news editor
৪ মে ২০২৬, ২:০১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

গাইবান্ধায় হীরালাল বাঁশফোড়ের ওপর হামলাকারীর গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন

আঃরাজ্জাক সরকার,গাইবান্ধা: গাইবান্ধা সাদুল্লাপুর উপজেলা কামারপাড়ায় পরিচ্ছন্নতা কর্মী হীরালাল বাঁশফোড়ের ওপর হামলাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার দুপুর ২ টার দিকে কাঁচারি বাজারে অবস্থিত গাইবান্ধা প্রেসক্লাবের সামনে বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদ ও বাঁশফোর কল্যান পরিষদ জেলা শাখার আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদের জেলা সাধারণ সম্পাদক রাজেশ বাঁশফোড় সঞ্চালনায় মানববন্ধনে উপস্থিত থেকে বক্তব্য দেন, বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদের জেলা সভাপতি দিলীপ বাঁশফোড়, বাংলাদেশ বাঁশফোড় হরিজন কল্যাণ পরিষদের জেলা সভাপতি সন্তোষ বাঁশফোড়, পৌর শাখার সভাপতি কীর্তন বাঁশফোড়, রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সোহেল বাঁশফোড় ও সাদুল্যাপুর উপজেলা সভাপতি বকুল বাঁশফোড় সহ অন্যরা। এছাড়াও মানববন্ধনটিতে অর্ধ শতাধিক হরিজন সম্প্রদায়ের লোকজন উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা বলেন , হীরালাল বাঁশফোড়ের ছেলে রবিনকে চুরির অপবাদ দেয় তার প্রতিবেশী আব্দুর রশিদ (অসি)। পরে শালিস হলে তা মিথ্যা প্রমানিত হয়। এতে ক্ষিপ্ত হয়ে আব্দুর রশিদ ওরফে অসি গেলো মাসের ১৭ এপ্রিল শুক্রবার ধারালো অস্ত্র দিয়ে হীরালালকে এলোপাথারি আঘাত করে।

হীরালাল গুরুতর আহত হলে তাকে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করানো হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। এঘটনায় সাদুল্লাপুর থানায় মামলা দায়ের করা হলেও আসামি গ্রেফতার করেনি পুলিশ। এদিকে অভিযুক্তের লোকজন হীরালালের পরিবারকে উচ্ছেদ করা সহ নানা হুমকি দিচ্ছে।

বক্তারা অতিদ্রুত একাধিক মাদক মামলার আসামি আব্দুর রশিদ কে গ্রেফতার করে দৃষ্টান্ত মুলক শাস্তির দাবি জানান। তা না হলে তাদের সকল পরিস্কার পরিচ্ছন্নতা কাজ বন্ধ রেখে কঠোর আন্দোলনের হুশিয়ার দেন প্রশাসনের প্রতি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার কৃতিসন্তান আব্দুল্লাহ আল ফারুক ২৫তম বিসিএস (পুলিশ) ফোরামের সাধারণ সম্পাদক নির্বাচিত

১

ডিএমপির মিডিয়া বিভাগের নতুন ডিসি আক্তার হোসেন

২

জাল টিপসই দিয়ে খাদ্যবান্ধবের ৪০০ বস্তা চাল আত্মসাতের চেষ্টা, ডিলার আটক

৩

তালাশ টিমের মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের বিরুদ্ধে ক্যান্সার গবেষক অধ্যক্ষ ডা. এস এম সরওয়ারের সংবাদ সম্মেলন ও তীব্র প্রতিবাদ

৪

বগুড়ায় সমবায় সমিতির মালিকের বিরুদ্ধে ১২ লাখ টাকার চেক জালিয়াতির লিগ্যাল নোটিশ

৫

এখনো আমি উঠে দাঁড়াই —মায়া এঞ্জুলো, অনুবাদ : আমি

৬

দিনাজপুরে OMS চাল-আটা বিক্রিতে ব্যাপক অনিয়ম: তদারককিহীন ডিলারদের স্বেচ্ছাচারিতা, নীরব কর্তৃপক্ষ ‎

৭

ঠাকুরগাঁওয়ে OMS ডিলার নিয়োগে অনিয়ম: চাল-আটা নিয়ে চরম ভোগান্তি ও ক্ষোভ

৮

‘মিলেমিশে খাওয়া’ হলো না, বরখাস্ত ৩ খাদ্য কর্মকর্তা

৯

ভাঙ্গুড়ায় নকল দুধ তৈরির কারখানায় অভিযান, এক ব্যক্তির কারাদণ্ড ও অর্থদণ্ড

১০

পাঁচবিবিতে উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

১১

ঠাকুরগাঁওয়ে অসহায় কৃষক পরিবারের ফসলের পরিচর্যা ও সংগ্রহে এগিয়ে এলো আনসার-ভিডিপি

১২

মুন্সিগঞ্জে ওএমএস চাল-আটা নিয়ে অনিয়ম, ডিলার,আটা মিলার ও খাদ্য কর্তৃপক্ষের যোগসাজোসে কালোবাজারি সিন্ডিকেট, হেনস্তার শিকার অনুসন্ধানী টিম 

১৩

মুগদা বড় মসজিদ সংলগ্ন উচ্ছেদকৃত স্থানে দোকান নির্মাণ

১৪

“পেশার আগে মানুষ: সাংবাদিক, পুলিশ ও শিক্ষকও হাসতে চান, বাঁচতে চান”

১৫

পরিবেশ সুরক্ষা ও সরকারের বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে অংশীদার হলো শিবগঞ্জ উপজেলা (বগুড়া) কল্যাণ সমিতি, ঢাকা।

১৬

টেকসই উন্নয়নে দক্ষ ব্যবস্থাপক অপরিহার্য: অতিথি গ্রুপের ম্যানেজার কর্মশালায় লায়ন সাইফুল ইসলাম সোহেল

১৭

পাবনায় ওএমএসের চাল-আটা কালোবাজারির অভিযোগে নারী ডিলারের বিরুদ্ধে এজাহার

১৮

রেশনিং ওএমএস চাল-আটা কালোবাজারে বিক্রিতে ডিলারদের বাধ্য করছেন অসাধু কর্মকর্তারা!

১৯

সাইবার সচেতনতা বাড়াতে কাজ করছেন তরুণ উদ্যোক্তা নাজমুল হক সজীব

২০