news editor
১১ মে ২০২৬, ১০:০১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গাইবান্ধায় দুদকের গণশুনানি

আঃরাজ্জাক সরকার,গাইবান্ধা : সবাই মিলে গড়বো দেশ ” দুর্নীতি মুক্ত বাংলাদেশ” এই প্রতিপাদ্য নিয়ে দুর্নীতি প্রতিরোধ ও সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গাইবান্ধায় দুর্নীতি দমন কমিশনের(দুদক)গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার জেলা ইনডোর স্টেডিয়ামে দুর্নীতি দমন কমিশন সমন্বিত রংপুর জেলা কার্যালয়ের আয়োজনে এবং গাইবান্ধা জেলা প্রশাসন ও দুর্নীতি প্রতিরোধ কমিটির সহযোগিতায় এই গণশুনানি অনুষ্ঠিত হয়। বেলা ১০ টায় শুরু হওয়া বিকেল পর্যন্ত দিনব্যাপী গণশুনানিতে দুর্নীতির শিকার সাধারণ মানুষ সরাসরি অভিযোগ জানান।

জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দুর্নীতি দমন কমিশনের সচিব মোহাম্মদ খালেদ রহীম, বিশেষ অতিথি দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক মোঃ মোতাহার হোসেন,মহাপরিচালক(প্রতিরোধ)মো.আক্তার হোসেন। এছাড়া আরো উপস্থিত ছিলেন জেলা দুর্ণীতি দমন প্রতিরোধ কমিটির সভাপতি এম এ সালাম, জেলার বিভিন্ন সরকারি দপ্তরের সরকারি কর্মকর্তারা, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের প্রধানরা, ভুক্তভোগী সেবা প্রত্যাশী নাগরিকরাসহ অন্যরা।

গণশুনানিতে সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, বেসরকারি সব সহ ৩২ টি দপ্তরের বিরুদ্ধে ১ শত ১৮ টি অভিযোগ জমা পড়ে। এর মধ্যে ২২ টি অভিযোগ পুর্নাঙ্গ তথ্য প্রমান না থাকায় সেগুলো বাতিল করা হয়। এরপর ৯৬ টি অভিযোগের শুনানি হয়।

প্রথমে পাসপোর্ট অধিদপ্তর,পানি উন্নয়ন বোর্ড, গণপুর্ত অধিদপ্তর নানা অনিয়মের অভিযোগ নিয়ে গনশুনানি হয়। পরে শুনানি হয় বাকি অধিদপ্তর গুলোর।

গণশুনানিতে প্রতিষ্ঠানের সেবা দাতা কর্মকর্তা ও সেবা গ্রহীতাদের উভয়ের মাঝে মধ্যস্থাতাকারীর দায়িত্ব পালন করেন অনুষ্ঠানটির সভাপতি জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা।

এর মধ্যে ৯ টি অধিদপ্তরে প্রকাশ্যে এবং ১ টি গোপনে গোয়েন্দার মাধ্যমে অভিযোগের বিষয়ে দুদকে অনুসন্ধানের সিদ্ধান্ত হয়।

যে সকর অধিদপ্তর গুলো প্রকাশ্যে অনুসন্ধান করবে দুদক সেগুলো হলো, গণপুর্ত বিভাগ, পানি উন্নয়ন বোর্ড, কাষ্টর্মস এন্ড ভ্যাট, পরিবেশ অধিদপ্তর, বাংলাদেশ রেলওয়ে, জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তর, জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তর, গাইবান্ধা জেনারেল হাসপাতাল ও সিভিল সার্জনের কার্যালয়। আর গোপনে গোয়েন্দা অনুসন্ধান চালানো হবে জেলা রেজিস্ট্রার অফিসে।

বাকী অভিযোগগুলোর বিষয়ে সংশ্লিষ্ট দপ্তর এবং জেলা প্রশাসনকে দায়িত্ব দিয়ে তাৎক্ষণিক সমাধান দেয়া হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার কৃতিসন্তান আব্দুল্লাহ আল ফারুক ২৫তম বিসিএস (পুলিশ) ফোরামের সাধারণ সম্পাদক নির্বাচিত

১

ডিএমপির মিডিয়া বিভাগের নতুন ডিসি আক্তার হোসেন

২

জাল টিপসই দিয়ে খাদ্যবান্ধবের ৪০০ বস্তা চাল আত্মসাতের চেষ্টা, ডিলার আটক

৩

তালাশ টিমের মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের বিরুদ্ধে ক্যান্সার গবেষক অধ্যক্ষ ডা. এস এম সরওয়ারের সংবাদ সম্মেলন ও তীব্র প্রতিবাদ

৪

বগুড়ায় সমবায় সমিতির মালিকের বিরুদ্ধে ১২ লাখ টাকার চেক জালিয়াতির লিগ্যাল নোটিশ

৫

এখনো আমি উঠে দাঁড়াই —মায়া এঞ্জুলো, অনুবাদ : আমি

৬

দিনাজপুরে OMS চাল-আটা বিক্রিতে ব্যাপক অনিয়ম: তদারককিহীন ডিলারদের স্বেচ্ছাচারিতা, নীরব কর্তৃপক্ষ ‎

৭

ঠাকুরগাঁওয়ে OMS ডিলার নিয়োগে অনিয়ম: চাল-আটা নিয়ে চরম ভোগান্তি ও ক্ষোভ

৮

‘মিলেমিশে খাওয়া’ হলো না, বরখাস্ত ৩ খাদ্য কর্মকর্তা

৯

ভাঙ্গুড়ায় নকল দুধ তৈরির কারখানায় অভিযান, এক ব্যক্তির কারাদণ্ড ও অর্থদণ্ড

১০

পাঁচবিবিতে উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

১১

ঠাকুরগাঁওয়ে অসহায় কৃষক পরিবারের ফসলের পরিচর্যা ও সংগ্রহে এগিয়ে এলো আনসার-ভিডিপি

১২

মুন্সিগঞ্জে ওএমএস চাল-আটা নিয়ে অনিয়ম, ডিলার,আটা মিলার ও খাদ্য কর্তৃপক্ষের যোগসাজোসে কালোবাজারি সিন্ডিকেট, হেনস্তার শিকার অনুসন্ধানী টিম 

১৩

মুগদা বড় মসজিদ সংলগ্ন উচ্ছেদকৃত স্থানে দোকান নির্মাণ

১৪

“পেশার আগে মানুষ: সাংবাদিক, পুলিশ ও শিক্ষকও হাসতে চান, বাঁচতে চান”

১৫

পরিবেশ সুরক্ষা ও সরকারের বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে অংশীদার হলো শিবগঞ্জ উপজেলা (বগুড়া) কল্যাণ সমিতি, ঢাকা।

১৬

টেকসই উন্নয়নে দক্ষ ব্যবস্থাপক অপরিহার্য: অতিথি গ্রুপের ম্যানেজার কর্মশালায় লায়ন সাইফুল ইসলাম সোহেল

১৭

পাবনায় ওএমএসের চাল-আটা কালোবাজারির অভিযোগে নারী ডিলারের বিরুদ্ধে এজাহার

১৮

রেশনিং ওএমএস চাল-আটা কালোবাজারে বিক্রিতে ডিলারদের বাধ্য করছেন অসাধু কর্মকর্তারা!

১৯

সাইবার সচেতনতা বাড়াতে কাজ করছেন তরুণ উদ্যোক্তা নাজমুল হক সজীব

২০