আবু আলম (রাকিব) শরীয়তপুর প্রতিনিধি: শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় খোদা বকস মেমোরিয়াল ফাউন্ডেশনের উদ্যোগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি ও পুরস্কার বিতরণ করা হয়েছে।
বুধবার (২৯ এপ্রিল) দুপুর ১২টায় খোদা বকস মেমোরিয়াল লাইব্রেরিতে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কনেশ্বর শ্যামা চরণ এডওয়ার্ড ইনস্টিটিউশনের ম্যানেজিং কমিটির সভাপতি শহিদুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডামুড্যা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সালাউদ্দিন আইয়ুবী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খোদাবক্স ফাউন্ডেশনের সদস্য বজলুর রহিম, ইব্রাহিম মাহবুব ইসলাম, কো-অর্ডিনেটর মো. রিপন হোসেন, কনেশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিছুর রহমান বাচ্চু এবং উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য মোসাদ্দেক হোসেন মেহেদীসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও শিক্ষকবৃন্দ।
অনুষ্ঠানে কনেশ্বর শ্যামা চরণ এডওয়ার্ড ইনস্টিটিউশন থেকে ১৫ জন, আলহাজ্ব ইমাম উদ্দিন মডেল উচ্চ বিদ্যালয় থেকে ১০ জন, শিধলকুড়া উচ্চ বিদ্যালয় থেকে ১০ জন, ডামুড্যা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ৩ জন, ডামুড্যা মুসলিম সরকারি উচ্চ বিদ্যালয় থেকে ১২ জন এবং আলহাজ্ব আলী আহমেদ সরদার ইসলামিয়া দাখিল মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান করা হয়।
অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনার পাশাপাশি নৈতিক মূল্যবোধ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন এবং ভবিষ্যতে এমন উদ্যোগ অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।
মন্তব্য করুন