news editor
২৫ জুন ২০২৬, ৩:৪৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গাইবান্ধার জাফলং চাইনিজ এন্ড ফাস্টফুড রেস্টুরেন্টে আগুন

আব্দুর রাজ্জাক সরকার, গাইবান্ধা : গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের ভেড়ামারা ব্রিজ সংলগ্ন ‘জাফলং চাইনিজ এন্ড ফাস্টফুড রেস্টুরেন্ট’-এ এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ন্যাক্কারজনক ও অমানবিক ঘটনার খবর ছড়িয়ে পড়লে ফুঁসে উঠেছে স্থানীয় বিক্ষুব্ধ জনতা। ঘটনাটি নিয়ে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে এবং উত্তেজিত এলাকাবাসী উক্ত রেস্টুরেন্টে ব্যাপক ভাঙচুর চালিয়েছে বলে খবর পাওয়া গেছে। : স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ভেড়ামারা ব্রিজ সংলগ্ন এলাকায় যত্রতত্র গড়ে ওঠা এসব তথাকথিত বিনোদন কেন্দ্র ও রেস্টুরেন্টগুলোতে নানাবিধ অনৈতিক কর্মকাণ্ডের গুঞ্জন ছিল। তবে এবার সমস্ত সীমা ছাড়িয়ে এক কোমলমতি শিশুকে ধর্ষণের মতো জঘন্য অপরাধের অভিযোগ আসায় এলাকার সর্বস্তরের মানুষের মাঝে তীব্র ক্ষোভ ও উৎকণ্ঠার সৃষ্টি হয়েছে।বিক্ষুব্ধ এলাকাবাসীর অভিযোগ, নিয়মনীতির তোয়াক্কা না করে গড়ে ওঠা এসব রেস্টুরেন্টে দীর্ঘদিন ধরে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে একদিকে যেমন কোমলমতি শিশুদের দিয়ে ঝুঁকিপূর্ণ ‘শিশু শ্রম’ করানো হচ্ছে, অন্যদিকে পর্দার আড়ালে চলছে নানামুখী অপরাধমূলক ও অনৈতিক কর্মকাণ্ড। এরই ধারাবাহিকতায় আজকের এই নির্মম ধর্ষণের ঘটনাটি ঘটেছে, যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এলাকাবাসীর দাবি, এসব নামসর্বস্ব রেস্টুরেন্ট মূলত অপরাধের অভয়ারণ্যে পরিণত হয়েছে। আজকের এই ঘটনার পর স্থানীয় সচেতন মহল ও সাধারণ মানুষ চরম উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছেন। তারা অবিলম্বে এই ঘটনার সাথে জড়িত মূল হোতা এবং রেস্টুরেন্ট কর্তৃপক্ষের দৃষ্টান্তমূলক শাস্তি ও ফাঁসির দাবি জানিয়েছেন। সেই সাথে আবাসিক ও জনবহুল এলাকায় যত্রতত্র সেই সাথে আবাসিক ও জনবহুল এলাকায় যত্রতত্র গড়ে ওঠা এসব অবৈধ ও অনৈতিক রেস্টুরেন্টগুলো স্থায়ীভাবে বন্ধ করার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং প্রশাসনের পক্ষ থেকে ব্যবস্থা গ্রহনের আশ্বাস প্রদান করা হলেও এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার কৃতিসন্তান আব্দুল্লাহ আল ফারুক ২৫তম বিসিএস (পুলিশ) ফোরামের সাধারণ সম্পাদক নির্বাচিত

১

ডিএমপির মিডিয়া বিভাগের নতুন ডিসি আক্তার হোসেন

২

জাল টিপসই দিয়ে খাদ্যবান্ধবের ৪০০ বস্তা চাল আত্মসাতের চেষ্টা, ডিলার আটক

৩

তালাশ টিমের মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের বিরুদ্ধে ক্যান্সার গবেষক অধ্যক্ষ ডা. এস এম সরওয়ারের সংবাদ সম্মেলন ও তীব্র প্রতিবাদ

৪

বগুড়ায় সমবায় সমিতির মালিকের বিরুদ্ধে ১২ লাখ টাকার চেক জালিয়াতির লিগ্যাল নোটিশ

৫

এখনো আমি উঠে দাঁড়াই —মায়া এঞ্জুলো, অনুবাদ : আমি

৬

দিনাজপুরে OMS চাল-আটা বিক্রিতে ব্যাপক অনিয়ম: তদারককিহীন ডিলারদের স্বেচ্ছাচারিতা, নীরব কর্তৃপক্ষ ‎

৭

ঠাকুরগাঁওয়ে OMS ডিলার নিয়োগে অনিয়ম: চাল-আটা নিয়ে চরম ভোগান্তি ও ক্ষোভ

৮

‘মিলেমিশে খাওয়া’ হলো না, বরখাস্ত ৩ খাদ্য কর্মকর্তা

৯

ভাঙ্গুড়ায় নকল দুধ তৈরির কারখানায় অভিযান, এক ব্যক্তির কারাদণ্ড ও অর্থদণ্ড

১০

পাঁচবিবিতে উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

১১

ঠাকুরগাঁওয়ে অসহায় কৃষক পরিবারের ফসলের পরিচর্যা ও সংগ্রহে এগিয়ে এলো আনসার-ভিডিপি

১২

মুন্সিগঞ্জে ওএমএস চাল-আটা নিয়ে অনিয়ম, ডিলার,আটা মিলার ও খাদ্য কর্তৃপক্ষের যোগসাজোসে কালোবাজারি সিন্ডিকেট, হেনস্তার শিকার অনুসন্ধানী টিম 

১৩

মুগদা বড় মসজিদ সংলগ্ন উচ্ছেদকৃত স্থানে দোকান নির্মাণ

১৪

“পেশার আগে মানুষ: সাংবাদিক, পুলিশ ও শিক্ষকও হাসতে চান, বাঁচতে চান”

১৫

পরিবেশ সুরক্ষা ও সরকারের বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে অংশীদার হলো শিবগঞ্জ উপজেলা (বগুড়া) কল্যাণ সমিতি, ঢাকা।

১৬

টেকসই উন্নয়নে দক্ষ ব্যবস্থাপক অপরিহার্য: অতিথি গ্রুপের ম্যানেজার কর্মশালায় লায়ন সাইফুল ইসলাম সোহেল

১৭

পাবনায় ওএমএসের চাল-আটা কালোবাজারির অভিযোগে নারী ডিলারের বিরুদ্ধে এজাহার

১৮

রেশনিং ওএমএস চাল-আটা কালোবাজারে বিক্রিতে ডিলারদের বাধ্য করছেন অসাধু কর্মকর্তারা!

১৯

সাইবার সচেতনতা বাড়াতে কাজ করছেন তরুণ উদ্যোক্তা নাজমুল হক সজীব

২০