিগঞ্জে ওএমএস চাল-আটা নিয়ে অনিয়ম, ডিলার,আটা মিলার ও খাদ্য কর্তৃপক্ষের যোগসাজোসে কালোবাজারি সিন্ডিকেট, হেনস্তার শিকার অনুসন্ধানী টিম 

১৩

মুগদা বড় মসজিদ সংলগ্ন উচ্ছেদকৃত স্থানে দোকান নির্মাণ

১৪

“পেশার আগে মানুষ: সাংবাদিক, পুলিশ ও শিক্ষকও হাসতে চান, বাঁচতে চান”

১৫

পরিবেশ সুরক্ষা ও সরকারের বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে অংশীদার হলো শিবগঞ্জ উপজেলা (বগুড়া) কল্যাণ সমিতি, ঢাকা।

১৬

টেকসই উন্নয়নে দক্ষ ব্যবস্থাপক অপরিহার্য: অতিথি গ্রুপের ম্যানেজার কর্মশালায় লায়ন সাইফুল ইসলাম সোহেল

১৭

পাবনায় ওএমএসের চাল-আটা কালোবাজারির অভিযোগে নারী ডিলারের বিরুদ্ধে এজাহার

১৮

রেশনিং ওএমএস চাল-আটা কালোবাজারে বিক্রিতে ডিলারদের বাধ্য করছেন অসাধু কর্মকর্তারা!

১৯

সাইবার সচেতনতা বাড়াতে কাজ করছেন তরুণ উদ্যোক্তা নাজমুল হক সজীব

২০